Muja
10/02/2026
রোবট প্লেয়িং স্টাইলের যুগে এসে এখনও আপনি এমন কিছু প্লেয়ার দেখতে পাবেন, যার একটি পাসে আপনি চেয়ারে বসে থাকা থেকে উঠে দাঁড়িয়ে আচমকাই চেঁচিয়ে বলবেন "হোয়াট্টাএএ পাস"....
বলছিলাম ম্যানচেস্টার ইউনাইটেড এর পর্তুগিজ রাজপুত্র ব্রুনো ফার্নান্দেজ বা ফার্নাশ! আপাতত নামের তর্কে না যাই, চলুন দেখে আসি নতুন ম্যান ইউর প্রত্যাবর্তনে এই "পর্তুগিজ ম্যাস্ত্রো" কি করেছেন.....!
ব্রুনো মুলত ক্লাসিক নাম্বার টেন! আবার একই সাথে এডভান্সড প্লেমেকার, গোল স্কোরিং মিড বা প্রেসিং মিডও।নামের পাশে যেকোন বিশেষণ জুড়ে দিতে পারেন...!
জানুয়ারির শুরুর দিকে রুবেন আমোরিম স্যাক হওয়ার পরে, কোচ হিসেবে আসেন ম্যাজিক ম্যান "মাইকেল ক্যারিক", বদলে যাওয়া ম্যান ইউ তে সবচেয়ে বেশি অবদান ব্রুনোর!
তার এই সিজনের স্ট্যাটস:
ম্যাচ সংখ্যা : ২১
গোল: ৬
অ্যাসিস্ট:১২
রেটিং: ৮.০-৮.১ (পার ম্যাচ)
তার রেটিং ই বলে দিচ্ছে কতটা দুর্দান্ত সিজন পার করছেন এই পর্তুগিজ তারকা।কিন্ত, আমোরিমের টাইমে,নিজেকে হারিয়ে খুঁজছিনেন এই পর্তুগিজ তারকা, যেখানে তার প্লেয়িং রুল ছিল, "ডিপার মিডফিল্ডার" অর্থাৎ, শুধু ফাইনাল পাস না দিয়ে, ডিপার এরিয়া থেকে পাস কানেক্ট করা।যেখানে তিনি খুব বেশি সাবলীল ছিলেন না।
কিন্তু, আমোরিম স্যাক হওয়ার পরপরই যেন,ব্রুনো তার লাইফের বেস্ট ফর্মে ফিরে গেছেন। ক্যারিকের খেলার মুল চালিকাশক্তি ব্রুনো, অর্থাৎ ব্রুনোকে নিজের ন্যাচারাল প্লেয়িং স্টাইলে খেলিয়ে তার সেরাটা বের করে এনেছেন ক্যারিক।এ্যাটাকিং/ক্রিয়েটিভ মিড, যেখানে তার দায়িত্ব "মোর অফেন্সিভ ইনফ্লুয়েন্স" এবং এর ফলে যেখানে বল, সেখানেই ব্রুনো...!
হারিয়ে যাওয়া ম্যান ইউ স্বপ্ন দেখছে ব্রুনোকে ঘিরে, ম্যাজিক ম্যান মাইকেল ক্যারিককে ঘিরে।
আর স্যার এলেক্স ফার্গুসন দর্শকের কাতারে মিশে গাইছেন, গ্লোরি, গ্লোরি ম্যান ইউনাইটেড...
বাবার কাঁধে চড়ে "ওল্ড ট্রাফোর্ড " আসা বাচ্চা ছেলেটা চেচিয়ে বলছে, " ম্যানচেস্টার ইজ রেড"
আসলে ত্য তাই ই.....
ব্রুনোর জাদু চলতে থাকুক,স্বপ্ন দেখুক ম্যান ইউ..
হ্যাপি ফুটবলিং...
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
2 Bahubal
Habiganj
3310