Accounting Help Care

Accounting Help Care

Share

19/03/2024

অবচয় নিয়ে কিছু কথা - ০২

অবচয়ের বৈশিষ্ট্য
০১. সম্পত্তির ব্যবহারজনিত ব্যয় (Expenditure due to uses of assets)
০২. মূলধনজাতীয় ব্যয়ের মুনাফাজাতীয় ব্যয়ে রূপান্তর (Transformation of capital expenditure into revenue expenditure)
০৩. অনগদ ব্যয় (Non-cash expenditure)
০৪ . আনুমানিক ব্যয় (Estimated expense)
০৫. অদৃশ্য ব্যয় (Non-visible expense)
০৬. তহবিলের উৎস (Sources of fund)

অবচয়ের কারণসমূহ
অবচয়ের কারণসমূহেকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয়।
যা, অভ্যন্তরীণ কারণ (Internal cases) ও বাহ্যিক কারণ (External cases)।

অভ্যন্তরীণ কারণ : সম্পত্তির অন্তর্নিহিত স্বাভাবিক কারণে অবচয়ের সৃষ্টি হলে তাকে অবচয়ের অভ্যন্তরীণ কারণ বলে।
অবচয়ের অভ্যন্তরীণ কারণ
০১. ব্যবহার জনিত ক্ষয় (Wear and Tear)
০২. সময়ের প্রবাহ (Effluxion or passage of time)
০৩. উপভোগ বা নিষ্কাশন (Consumption or Extraction)
বাহ্যিক কারণ : সম্পত্তির অন্তনিহিত স্বাভাবিক কারণ ছাড়া যখন অন্য কোনো কারনে মূল্য হ্রাস ঘটে তখন সে কারণকে বাহ্যিক কারণ বলা হয়।
অবচয়ের বাহ্যিক কারণ
০১. অপ্রচলন (Obsolescence)
০২. বাজার দরের স্থায়ী হ্রাস (Permanent fail in the market price)
০৩. অব্যবহার (Unused)
০৪. অস্বাভাবিক কারণ (Abnormal Causes)

অবচয় ধার্যের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
০১. প্রকৃত মুনাফা নির্ণয়
০২. সম্পত্তি প্রতিস্থাপন
০৩. মূলধন সংরক্ষণ
০৪. সম্পত্তির মূল্যায়ন
০৫. করদায় নির্ণয়
০৬. কোম্পানী আইন
০৭. প্রকৃত উৎপাদন ব্যয় নিরূপণ
০৮. প্রকৃত আর্থিক অবস্থা

19/03/2024

অবচয় নিয়ে কিছু কথা - ০১

অবচয়ের সংজ্ঞা
কোন প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবহৃত স্থায়ী সম্পত্তি ব্যবহার, কালের আবর্তন, অপ্রচলন, সরাসরি ভোগ, বাজার মূল্যের স্থায়ী পতন ইত্যাদি দৃশ্যমান বা অদৃশ্য কারনে সম্পত্তির গুণ, পরিমাণ ও মূল্যের যে হ্রাস ঘটে তাকে অবচয় বলা হয়।
অবচয়ের ইংরেজী প্রতিশব্দ Depreciation ল্যাটিন শব্দ Depretium হতে উদ্ভূত হয়েছে। De অর্থ হ্রাস পাওয়া এবং Pretium অর্থ মূল্য। সুতরাং Depretium শব্দের অর্থ মূল্য হ্রাস। অর্থাৎ সম্পত্তি ব্যবহারের ফলে যে পরিমাণ মূল্য হ্রাস ঘটে তাকে অবচয় বলে।
আধুনিক হিসাববিজ্ঞানে অবচয়কে একটি বণ্টন প্রক্রিয়া বলা হয়। সম্পত্তির ক্রয়মূল্য হতে ভগ্নাশেষ মূল্য বাদ দিয়ে সম্পত্তির কার্যকর জীবনকালের মধ্যে ভাগ করে দেয়া হল অবচয়।
অন্যান্য খরচের মত অবচয়ও একটি খরচ এবং প্রতিষ্ঠানের লাভ-লোকসান হিসাবে ডেবিট করা হয়। ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে দালানকোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি স্থায়ী সম্পত্তি অর্জন ও ব্যবহার করতে হয়। প্রত্যেক স্থায়ী সম্পদেরই একটি কার্যকর জীবন থাকে। সময়ের আবর্তনে উক্ত কার্যকর ক্ষমতা ক্রমাগত হ্রাস পায়। জগতের কোন কিছুই চিরস্থায়ী নয়। ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত পরিসম্পদও এই নিয়মের অধীন। দৃশ্য বা অদৃশ্য কারনে সম্পত্তির কার্যকর ক্ষমতা যে পরিমাণ হ্রাস পায় তাই অবচয়।
যেমন - কোন প্রতিষ্ঠান নয় লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করল যার কার্যক্ষমতা ২০ বছরে শেষ হবে। বিশ বছর শেষে ভগ্নাবশেষ মূল্য হবে এক লক্ষ টাকা। মেশিনটি ব্যবহারের জন্য
প্রতিবছর (নয় লক্ষ-এক লক্ষ)/বিশ বছর = চল্লিশ হাজার টাকা ব্যয় ধরা হবে যা অবচয় বলে অভিহিত।

অবচয় সম্পর্কে কয়েকজন প্রখ্যাত হিসাববিজ্ঞানী প্রদত্ত সংজ্ঞা নিয়ে দেওয়া হল
R.N. Carter, 'Depreciation is the gradual and permanent decrease in the value of an asset from any cause.'
অর্থাৎ, যে কোন কারনে সম্পত্তির স্থায়ী ও ক্রয় মূল্যাবনতিই হল অবচয়।
Spicer and pegler, "Depreciation may be defined as a measure of the exhaustion of the effective life of an asset from any cause during a given period."
অর্থ : যে কোন কারনে নির্দিষ্ট সময়ে সম্পত্তির কার্যকরি ক্ষমতা হ্রাসের মূল্যায়নকে অবচয় বলে সংজ্ঞায়িত করা যায়।
Willeam Pickls, 'Depreciation is the permanent and continuous demination in the quality, quantity or value of an asset.'
অর্থ : সম্পত্তির গুণ, পরিমাণ বা মূল্যের স্থায়ী ক্রমাগত হ্রাসকে অবচয় বলা হয়।
J.L. Smith and others, 'Depreciation is the allocation of a tangible assets cort over its useful life.'
অর্থঃ অবচয় হল স্থায়ী সম্পত্তির ক্রয়মূল্যকে ইহার কার্যকর জীবনকালের মধ্যে বণ্টন।
সুতরাং, নির্দিষ্ট কোন হিসাবকালের মুনাফা নির্ণয়ে অর্জিত মুনাফা হতে খরচ হিসাবে সম্পত্তির ব্যবহারজনিত ব্যয়ের যে অংশ বাদ দেওয়া হয় তাকে অবচয় বলে।
#অবচয়

Want your school to be the top-listed School/college in Kushtia?
Click here to claim your Sponsored Listing.

Address


Kushtia