An Naas
20/12/2023
"অসাধারণ এক ব্যাবসা"
হাতে এক লাখ টাকা আছে।
হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।
কী ব্যবসা করতে পারি?
হুজুর মুচকি হেসে বললেন,
- শুধু দুনিয়াবি ব্যবসার পরামর্শ দিবো নাকি এক লাখ টাকায় দুনিয়া আখেরাত উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দিবো?
- মাত্র এক লাখ টাকায় উভয় জাহানে ব্যবসা করতে পারব?
- অবশ্যই পারবে। তাহলে শোনো, পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দেখেশুনে একটা বিয়ে করে ফেলো। বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে, ছোটখাটো ব্যবসা শুরু করো।
- এত অল্প টাকায় কী ব্যবসা করা যায়?
- আমি যে ব্যবসার কথা বলব, তাতে এত টাকা লাগবে না। আগে মসজিদের সামনে আতর বিক্রি করতে না?
- জ্বি। তাহলে ওটা চালু রাখো। স্কুলের সময় ঘরে বানানো আচার বিক্রি করতে পারো। ঝালমুড়ি বিক্রি করতে পারো।
- আর হুজুর, আখেরাতের ব্যবসা কীভাবে করব?
- আরে বিয়ে করাটাই আখেরাতের ব্যবসা। তোমার বয়েস এখন ২০। আল্লাহর রহমত থাকলে বয়েস ৪০ হতে হতে তোমার প্রায় পাঁচ-ছয়জন বা আরো বেশি সন্তান হয়ে যাবে। দ্বীনদার বউ ঘরে তুলতে পারলে, তোমার সন্তানরাও ইন শা আল্লাহ দ্বীনদার হবে। ৪০ বছর বয়েসেই তুমি দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ব্যবসায় বিরাট শিল্পপতি বনে যাবে। আর হাঁ, তোমার আপত্তি না থাকলে, বিয়েটা অজকেই হতে পারে।
- আমাকে কে পাত্রী দেবে?
- পাত্রী প্রস্তুত আছে। রিকশা চালক আবদুর রশিদ ভাইকে চেনো?
- চিনি।
- তার মেঝ মেয়ে। আমি জানি। বাবার মতো মেয়েরাও ভালো। মেয়েটা মাদরাসায় কয়েক জামাত পড়েছে।
আসরের পর বিয়ের আলোচনা। পাত্র-পাত্রীর সাক্ষাত। এশার পর মসজিদে বিয়ে সম্পন্ন। অল্প দিনেই আতরওয়ালার দুই জাহানের ব্যবসা বেশ জমে উঠেছে।
বিশে বিয়ে।
চল্লিশে শিল্পপতি।
উভয় জাহানে।
ইন শা আল্লাহ।
–আতিক উল্লাহ (হাফি:)
20/07/2023
আহলান ওয়া সাহলান 💚 সকলকে জানাই আরবি নববর্ষের শুভেচ্ছা 💐"সাংস্কৃতিক আগ্রাসন রুখে দাও হে তরুণ,নতুন বছর শপথ নাও ছুটতে হবে বহু দূর। 💚
কিভাবে প্রাকৃতিক উপায়ে শ্যাম্পু তৈরি করা যায়।
যারা বিয়ে করে না তারা দুইশ্রেণীর পুরুষ হতে পারে, শারীরিকভাবে অক্ষম কিংবা ব্যভিচারী। উমর বিন খাত্তাব (রাঃ) জনৈক অবিবাহিত পুরুষকে লক্ষ্য করে এমনটিই বলেছেন। তিনি বলেন, “তোমাকে বিয়ে করতে বাধা দিচ্ছে- হয়তো অক্ষমতা নয়তো পাপাচারিতা।”
ইসল|মে জাতিয়ত|ব|দ কি জায়েজ? মুফতি ফরিদ উদ্দিন আত্তার। স্থান তেরখাদা খুলনা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Telephone
Website
Address
Khulna