Newtech Science Academy

Newtech Science Academy

Share

07/06/2024

জবাবে তিনি যা বললেন তা অনেকটা এই রকম, আরে ভাই পোলাপাইন চাকরী পায় না। কম কোয়ালিফিকেশন দিলে অনেক অ্যাপ্লিকেশন আসবে। এত গুলো থেকে বাছাই করা অনেক ঝামেলার কাজ। আপনি যখন কম দামে ভালো জিনিস পাচ্ছেন, তখন নিতে সমস্যা কোথায়। এতে প্রজেক্টর কিছু খরচ বাঁচে।

নিজের ক্ষমতার অপব্যবহার করতে ইচ্ছা করেনা। কেন যেন সেদিন করতে ইচ্ছা হলো। আমি তেমন কিছু না বলে অফিসে ফিরে এলাম। ফিরে এসে বসকে নেগেটিভ রিপোর্ট করলাম। কিছুক্ষনের মধ্যেই সেই এনজিওতে একটি ফ্যাক্স গেল, নিয়োগসংক্রান্ত ব্যাপারটি স্থগিত করা নিয়ে। বলা হলো, প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যেই যেন ওভার টাইমের ভিত্তিতে কাজটি ভাগ করে দেয়া হয়।

এই কাজটি করে যে আমি সমগ্র বেকার সমাজের জন্য বিশাল বড় কিছু করলাম তা নয়। আমার মনে হয়েছে, আমি একটি শিক্ষিত তরুনকে অপমানের হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু বাস্তবতা হলো, প্রতিনিয়ত আমাদের দেশের শিক্ষিত তরুনরা এইভাবে অপমানের শিকার হয়ে যাচ্ছেন। নিজের যোগ্যতার চেয়েও অনেক নিচু কাজ তাদেরকে করতে হচ্ছে। আর যার জন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে কর্মমূখী শিক্ষা যদি থাকত এবং সরকার যদি তা প্রয়োগ করতে পারত, দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা অনেক কমে যেত। যেমন অস্ট্রেলিয়াতে, টেফ কোর্স করানো হচ্ছে। এটা এক ধরনের ডিপ্লোমা টু গ্রাজুয়েশন কোর্স। প্রথম বছর ডিপ্লোমা, দ্বিতীয় বছরকে এ্যাডভান্স ডিপ্লোমা এবং তৃতীয় বছর অনেক সময় ক্ষেত্র বিশেষে চতুর্থ বছর কমপ্লিট করাকে গ্রাজুয়েশন ডিগ্রী হিসাবে গ্রহন করা হয়। এতে মেধার মূল্যায়ন হয়। ছেলে পেলেরা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠে। যেমন মনে করুন, একজন ব্যাংকার যিনি কিনা জেনারেল ব্যাংকিং দেখেন কিংবা ক্যাশ কাউন্টার দেখেন। এই কাজ করার জন্য গ্রাজুয়েশন বা মাস্টর্স পাশ করার প্রয়োজন নেই। তার জন্য একটি ব্যাংক ম্যানেজমেন্টের উপর একটি এ্যাডভান্স ডিপ্লোমাই যথেষ্ঠ। এতে সে যেমন তার ক্যারিয়ার অনেক আগে থেকে শুরু করতে পারবে, তেমনি একজন স্বনির্ভর হিসেবে বেকারত্বের কবল থেকেও মুক্তি পাবে।

যাই হোক, এইগুলো নিয়ে অনেক কথাই বলা যাবে। শেষ হবে না। আর আমার এই লেখা দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তির পড়া তো দূরে থাক, এই সামুর নির্বাচিত পাতায়ও যাবে কিনা যথেষ্ঠ সন্দেহ আছে। তবে আমাদের নিজেদের সচেতন হবার দরকার আছে। এটা পড়ে কোন একজন নিয়োগদাতাও যদি একটু পজেটিভ ভাবে ভাবতে পারেন, তাহলে সেটাই হবে সাফল্য। আমি কোন ভাবেই হতাশাবাদীদের দলে নই। আমি চাইও নি হতাশামূলক কোন লেখা লিখতে। কিন্তু লেখা শেষে মনে হচ্ছে, আমি হতাশা নিয়ে রচনা লিখেছি। আমি দুঃখিত সবাইকে হতাশ করার জন্য। আমি চাই মানুষ সচেতন হোক। আমরা সচেতন হই। সবাই একটি প্ল্যাটফর্ম গড়ে তুলি। যেখানে আমাদের আগামী প্রজন্ম একটি ভালো কর্মমূখী শিক্ষার পরিবেশ পাবে। আর যাই হোক, বেকার জনশক্তি নিয়ে একটা দেশ কখনও এগিয়ে যেতে পারে না।

07/06/2024

অভিভাবক সমাবেশে একদিন....

05/06/2024

৪ + ২ = ১০
কিভাবে সম্ভব ?

05/06/2024

জয়পুরহাট ও পাঁচবিবি শাখায় নতুন ব্যাচে ভর্তি চলছে!!!

Want your school to be the top-listed School/college in Joypur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Joypurhat Sadar
Joypur
5900