Ata Mohammad Obayed

Ata Mohammad Obayed

Share

10/08/2025

পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিটি মুসলমানের জন্য ফরজ।নামাজ অনেকগুলি উপকারিতা রয়েছে। আসুন জেনে নেই নামাজের বৈজ্ঞানিক উপকারিতাসমূহ :

১) যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক বৃদ্ধি পায়।

২) যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের চোখ যায় নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে বা সিজদাহর জায়গায় স্থির অবস্থানে থাকে, ফলে মনোযোগ বৃদ্ধি পায়।

৩) নামাজের মাধ্যমে আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।

৪) নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে।

৫) নামাজ মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলাঙ্গতা লোপ পায়।

৬) নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে। যেমন, ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয়; এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।

৭) নামাজে ওজুর সময় মুখমণ্ডল ৩ বার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।

৮) ওজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেস তৈরি হয়; ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলি রেখা কমে যায়।

৯) কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে; এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে।

১০) নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়।

১১) কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয়; ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।

তাছাড়া সবচেয়ে বড় কথা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ।

আল্লাহ যেন আমাদের সবাইকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। 🤲🤲
(আমিন)

07/08/2025

আসুন জেনে নেই অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দেওয়ার নিয়ম

✅ অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দেওয়ার নিয়ম (ই-রিটার্ন)
🔸 ধাপ ১: এনবিআর পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করুন
1. ভিজিট করুন: https://etaxnbr.gov.bd
2. "Register" বা "নিবন্ধন করুন" বাটনে ক্লিক করুন।
3. আপনার TIN নম্বর, NID, জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
4. ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
---
🔸 ধাপ ২: নতুন রিটার্ন ফাইল শুরু করুন
1. Login করার পর Dashboard এ যান।
2. “Return Filing” বা “রিটার্ন দাখিল” অপশনে ক্লিক করুন।
3. করবর্ষ (যেমন: 2024-2025) সিলেক্ট করুন।
4. Return Type হিসেবে “Normal Return” সিলেক্ট করুন।
---
🔸 ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য পূরণ করুন (জিরো ইনকাম অনুযায়ী)
প্রধান সেকশনগুলোতে কীভাবে পূরণ করবেন:
সেকশন কী লিখবেন (জিরো ইনকাম হলে)
পেশা ফ্রিল্যান্সার / আইটি সেবা
আয় বিবরণী সবখানে “০” দিন
ব্যাংক হিসাব যেসব অ্যাকাউন্ট আছে, শুধু অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম দিন
সম্পত্তি ও দায় কিছু না থাকলে “০” দিন
অন্যান্য তথ্য NID, ফোন, ইমেইল দিন
---
🔸 ধাপ ৪: ঘোষণাপত্র (Declaration)
সঠিক তথ্য দিয়েছেন এটা নিশ্চিত করে:
✔️ টিক দিন "আমি নিশ্চিত করছি..."
নাম ও জমাদান তারিখ লিখে “Submit” দিন।
---
🔸 ধাপ ৫: Acknowledgement Download করুন
জমা দিলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন:
PDF ফরম্যাটে ডাউনলোড করুন
প্রিন্ট করে রেখে দিন, প্রমাণ হিসেবে।
---
📌 কিছু অতিরিক্ত টিপস:
✅ ফ্রিল্যান্স ইনকাম থাকলে:
Section 43 এর অধীনে “Tax Exempted” হিসেবে দেখান
আয় দেখান, কিন্তু “ট্যাক্স অ্যাপ্লিকেবল নয়” সিলেক্ট করুন
✅ রিটার্ন ফাইলের সময়সীমা:
প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হয়
✅ একবার রিটার্ন ফাইল করলে:
পরের বছর “পূর্ববর্তী রিটার্ন থেকে কপি” অপশন ব্যবহার করে দ্রুত করতে পারবেন

10/07/2025

আলহামদুলিল্লাহ

05/06/2025

পরিবার সংক্রান্ত আরবী উচ্চারণসমূহ

Want your public figure to be the top-listed Public Figure in Kishoreganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Kishoreganj Sodor, (Near P. T. I School) Kisgoreganj
Kishoreganj
23000