Jashore Polytechnic Institute Rover Group
22/05/2026
পবিত্র হজ্জ পালন করতে আগত হাজীদের সেবায় নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন ফারজানা ইয়াসমিন, সিনিয়র রোভার মেট,গার্ল ইন রোভার
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার গ্রুপ ।
হাজীদের প্রয়োজনীয় সেবা প্রদান ও সার্বিক সহযোগিতার মাধ্যমে হজ্জ ক্যাম্প–২০২৬ এ তিনি দায়িত্ব পালন করেছেন।
এমন মানবিক ও দায়িত্বশীল কার্যক্রমে অংশগ্রহণ করায় আমরা গর্বিত।
তার উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
10/05/2026
মা—শুধু একটি শব্দ নয়, তিনি আমাদের জীবনের প্রথম ভালোবাসা, প্রথম শিক্ষক এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়।
মায়ের ভালোবাসার কোনো শর্ত নেই, কোনো হিসাব নেই; আছে শুধু নিঃস্বার্থ ত্যাগ, অফুরন্ত মমতা আর নিরবচ্ছিন্ন দোয়া।
নিজের ক্লান্তি, কষ্ট আর না বলা ত্যাগের আড়ালে মা গড়ে তোলেন সন্তানের ভবিষ্যৎ। আমাদের প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে মায়ের অদেখা সংগ্রাম, ভালোবাসা ও প্রার্থনা।
এই আন্তর্জাতিক মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা।
শুভ আন্তর্জাতিক মা দিবস ২০২৬ 🌸
— যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ
06/05/2026
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে আয়োজিত “বেসিক ফটোগ্রাফি কোর্স”-এ অংশগ্রহণ করেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ শাহরিয়ার আফরোজ শাওন, মোঃ তামিম হোসেন এবং মেহেদী হাসান মাহিন।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়নে, এবং প্রচার ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনায় ৩০ এপ্রিল থেকে ০২ মে, ২০২৬ পর্যন্ত গাজীপুরের বাহাদুরপুরস্থ রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে “বেসিক ফটোগ্রাফি কোর্স” ও “সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কোর্স” সফলভাবে অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী স্কাউট ও গার্ল-ইন-রোভাররা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরণের জ্ঞানের সমন্বয়ে নিজেদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পায়। উল্লেখ্য হিসাবে তারা ক্যামেরার বিভিন্ন সেটিংস, আলো ও ছায়ার সঠিক ব্যবহার, ফ্রেমিং, কম্পোজিশন এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার কৌশল শিখে। এই কোর্সটি তাদের ব্যক্তিগত উন্নয়ন, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং ভবিষ্যতে বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কার্যক্রমে আরও দক্ষতার সাথে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল অংশগ্রহণকারীদের জন্য আন্তরিক শুভকামনা রইলো, তারা যেন ভবিষ্যতে আরও এগিয়ে যায় এবং নিজেদের দক্ষতা দিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে পারে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Jashore Polytechnic Institute, Jashore
Jessore