Ahaliya

Ahaliya

Share

06/08/2025

আরেকদিন গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিলাম। সামনের সিটে দুই ভদ্রলোক কথা বলছিলো বাচ্চাকে ফোন দেখানোর বিষয় নিয়ে। একজন ফট করে বললো,

-" আরে ভাই, আজকাল বাচ্চাদের মোবাইল বেশি দেখায় মায়েরা। সারাদিন বাড়িতে কোনো কাজ নাই রান্না করা আর খাওয়া ছাড়া। বাচ্চা একটু বিরক্ত করলেই মোবাইল দিয়ে বসাই রাখে! এদিকে আমরা সারাদিন বাইরে খেটে মরি।"

পেছনের সিট থেকে আমি কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। ভদ্রলোক সম্ভবত সারাদিন বাইরে কাজে থাকেন। আমার মতে একটা বিবাহিত মেয়ের সারাদিনের কাজ শুরুই হয় স্বামী কাজে যাবার পর থেকে আর কাজ শেষ হয় স্বামী ফিরে আসার আগে। ভোরে নাস্তা করে বাসার পুরুষমানুষ যখন কাজে চলে যায় তখন সিংকে জমা থাকে একগাদা থালাবাসন। সেসব ধুয়ে বাচ্চাকে খাওয়ানো, নিজে খাওয়া, টুকটাক কাজ করতে করতেই দুপুর।

এরপর দুপু্রের রান্না তো আরেক হুলস্থুল কান্ড। কমপক্ষে দুইটা তরকারি, একটা ঝোল আর একটা ভাজি। সেসব কাটাকুটি, বাছাবাছি করে রানতে রানতে কিচেনের হাল বেহাল হয়ে যায়। রোবট না হলে দুপুরের রান্নার কাজ কারোরই এক ঘন্টায় শেষ হয়না। এদিকে ভদ্রলোককে দেখে যা মনে হলো ওনার বাসায় কোনো কাজের লোক হয়তো নাই। পরণের পরিষ্কার কাপড় সম্ভবত তার স্ত্রীই ধুয়ে দেয়। সে যাই হোক, সংসারে যতো কাজ থাকুক স্বামী সারাদিন বাইরে থাকলে প্রতিটা স্ত্রী চেষ্টা করে বিকেলের ভেতর সব কাজ গুছিয়ে ফ্রী হতে। এটাই তৈরি করে বিড়ম্বনা। স্বামী ঘরে এসে দেখে বউ শুয়ে-বসে আরাম করছে!

অনেকদিন আগে একটা লেখা পড়েছিলাম এক আপু কাজ শেষে ফ্রী হলেই স্বামী এসে এভাবে বসে থাকতে দেখে এটা সেটা বলে। তাই বুদ্ধি করে সে স্বামী আসার আগ মুহূর্তে কিচেনে গিয়ে এটাসেটা নাড়াচাড়া করতো। যাতে স্বামীর কাছে মনে হয় যে বউতো এখনো কাজ করছে, সারাদিন নিশ্চয়ই অনেক কাজ করে।

জানিনা আমাদের দেশের পুরুষমানুষদের এমন ধারণা কবে বদলাবে যে ঘরের কাজ কোনো কাজই না। শুধু পুরুষরা না, আজকাল চাকুরী করা অনেক মহিলারাও ঘরে থাকা মহিলাদের নিচু নজরে দেখে। অথচ তাদের নিজেরও অভিজ্ঞতা থাকার কথা যে ঘরের কাজও কাজ। বেশ পরিশ্রম আর কষ্টের কাজ।

31/07/2025

বড়শীতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে
উনি কখনো বিশ্বাস করতো না--- করলে এই বড়শির ধারের কাছে আসতো না।

তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব,হাশরের মাঠ পুলসিরাত,জান্নাত -জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘুষ, সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম।
অবৈধ প্রেম,ভালোবাসা, পরকীয়া, শিরক ও বিদআত থেকে দুরে থাকতাম।

এই মাছটির মতো আমাদের ও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত।।

collected

17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!...

Collected

11/07/2025

You can never create your creator. 📌

Photos from Ahaliya's post 08/07/2025

দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।

সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেয়াই আসল রহস্য। কোনো কিছু আঁকড়ে ধরে রাখলে কখনোই সুখি হওয়া সম্ভব না।

ছবিতে সিম্পল বাট এলিগেন্ট কিছু নেকলেস কালেকশন। প্রাইস খুবই রিজনেবল।

Want your business to be the top-listed Shop in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Jessore