ABC Learning Yard
14/05/2024
জমির হিসাব বের করার নিয়ম
বর্তমানে আমাদের দেশে শহরে এবং গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ সবচেয়ে বেশি হয়ে থাকে। বিভিন্ন কারণে এ বিরোধ সৃষ্টি হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যতটুকু জায়গার মালিক আপনাকে ততটুকু জায়গা থেকে বঞ্চিত করা।
গ্রামের বেশির ভাগ মানুষ জায়গা জমির হিসাব তেমন বুঝেনা। যার কারণে সমাজের উচ্চ শ্রেণির মানুষ তাঁদের জায়গা জোর করে দখল করে রাখে। তাঁরা মামলা করতেও চায় না তার কারণ জায়গা জমি সংক্রান্ত মামলা অনেক সময় লেগে যায় নিষ্পত্তি হতে এবং অনেক অর্থ ব্যয় হয়।
অনেক সময় দেখা যায় যে মামলা করার পর মামলার রায় পাওয়ার জন্য যে টাকা ব্যয় হয় ঐ টাকা দিয়ে সমপরিমান জমিও ক্রয় করা যায়।
গ্রামের সহজ সরল মানুষ এ আশায় বসে থাকে যে ছেলে বড় হবে শিক্ষিত হয়ে মোড়লদের কাছ থেকে নিজেদের জায়গা উদ্ধার করে নিবে। কিন্তু ছেলে বড় হয় উচ্চ শিক্ষা গ্রহণ করে কিন্তু বাবা যখন তাদের জমিজমা সংক্রান্ত হিসাবের কথা বলে তখন ছেলে বলে বাবা আমি এসব বুঝি না, তখন বাবার শেষ আশাটুকুও হারিয়ে যায়।
কিন্তু ছেলে একটু বুঝার চেষ্টা করলেই বুঝতে পারবে তাদের জায়গার হিসাব। কারণ সে যখন পড়াশুনা করছে তখন অবশ্যই জ্যামিতি পড়ছে। আর জমির হিসাব নিকাশ জ্যামিতিরই অংশ।
এখন আমি আপনাদের দেখাবো যে আপনার যে জায়গাটি আছে সেটি কত শতাংশ বা শতক অথবা কত কাঠা আপনি খুব সহজে হিসাব করতে পারবেন। মনে রাখবেন আমার এ ব্লগটি পড়ে আপনি ভূমি মাপে এক্সপার্ট হতে পারবে না তবে আমি নিশ্চিত আপনি এখন থেকে একটি জমি কত শতাংশ বা শতক অথবা কত কাঠা তা খুব সহজে বের করতে পারবেন।জমির হিসাব
মনে করুন আপনার জায়গাটি উপরের দেখানো ছবির মতো। তো আপনি একটি ফিতা দিয়ে মাপার পর দেখলেন যে দৈর্ঘ্য AB= 50 ফুট এবং CD= 50 ফুট
আর প্রস্থ AC= 30 ফুট এবং BD= 30 ফুট
এখন একটু চিন্তা করে বলুনতো আপনার জমিটি কি আকৃতির ? উত্তর: অবশ্যই জমিটি একটি আয়তক্ষেত্র।
তাহলে এখন আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্ষেত্রফল বের করা। তো আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখবো।
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল=( দৈর্ঘ্য * প্রস্থ)
=(50*30) বর্গফুট
=1500 বর্গফট / স্কয়ার ফুট
জমির হিসাব শতাংশ
এখন আপনি জানতে চান আপনার জমিটি কত শতক বা শতাংশ। শতক বা শতাংশ বের করার জন্য আমরা সবসময় ক্ষেত্রফলকে 435.6 দ্বারা ভাগ করবো। তার কারণ হচ্ছে 435.6 বর্গফুটে হচ্ছে এক শতাংশ।
শতক/ শতাংশ= (1500/435.60)
=3.44 শতাংশ
তাহলে আমদের উপরের জমিটি হচ্ছে 3.44 শতক বা শতাংশ
জমির হিসাব কাঠা
এখন আপনি জানতে চান আপনার জমিটি কাঠার হিসাবে কত কাঠা। কাঠা বের করার জন্য আমরা সবসময় ক্ষেত্রফলকে 720 দ্বার ভাগ করবো। তার কারণ হচ্ছে 720 স্কয়ার ফিট বা বর্গফুটে হচ্ছে এক কাঠা।
কাঠা= (1500/720) কাঠা
= 2.08 কাঠা
তাহলে আমাদের উপরের জমিটি কাঠার হিসাবে হচ্ছে 2.08 কাঠা।
যদি আপনার জমি বা প্লটটি এমন হয় তাহলে কীভাবে শতাংশ বা কাঠা বের করবেন।
জমির মাপ
এখানে দৈর্ঘ্য AB=60 ফুট এবং CD=50 ফুট
প্রস্থ AC=40 ফুট এবং BD=35 ফুট
এখানে আমাদের ক্ষেত্রফল বের করার আগে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করতে হবে।
গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করার জন্য আমরা দুটি দৈর্ঘ্য আর দুটি প্রস্থ যোগ করে দুই দিয়ে ভাগ করবো।
তহলে গড় দৈর্ঘ্য = (60+50)/2 ফুট
= 110/2 ফুট
=55 ফুট
গড় প্রস্থ= (40+35)/2 ফুট
=75/2 ফুট
=37.5 ফুট
এখন আপনি গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করুন।
ক্ষেত্রফল= (55*37.5) বর্গফুট
= 2062.5 বর্গফুট
জমির হিসাব শতক
এখন আপনি জানতে চান আপনার জমিটি কত শতাংশ। তাহলে আমরা পূর্বের মত ক্ষেত্রফলকে 435.6 দ্বার ভাগ করবো।
শতাংশ= (2062.5/435.6)
=4.73 শতাংশ
তাহলে আপনার জমি বা প্লটটি হচ্ছে 4.73 শতাংশ বা শতক।
এখন আপনি জানতে চান আপনার জায়গাটি কাঠার হিসাবে কত কাঠা । তার জন্য আমরা ক্ষেত্রফলকে 720 দ্বারা ভাগ করবো। তার কারণ হচ্ছে আমরা জানি 720 স্কয়ার ফিট বা বর্গফুটে হচ্ছে এক কাঠা ।
কাঠা= (2062.5/720) কাঠা
=2.86 কাঠা
আহলে আপনার জমিটি হচ্ছে 2.86 কাঠা।
যদি আপনার প্লটটি বা জমিটি এমন আকৃতির হয়।
জমির পরিমাপ
প্রথমে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য আমরা লক্ষ্য করব জমিটি কি আকৃতির, তারপর ঐ অনুযায়ী সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল বের করব।
আমরা জানি এটি একটি ত্রিভুজ আকৃতির জমি। কিন্তু কোন ধরণের ত্রিভুজ? এটি একটি বিষম বাহু ত্রিভুজ। তার কারণ হচ্ছে এ তিভুজের এক এক বাহুর দৈর্ঘ্য এক এক রকম তাই। তাহলে আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করবো।
ভূমি-পরিমাপ
ভূমি পরিমাপ ক্যালকুলেটর
আমাদের মূল কাজ অর্থাৎ ক্ষেত্রফল বের করা শেষ, এখন আমরা জায়গাটি কত শতক তা বের করবো।
শতক= (1981/435.6)
=4.55 শতক
এখন আমরা কাঠা বের করবো:-
কাঠা= (1981/720)
= 2.75 কাঠা
তাহলে আমাদের জায়গাটি 4.55 শতক বা 2.75 কাঠা
উপরোক্ত তথ্যগুলো সংগ্রহীত।
07/04/2022
আমেরিকার বোস্টনে ১৯৮৬ সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয় ৷ এক ফাঁসির আসামীকে ফাঁসির সাজা শোনানো হলো ৷ কতিপয় বিজ্ঞানী সে আসামীর উপর একটি পরীক্ষা করার প্রস্তাব করলেন । কয়েদীকে শোনানো হলো ফাঁসির বদলে তোমাকে বিষাক্ত কোবরা সাপ দংশন করিয়ে হত্যা করা হবে।
কয়েদীকে চেয়ারে বসিয়ে তার হাত-পা বেঁধে দেয়া হলো, তারপর তার চোখে পট্টি বেঁধে বিষাক্ত কোবরা সাপ না এনে তার বদলে দুটি সেফ্টি পিন ফুটানো হলো। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েদির মৃত্যু হলো ৷ পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল সাপের বিষ রয়েছে তার শরীরের মধ্যে। প্রশ্ন হলো এই বিষ কোথা থেকে এলো, যা ঐ কয়েদীর প্রাণ কেড়ে নিল ৷
বলা হয় সেই বিষ তার নিজের শরীর থেকেই উৎপত্তি হয়েছিল।আমাদের সংকল্প থেকে positive এবং negative এনার্জির সৃষ্টি হয়। আর সে এনার্জি আমাদের শরীরে হরমোনের উৎপত্তি করে ৷ ৭৫% রোগের মূল কারণ হলো আমাদের negative চিন্তাধারা। মানুষ নিজের চিন্তাধারা থেকে ভস্মাসূর হয়ে নিজ প্রজাতিকে বিনাশ করছে।
আপনার চিন্তাধারা সর্বদা positive রাখুন এবং খুশী থাকুন। ২৫ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে ‘মানুষ কি মনে করবে ! ৫০ বছর আমরা ভয় পাই ‘মানুষ কি ভাববেন!‘ ৫০ বছর পরে আমরা বুঝতে পারি ‘কেউ আমার কথা চিন্তাই করেনি৷‘ কিন্তু তখন তেমন কিছু করার থাকে না!
©️Collected©️
10/10/2021
হতাশ হবেন না......
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।
ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।সময়ের হিসেবে লন্ডন,ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে।এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো(slow)।
পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে,
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান।
অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন।
মনে হতেই পারে,পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল।
প্রত্যেকেই তার নিজ নিজ সময়,অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,সব সময় শান্ত থাকুন।
আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই।
আপনার পথ আপনার,অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান।
ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই।
©️Collected©️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Kishoreganj