Gopalganj Polytechnic Institute
29/04/2025
১. 🎓 মানসম্মত শিক্ষার অভাব
অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে পর্যাপ্ত ল্যাব, আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত শিক্ষক নেই।
শিক্ষার্থীরা মনে করেন, তারা চাকরির বাজারের জন্য যথেষ্ট প্রস্তুত হচ্ছেন না।
২. 🧾 বিতর্কিত নিয়োগ ও পদোন্নতি নীতি
২০২৫ সালে শিক্ষার্থীদের বড় একটি আন্দোলনের কারণ ছিল “ক্রাফট ইনস্ট্রাক্টর” দেরকে “জুনিয়র ইনস্ট্রাক্টর” হিসেবে পদোন্নতি দিয়ে পাঠদানের অনুমতি দেওয়া।
শিক্ষার্থীরা এটিকে পলিটেকনিক শিক্ষার মান নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছেন।
৩. 🏫 প্রশাসনের অবহেলা ও দুর্নীতি
অনেক সময় শিক্ষার্থীদের অভিযোগ আমলে নেওয়া হয় না।
আবাসিক হোস্টেল, খাবার, পানীয় জলের সমস্যা ও নিরাপত্তাহীনতার অভিযোগ অ放শান্ত থাকে।
৪. 🚫 রাজনৈতিক হস্তক্ষেপ ও ক্যাম্পাস সহিংসতা
অনেক ইনস্টিটিউটে ছাত্রলীগের মতো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের আধিপত্য ও সহিংসতা বিদ্যমান।
শিক্ষার্থীরা নিরাপদ, নিরপেক্ষ ক্যাম্পাস চায়।
৫. 💼 চাকরির বাজারে দুর্বলতা
ডিপ্লোমা শেষ করার পরেও অধিকাংশ শিক্ষার্থী ভালো চাকরি পান না।
ফলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ জন্মায়।
*******সম্ভাব্য সমাধানসমূহ:
১. 🎓 শিক্ষার মান উন্নয়ন
আধুনিক ল্যাব ও কারিগরি যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা।
কারিগরি বিষয়ে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ।
নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ (Training of Trainers) চালু করা।
২. 🧑🏫 নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা
কেবলমাত্র কারিগরি ডিগ্রি ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ নিশ্চিত করা।
শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি স্বচ্ছ মনিটরিং কমিটি গঠন করা।
৩. 🏫 ক্যাম্পাস নিরাপত্তা ও সুশাসন
রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করা।
শিক্ষার্থী নির্যাতন ও র্যাগিং-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
হোস্টেল, খাবার ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা।
৪. 🛠️ শিক্ষা ও শিল্পের সংযোগ
ইন্ডাস্ট্রি লিংকেজ প্রোগ্রাম চালু করা—যেখানে শিক্ষার্থীরা বাস্তব প্রশিক্ষণ পাবে (Industrial Attachment)।
সরকারি-বেসরকারি খাতে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরি করা।
৫. 📢 ছাত্র প্রতিনিধিত্ব ও শুনানি ব্যবস্থা
প্রত্যেক ইনস্টিটিউটে “ছাত্র পরামর্শ পরিষদ” গঠন করে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত মতবিনিময় নিশ্চিত করা।
অভিযোগ ব্যবস্থাপনা সেল চালু করা—যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে অভিযোগ জানাতে পারবে।
৬. 💡 কারিগরি শিক্ষা নিয়ে সামাজিক সচেতনতা
পলিটেকনিক ডিগ্রিকে সম্মানজনক ও চাহিদাসম্পন্ন করে তোলার জন্য গণমাধ্যমে প্রচারণা চালানো।
দক্ষতার ভিত্তিতে সরকারি চাকরির কোটা বা অগ্রাধিকার প্রদান।
31/03/2025
🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
27/03/2025
একটা দেশের প্রকৌশল শিক্ষার নেতৃত্ব দানকারী বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের মত সর্বোচ্চ বিদ্যাপিঠসমূহের শিক্ষার্থীরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত পদ তথা উপ-সহকারী প্রকৌশলী হবার জন্য আন্দোলন করে, তখন তাঁদের তাদের ব্যক্তিত্ব ও রুচি সম্পর্কে দ্বিতীয়বার ভাবতে হবে (আমি দু:খিত তাঁদের শিক্ষা নিয়ে প্রশ্ন করার যোগ্যতা আমার নেই, যদিও তা প্রাসঙ্গিক ছিল)।
দু:খিত স্যার, সেকেন্ড ক্লাস জব করার জন্য সরকার আপনাদের পিছে কাড়ি কাড়ি টাকা ঢালছেনা, আপনাদের পিতা-মাতাও সেই প্রত্যাশায় আপনাদেরকে বুয়েটে পাঠায়নি, সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকেও এটা অযৌক্তিক।
প্রিয় ডিগ্রি প্রকৌশলী ভাই-বোন,
আপনারা জেনে আনন্দিত হবেন যে, দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের কল্যাণে মোটামুটি ভালো অবস্থানে জব করা প্রায় ১০০% ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণই বিএসসি/এমএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে থাকেন।
কাজেই তাঁদেরকে সরাসরি আপনাদের মুখোমুখি দাঁড় করানো কঠিন, কারন তারাও অনেকেই (প্রায় সবাইই) ডিগ্রি প্রকৌশলী।
আমরা অবাক হই যখন দেখি আপনারা ইঞ্জিনিয়ার এর সজ্ঞা পর্যন্ত জানেন না। আপনাদের জ্ঞাতার্থে বলছি, দেশের অধিকাংশ পাবলিক ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করলেও তারা সরাসরি IEB এর মেম্বারশিপ পায় না, আর এই মেম্বারশিপের পিছনে কেউ ছুটেও না, কারন লেভেল সি এক্সাম দিয়ে নামের আগে ইঞ্জিনিয়ার লাগানোর কোনো মানেই নেই, যেখানে জব ফিল্ডে এটা বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট নয়।
আপনি জেনে অবাক হবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ আপনাদের IEB থেকে মাত্র ২ বছরের কোর্স সম্পন্ন করে IEB এর মেম্বারশিপ পেতে পারেন। হ্যা, মাত্র দু' বছর।
সম্প্রতি মেডিকেল সহকারীদের বিরুদ্ধে চিকিৎসকদের আন্দোলনের জের ধরে আপনারাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পিছে লেগেছেন, যেটা হাস্যকর।
ভাই, দেশের প্রকৌশল শিক্ষার মান (?) বাস্তবে কেমন আর তার কতটুকু একাডেমিক শিক্ষা থেকে অর্জন করা সম্ভব তা ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা অবগত (যদিও স্বীকার করবেন না জানি।
ডিপ্লোমা প্রকৌশলীগণ মুলত ফিল্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে সরাসরি সম্পৃক্ত থেকে পেশাগত দক্ষতা অর্জন করে, ডেস্ক ইঞ্জিনিয়ারিং এ থেকে যেটা কঠিন।
ভাই, যন্ত্রকে মানব শরীরের সাথে তুলনা করবেন না, যন্ত্র নিয়ে যে কেউ এক্সপেরিমেন্ট করে দক্ষতা অর্জন পূর্বক বাস্তবে কাজে লাগাতে পারে (বৃহদাকার ইন্ডাস্ট্রি কখনোই এক্সপেরিমেন্ট এর জায়গা না, দক্ষতা অর্জন করেই সেখানে পৌছাতে হয়)।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ তাদের যোগ্যতা বলেই উপ-সহকারী প্রকৌশলী পদে চাকুরি করছেন এবং উচ্চ-শিক্ষা গ্রহণ ও অভিজ্ঞতা সাপেক্ষে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে প্রমোশন পাচ্ছেন।
আর সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্তির পরবর্তী ধাপ গুলোতে পদোন্নতির ক্ষেত্রে সরাসরি অপনাদের সাথে প্রতিযোগিতা করেই উপরের পদে উঠছেন। তাই এখানে যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা টা অবান্তর।
পরিশেষে একটা বিষয় ক্লিয়ার করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ কখনোই নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করেন না, যদিও IEB এর মেম্বারশিপ না পেয়েও আপনাদের ডিগ্রি প্রকৌশলীগণ অজ্ঞতা বশত নামের আগে ইঞ্জিনিয়ার লিখে থাকে।
আলী আহাদ তানভীর
CMT, GPI, 2010-12 Batch
যাদের চেহারা সুন্দর তারা রোজ দুই রাকাত নফল নামাজ এক্সট্রা পড়বেন ভাই। কত যে শান্তির জীবন আপনাদের ! যেমনে চান ওমনে ছবি তোলেন,আর তেমনেই ভাল্লাগে। যে দিকেই তাকান শুভ্রতা ছড়ান,যার দিকে তাকান ফ্রেশ ওয়েলকামিং রিটার্ন পান।মানুষ আশেপাশে ঘুরতে চায়,বসতে চায়,মিশতে চায়।
আর শালা আমাদের দেখলে মানুষ এমন এক লুক দেয় যেন ড্রা**গ-এ***ডি***ক্ট কাউরে দেখতেছে,সাথে নিজের পকেট হাতায়া চেক করে মানিব্যাগ ঠিক আছে কিনা…. 🤦🏾♂️
গোপালগন্জ পলিটেকনিকের সাবেক ও বর্তমান ছাত্র/ছাত্রী কে কোথায় আছেন, কি অবস্থায় আছেন?
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Candrodigolia
Gopalganj
8310