Rudro

Rudro

Share

20/04/2025

" তার কথা বলছি "
--রুদ্র কিশোর

প্রিয়
আজ তোমায় একটা মেয়ের কথা বলব।
বলব একটা মধ্য বয়সী ফুলের কথা।

জানো,
তার আকাশ দেখা হয়নি কখনো,
দেখা হয়নি সমুদ্রের ঐ নীলিমা।
তবুও সে ভালোবাসে মেঘেদের ভেসে যাওয়া।
ভালোবাসে বাঁধ ভাঙা ঢেউয়ের শব্দ।
তবু তার পৃথিবীটা বিশাল আর গল্পের মত সমৃদ্ধ ।

সে কল্পনায় দেখে নিজের ছায়া,
বইয়ের প্রতি তার ভীষণ মায়া।
খুব দুরন্ত খুব স্বাধীন সে,
তার নেই কোন চিন্তার কায়া।

জানো,
জূঁই ফুল তার খুব প্রিয়,
শিশির ভেজা ঘাসের চেয়ে,
তার কাছে কুয়াশার চাদর অনেক শ্রেয়।

আমি তোমায় আজ সেই মেয়ের কথা বলছি,
বলছি মধ্য বয়সী জুঁই ফুলের কথা।
খুব চঞ্চল খুব এলোমেলো
জানো তবুও দিন শেষে সে একা।
আমি সে মেয়েটির কথা বলছি,
বলছি জুই ফুলের একা জীবনের কথা।

ছবি -

16/04/2025

ভালোবাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বুঝতে পারলাম, আমি বাচ্চাদের দেখলে টাটা করি, রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে দেখলে মনে মনে উপরওয়ালাকে বলি ওকে ভালো করে দিতে, বাড়ি থেকে কেউ চলে গেলে যতক্ষণ না সে চোখের আড়ালে চলে যাচ্ছে ততক্ষণ দরজা খুলে দাঁড়িয়ে থাকি। রাস্তায় অচেনা মানুষের সাথে চোখাচুখি হয়ে গেলে আমি হাসি বিনিময় করি, রাস্তার পাশে কুকুর বেড়াল দেখলে আদর করি, খাওয়াই। অপরিচিত ভিখারীর অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যায়, সিনেমার স্যাড সিনে আমি কেঁদে ফেলি। আমার প্রিয় খাবার আমি ভাগ করে খাই, ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি ঠিক ১২ টা বাজলে জন্মদিনের উইশ করব বলে, কারোর সাহায্য লাগলে ঝাঁপিয়ে পড়ি, বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে তাদের জীবনে কি চলছে শুনি, যাতে তারা তাদের ভেতরের সমস্যাগুলো ভেন্ট আউট করতে পারে...

আমি নিজেই আসলে সেই ভালোবাসা যাকে আমি খুঁজে চলেছি।🖤

Want your public figure to be the top-listed Public Figure in Lakshmipur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Lakshmipur
3700