Dr- A.T.M Ruhul Amin

Dr- A.T.M Ruhul Amin

Share

23/12/2022

কোল অ্যালার্জির সমস্যাতে আপনি যেকোনো সময়েই ভুগতে পারেন। তবে শীত আসার এই পরিবর্তিত সময়তে মানুষ বেশি এমন অ্যালার্জিতে বেশি আক্রান্ত হয়ে পড়ে।

যদি আপনি পরিবর্তিত আবহাওয়ার জন্য অ্যালার্জির সমস্যায় ভোগেন তবে এ সময় আপনি ত্বকে কিছু পরিবর্তন লক্ষণ করবেন।

ত্বকের শুষ্কতার পাশাপাশি অনুভব করবেন চুলকানিও। শীতে সর্দি-কাশির পাশাপাশি বাড়ে অ্যালার্জির সমস্যাও। এসময় ভাইরাস, ব্যাকটেরিয়া আর ধূলিকণার কারণে অ্যালার্জির পাশাপাশি আপনার হতে পারে শ্বাসকষ্টের সমস্যাও।

অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জিতে আক্রান্ত হলে আপনার মধ্যে আরও যে উপসর্গগুলো দেখা যাবে সেগুলো হলো ঘন ঘন হাঁচি, গলা খুসখুস করা, নাক দিয়ে পানি পড়া, কানে অস্বস্তি, চোখে জ্বালা ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, হালকা জ্বর, ত্বকে সংক্রমণ ইত্যাদি।

হঠাৎই এ সমস্যায় আক্রান্ত হয়ে গেলে লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। শরীরে অ্যালার্জি বেড়ে যায় এমন খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। বেশি সময় ধরে গোসল করা যাবে না।

কোল্ড অ্যালার্জিতে স্বাভাবিক পানিতে গোসল করার পরও শরীরের অনেক অংশ লাল বর্ণ হতে দেখা যায়। সেক্ষেত্রে পানিতে হালকা একটু গরম পানি মিশিয়ে নিতে পারেন। পানিতে দীর্ঘ সময় হাত ডুবিয়ে রাখতে পারবেন এবং হালকা আরাম অনুভব করবেন এমন হালকা গরম পানি দিয়ে গোসল করতে হবে।

খালি পায়ে হাঁটার অভ্যাস থাকলে তা বদলে ফেলুন। হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

বাড়ির ভেতর যতটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন। ঘরে রোদ বা সূর্যের আলো ঢোকার সুযোগ না পেলে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যায় রোগীর। বাড়িতে রাখা কার্পেট, পোষ্যর লোম থেকেও অ্যাালর্জি হতে পারে। তাই সেগুলো নিয়মিত পরিষ্কার করুন।

ধুলাবালি কিংবা ঘরে কীট পতঙ্গের উপদ্রব বেশি থাকলে সেগুলো উপদ্রব বন্ধ করতে চেষ্টা করতে হবে। শীতের পোশাক বা কম্বল , লেপ এ জাতীয় পোশাক আলমারি থেকে বের করেই ব্যবহার করতে শুরু করবেন না।

এতে ত্বক সংক্রমণ হয়ে অ্যালার্জির সংক্রমণ আরও বেড়ে যায়। তাই এসব পোশাক ব্যবহার করার আগে ভালো করে রোদে গরম করে ব্যাকটেরিয়া দূর করে তবেই ব্যবহার করুন। এসব নিয়ম এখন থেকেই মেনে চললে এই শীতেও আপনি থাকতে পারবেন অ্যালার্জিমুক্ত।

15/11/2022

শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে শহুরে জীবনেও। এ ঋতু পরিবর্তন শুধু যে কুয়াশা মোড়ানো সকাল আনে তা তো নয়, সঙ্গে আনে স্বাস্থ্যগত পরিবর্তনও। শীতের আবহাওয়া শুষ্ক, ধুলাবালির মাত্রাটাও কিছুটা বেড়ে যায়। এ কারণে স্বাস্থ্যসমস্যা দেখা দেয়। শীতের শুরুতেই জ্বর, সর্দি ও কাশি যেন আঁকড়ে ধরে। এ সময় মাথাব্যথা, বুকে ব্যথা, বুকে কফ জমে যাওয়া, শ্বাসকষ্ট নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। যাদের ঠাণ্ডা অ্যালার্জির সমস্যা রয়েছে তারা সবচেয়ে বেশি বিপদে পড়েন। এছাড়া নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা অ্যাজমা, অ্যালার্জি, চোখ ওঠা, ডায়রিয়া, খুশকি, খোসপাঁচড়া ও চর্মরোগ প্রভৃতিরও প্রকোপ বেশি লক্ষ করা যায়। তবে বেশি বাড়ে শ্বাসতন্ত্রের রোগ। এ সকল ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ গ্রহণ করতে পারেন।

শীতের সময় অসুখবিসুখ বাড়ে না; বরং কিছু রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই শীতের সময় কিছু রোগের প্রকোপ ঠেকাতে সতর্ক থাকা ভালো।

Want your practice to be the top-listed Clinic in Kushtia?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Rupnogor (Adarshapara), Kushtia Sadar
Kushtia
7000

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 12:00
15:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00