Pretty Vlog BD
28/05/2026
আসসালামু আলাইকুম 🌹💝 ঈদুল আজহার শুভেচ্ছা রইলো ভালোবাসা অবিরাম 💞 ঈদ মোবারক 💞
27/05/2026
‘কারিনাকেlছাড়া এই প্রথম ঈদ উৎসব, আমার রাজকন্যা তুমি আমাদের পাশেই আছ’
"ঈদ এলো আনন্দের বার্তা নিয়ে। কিন্তু এই ঈদ আমার কাছে নিরানন্দ আর বিষাদময়। মাঝখানের লাল পরীটা হঠাৎ আকাশে উড়ে চলে গেছে..."
একটি বাবার বুকফাটা আর্তনাদ আর মেয়ের প্রতি গভীর ভালোবাসার এর চেয়ে বড় প্রকাশ আর কী হতে পারে! গত ১৫ মে আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ ও মেধাবী অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার এবং কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার।
আসন্ন ঈদকে সামনে রেখে কারিনাকে নিয়ে ফেসবুকে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট করেছেন তাঁর বাবা, দেশের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। এবারই প্রথম আদরের মেয়েকে ছাড়া ঈদ উদ্যাপন করতে যাচ্ছে তাঁদের পরিবার।
পারিবারিক অ্যালবামের একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, মেয়ে কারিনা সবসময় সবাইকে আনন্দে রাখতে ভালোবাসত। অথচ আজ সেই মানুষটিই নেই। মনের ভেতর পাহাড়সম কষ্ট চেপে রেখেই হয়তো সামাজিকতা আর ধর্মীয় আচার পালন করতে হবে, কিন্তু বাবার বিশ্বাস—তাঁর রাজকন্যা তাঁদের আশেপাশেই আছে।
এর আগেও তিন মাস বয়সী কারিনাকে কোলে নেওয়া একটি পুরোনো ছবি পোস্ট করে কায়সার হামিদ স্মৃতিচারণ করেছিলেন, ১৯৯৩ সালের ১১ নভেম্বর জন্ম নেওয়া কারিনা এ বছর ৩৩ বছরে পা দেওয়ার কথা ছিল। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার আগেই নিভে গেল একটি উজ্জ্বল প্রাণ।
মেয়ের জন্য প্রতিনিয়ত বুকে পাথর চেপে বেঁচে থাকা এই বাবার কষ্ট যেন ছুঁয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয়। ওপারে ভালো থেকো কারিনা কায়সার। এই শোক কাটিয়ে ওঠার শক্তি আল্লাহ তাঁর পরিবারকে দান করুন 🤲🤲🤲😔
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sadar Upazila Jessore
Jessore
7400