Kishoreganj Polytechnic Institute
05/08/2022
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক বিভিন্ন কর্মসূচির নোটিশ।
স্বাগতম
প্রিয়
শিক্ষার্থী
ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং
**************************
আজ ৫০টি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ১ম পর্বের ক্লাস শুভ উদ্বোধন হয়ে গেল।
শিক্ষা জীবনের দশটি বছর পর এসএসসি পাশ করে লাখো শিক্ষার্থীর মাঝ থেকে তুমি ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবার সুযোগ পেয়েছো। এই সুযোগ পেতেও তোমাকে তুলনামূলক ভালো রেজাল্টের অধিকারী হতে হয়েছে। সেই ভালো রেজাল্টকে অারো ভালো করার প্রয়াস তোমার মাঝে থাকতে হবে।
একজন সফল শিক্ষার্থী হতে চাইলে এখন থেকেই তোমাকে দৃঢতার সাথে প্রস্তুতি নিতে হবে।প্রথম থেকেই অ্যাসাইনমেন্ট, জবশিট, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, থিওরী ও প্র্যাকটিক্যাল ক্লাসে গভীর মনোনিবেশ করতে হবে।
তোমাদের মধ্যে অনেকেই মানবিক, বাণিজ্য, মাদ্রাসা ও ভোকেশনাল থেকে এসেছো। ভয়ের কোন কারণ নেই। এই প্রবিধানে এমন কিছু নেই, যা তুমি চেষ্টা করলে পারবে না। তবে সব পর্বের খাতা বোর্ডে যাবে তাই শুরু থেকেই সিরিয়াস হতে হবে। আর কারো যদি বেসিক সাইন্সে প্রবলেম থাকে বিশেষ করে ম্যাথ-ফিজিক্স- ইংলিশ। এক্ষেত্রে সে যেন ঐ বিষয়গুলোতে একটু বেশি মনোযোগী হয়।
কারিগরি শিক্ষার প্রথম ও প্রধান লক্ষ্য হলো দক্ষ মানবশক্তি গড়ে তোলা। সেই দক্ষ মানবশক্তিই হলো দেশের উন্নয়নের হাতিয়ার। তাই নিজেকে দক্ষ, যোগ্য ও সময়োপযোগী করে গড়ে তুলতে হলে প্র্যাকটিক্যাল ক্লাসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যে যে টেকনোলজিতে ভর্তি হয়েছো, সেই টেকনোলজি সম্পর্কে, টেকনোলজির প্রয়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে হবে।সেগুলো প্রতিটি ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে।
একজন অাদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়তে চাইলে, তোমাকে পরিশ্রমী, ধৈর্যশীল, বিনয়ী ও সময়নিষ্ঠা হতে হবে। সর্বক্ষেত্রে সততা ও সচ্ছতা অবলম্বন করতে হবে। শিক্ষগণের সঙ্গে, সিনিয়রদের সাথে সব সময় সুসম্পর্ক বজায় রাখবে।
প্রতিষ্ঠানের ভিতরে বা বাইরে তোমার শিক্ষক, তোমার গুরুজন, তোমার সিনিয়র কাউকে দেখলে অবশ্যই মার্জিত ভাষায় সম্মান প্রদর্শন করবে।
প্রত্যেক পরিবারেরই একটাই চাওয়া থাকে। শিক্ষার্থীর ফলাফলে যেন মা-বাবার মুখ উজ্জল হয়। তাঁদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। তাঁরা ভাবে,আমার সন্তান ইঞ্জিনিয়ারিং পড়ছে, নিশ্চয় সে ভালো কিছু করবে।তাই, মা-বাবার মনে কষ্ট দিও না। তাঁদেরকে হতাশ করা যাবে না। তাঁরা অনেক সমস্যার সম্মুখীন হয়,তবুও সন্তানকে ভালো রাখে। সে চিন্তা চেতনাকে সব সময় মনের মধ্যে রাখতে হবে।
অহেতুক অপব্যয় করবে না। অসামাজিক ও দুষ্টচক্র থেকে দূরে থাকবে। অন্যায় ও অপকর্মকারী তোমার প্রিয় মানুষটি হলেও তাকে ত্যাগ করবে।
তোমরা বিশ্বাস কর,
"সৃষ্টিকর্তা কখনো ঋণ রাখে না।"
তোমার চেষ্টা,তুমি চালিয়ে যাও । ভাগ্য সুপ্রসন্ন হবে।যে উদ্দেশ্য ও যে স্বপ্ন নিয়ে তুমি অাগমন করেছো, তোমার সে পবিত্র ইচ্ছা সফল হোক।
তোমার জীবন সার্থক হোক।
Mymensingh Polytechnic Institute - ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Kishoreganj
2022