Integral design studio
18/01/2026
20/12/2025
ড্যাপ এবং নতুন বিধিমালার গ্যাজেট এর PDF download link : https://drive.google.com/drive/folders/14OxMg0Cdq73UgASX1Tz8-vQwdT1YL-gL?usp=sharing
18/10/2025
Basic Architectural Guidelines - স্থাপত্য দিশা
(পরিকল্পনা – দিকনির্দেশনা – স্বপ্নের বাস্তবায়ন)
Registration Link: https://forms.gle/BQKXfpT5mz7UBGHF6
বাড়ি করতে হবে' এরকমটা মনে আসলেই একগাদা প্রশ্ন এসে ভিড় করে -
কোথা থেকে কিভাবে শুরু করবেন ? কাকে দিয়ে ডিজাইন করাবেন ? প্ল্যান পাশ করার পদ্ধতি ? আগে ডিজাইন করতে হয় না আগে প্ল্যান পাশ ? কয় ইউনিট এর বাড়ি করা যাবে ? কখন কোন কোন ডিজাইন প্রয়োজন হয় ? নির্মানের জন্য সঠিক পেশাজীবী কারা ? স্থপতি এর কাজ কি ?সিভিল ইঞ্জিনিয়ার থাকলে আর্কিটেক্ট'র দরকার আছে কি না ? ডিজাইন করাতে কতো টাকা লাগতে পারে ? কখন ক্যামন পাইল এবং ফাউন্ডেসন লাগবে ? জমির চারদিকে জায়গা ছেড়ে ক্যানও বাড়ি বানাতে হবে ? "সেপটিক ট্যাঙ্ক" আর "ওয়াটার রিজার্ভয়ার" কি লাগবে ? নীচতলায় জায়গা ছাড়লে কি ওপর তলায় বিল্ডিং বাড়ানো যাবে ? গ্রামে বাড়ি করতে কি কারো অনুমতির প্রয়োজন আছে ? ইউটিউবে দেখি অল্প টাকায় বাড়ি বানিয়ে দিবে, এতো সস্তায় কি বাড়ি বানানো যায় ? কন্ট্রাক্টর - মিস্তিরির কথা শুনবো, না কি আর্কিটেক্ট এর গাইডলাইন মেনে বাড়ির কাজ করাবো ?পেশাজিবীর পরামর্শ না মানলে কিরকম বিপদ বা অসুবিধা হবে ?
ইত্যাদি বিভিন্ন খুঁটিনাটি জিজ্ঞাসা !
"Basic Architectural Guidelines" এরকমই নানা প্রশ্নের দিকনির্দেশনা মূলক একটি কর্মশালা।
যেখানে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন স্থপতি ও স্থাপনা বিশেষজ্ঞরা আপনাকে জানাবেন পরিকল্পনা থেকে নির্মাণ পর্যন্ত প্রতিটি ধাপের সঠিক দিশা।
🏗 কোন বিষয়গুলোতে আলোচনা হবে -
✅ বাড়ি নির্মাণের প্রক্রিয়ার শূন্য থেকে সমাপ্তি পর্যন্ত প্রতিটি ধাপ ।
✅ সঠিক স্থপতি(আর্কিটেক্ট) - পুরকৌশলী (সিভিল ইঞ্জিনিয়ার) নির্বাচন পদ্ধতি।
✅ নির্মানের জন্য প্রয়োজনীয় আবশ্যক বিভিন্ন আনুষঙ্গিক প্রক্রিয়া ।
✅ বেসিক ড্রইং বুঝে নেবার কৌশল ।
✅ ডিজাইন কনসালটেন্সি কিভাবে নির্ধারিত হয় তার পদ্ধতি।
✅ আর্কিটেকচারাল কনসালটেন্সির ন্যূনতম অত্যাবশ্যকীয় তালিকাসমূহ ।
এছাড়াও 'উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে' সম্মানিত উপস্থিতিদের বিভিন্ন জিজ্ঞাসার আপাতঃ সমাধান দেবার আন্তরিক চেষ্টা থাকবে।
🎯 আপনি যদি ভবিষ্যতে নিজস্ব বাড়ি নির্মাণের ব্যাপারে ভাবছেন,
তবে এই কর্মশালায় অংশ নেওয়া হতে পারে আপনার সেরা প্রথম পদক্ষেপ।
“সঠিক তথ্যই আপনার স্বপ্নের বাড়িকে করবে নিরাপদ ও স্থায়ী”
📌 নোট :
👉🏻 আয়োজনটি 'পেইড অফলাইন ওয়ার্কশপ' ।আগ্রহীদের স্ব-শরীরে অংশগ্রহণ করতে হবে। অনলাইন বা রেকর্ডেড ভাবে প্রচার হবে না ।
👉🏻 নির্দিষ্ট ফিস জমা দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করে আগ্রহীরা কর্মশালায় অংশ নিতে পারবে ।
👉🏻 'গুগোল ফর্ম'টি সতর্কভাবে পূরণ করার পর একজন প্রতিনিধি যোগাযোগ করবে এবং
রেজিস্ট্রেশন ফিস জমা দানের প্রক্রিয়া , কর্মশালার চূড়ান্ত তারিখ, সময় ও স্থান অংশগ্রহণকারীদের অবগত করবেন।
এই কর্মশালা থেকে কোন সনদ বা সার্টিফিকেট পাওয়া জাবেনা ।
এই কর্মশালা সাধারন মানুষ; যারা স্থাপত্য পেশা এবং স্থাপনা নির্মানের বিভিন্ন্য খুঁটিনাটি বিষয় নিয়ে অজ্ঞতায় আছেন, তাদের উপলক্ষ করে - স্থাপত্য পেশায় নিযুক্ত স্থপতি হিসাবে সামাজিক দায়বদ্ধতার অবস্থান থেকে আয়োজন করা হচ্ছে।
যদি কোনও পেশাজীবী নিবন্ধন করেন - তাঁদের অবগতির জন্য জানানো যাচ্ছে : আলোচ্য কর্মশালায় যেহেতু কোনও সনদপত্র থাকছে না তাই কর্মশালা'টিকে অভিজ্ঞতা হিসাবে অফিসিয়ালি ব্যবহারের সুযোগ নেই !
শুভেচ্ছান্তে -
স্থপতি হাসান শাহরিয়ার খান [ নিলয় ]
সীমিত আসন, চটজলদি নিবন্ধন করুন।
Link: https://forms.gle/BQKXfpT5mz7UBGHF6
Workshop on Basic Architectural Guidelines - স্থাপত্য দিশা কর্মশালা by .Niloy
https://youtu.be/hDrMdaLXkzY
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
H#1/E/10, R#7/A, Dhanmondi
Jigatala
1209
Opening Hours
| Monday | 10:30 - 18:00 |
| Tuesday | 10:30 - 18:00 |
| Wednesday | 09:00 - 18:30 |
| Thursday | 10:30 - 18:00 |
| Saturday | 11:00 - 17:00 |
| Sunday | 10:30 - 18:00 |