Fcc . M Rider
আমার মতে, শালীনতা কখনো আনস্মার্টকে বুঝায় না! আর কালচার ভুলে যাওয়া মানুষ কখনো স্মার্ট হয়না।
এখনকার সমাজে বাঙালি মনে করে যার কাছে আধুনিকতার ছোঁয়া বেশি 'সেই হলো স্মার্ট'! একজন নারী জিন্স-টপ পরেই সে নিজেকে আধুনিক ভাবা ভুল। ইউটিউব দেখে রান্না করে নিজেকে স্মার্ট ভাবা ভুল।
আবার একদিনের জন্য দামী শাড়ি পরে "শাড়িতে নারী" ক্যাপশন লিখে নিজেকে স্মার্ট ভেবে ফেলা ভুল।
একজন ছেলে দামী পোশাক, দামী ঘড়ি পরলেই সে স্মার্ট নয়। একজন ছেলের বাইক দামী হলেই সে স্মার্ট হয়ে যায় না। ইংরেজিতে কথা বলতে পারলেই সে স্মার্ট হয়ে যায় না।
আমার কাছে স্মার্ট মানেই হলো "সাধারণেই তুমি অসাধারণ"! ৫০ টাকা গজের জামা সেলাই করে পরো কিংবা ৫ হাজার টাকায় । আসল হলো তুমি শালীনতাকে প্রাধান্য দিচ্ছো কিনা! নিজের কালচারকে ধরে রাখছো কিনা! তুমি ৫০ টাকার কাপড়টা পরিষ্কার পরিপাটি করে পরছো কিনা! তুমি নিজেকে অন্যের কাছে উপস্থাপন অহংকারের সাথে নয়, বিনয়ের সাথে উপস্থাপন করছো কিনা! তুমি সাধারণ মানুষের সাথে সহজে মিশতে পারছো কিনা! আমি মনে করি এগুলাই স্মার্টের অংশ।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kuakata,kalapara,potuakhali
Kuakata
8652