ManirampurBarta
যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মতুয়ারত্ন দশরথ মন্ডলের
যশোরের মণিরামপুর উপজেলার হাজিরহাট বাজারের মুকুল চত্বরে আয়োজিত মতুয়া সম্মেলন ও মহোৎসব–২০২৬ অনুষ্ঠানে যশোর-৫ (মণিরামপুর) আসন নিয়ে বক্তব্য দিয়েছেন মতুয়ারত্ন দশরথ মন্ডল।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী করতে মতুয়া সম্প্রদায়ের সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি মতুয়া সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে মতুয়া সম্প্রদায়ের ভক্ত, অনুসারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#মনিরামপুর
#রশীদ_বিন_ওয়াক্কাস
বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাথে সাক্ষাত করেন জমিয়তে উলামায়ে ইসলাম নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমিয়ত সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম সিনিয়র যুগ্ম মহাসচিব ও যশোর ৫ মণিরামপুর আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী Rashid Bn Waqqas সহ-সভাপতি মুফতী রেজাউল করিম সাহেব প্রমূখ
24/12/2025
যশোর- ৫ (মণিরামপুর)আসনে ধানের শীষের কাণ্ডারি রশীদ ওয়াক্কাস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী, সাবেক হুইপ ও তিন বারের সংসদ সদস্য মুফতি ওয়াক্কাস এর সুযোগ্য সন্তান মুফতি রশীদ ওয়াক্কাস যশোর ৫ আসনের ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। আজ দুপুরের বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে এ খবর জানান।
রশীদ ওয়াক্কাস তার বাবার দেখানো পথে, দীর্ঘদিন যশোর ৫ আসনের মানুষের সেবায় নিরলসভাবে কাজ কর যাচ্ছেন। আসন্ন নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী তিনি। ইনশাআল্লাহ যশোর ৫ আসনের মানুষে তাদের অভিভাবক নির্বাচনে ভুল করবে না।
13/11/2025
মণিরামপুর ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মণিরামপুর বিএনপি ঐক্যবদ্ধ। দেশ নায়ক তারেক রহমান যাকে প্রতীক দিবেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ করেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Manirampur
Jessore
7440