Active Technology
12/12/2021
জরুরি স্বাস্থ্য সতর্কতাঃ 👇
ইদানিং হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বরের সাথে হাতে পায়ে ফোস্কার মতো র্যাশ হওয়া রোগটা চিকেন #পক্স নয়, এর নাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ( HFMD), #কক্সাকি বা এন্টারো ভাইরাস দিয়ে সংক্রমিত হয়ে থাকে।
কাদের হয়?
সাধারণত ছোঁয়াচে এই রোগটা ৫ বছরের নিচে #বাচ্চাদের হয়ে থাকে তবে অনেক সময় ১০ এর নিচে বা বড়দেরও হতে পারে।
কি হয়?
এই ভাইরাসের সংস্পর্শে আসার ৩-৬ দিনের মধ্যে #জ্বর দেখা দেয় এবং ৬/৭ দিন লাগে ভালো হতে । জ্বরের ১ বা ২দিন পর মুখের ভিতর ঘা, হাতে ও পায়ে তালুসহ নিতম্বেও ফোস্কার মতো র্যাশ দেখা যায়। #চুলকানি হয় না, তবে ব্যথার জন্য খাবার গিলতে কষ্ট হওয়ার, অরুচি, অস্থিরতা দেখা যায়। ৭দিন পর এমনিতেই ঠিক হয়ে যায়।
ক্ষতিকর দিকঃ
এটা তেমন মারাত্মক #ইনফেকশন নয় তবে এর ফলে পানি শূন্যতা হতে পারে ভয়ের কারণ। এছাড়া ছোঁয়াচে হওয়ায় সহজেই স্পর্শ, হাঁচি কাশির মাধ্যমে #রোগ ছড়ায়। খুবই কম সম্ভাবণা, #খিচুনি বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
প্রতিকারের উপায়ঃ
এই রোগের কোনো পরীক্ষা বা নির্দিষ্ট #চিকিৎসা নাই। জ্বরের চিকিৎসার পাশাপাশি, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রচুর পানি ও তরল খাবার খাওয়ানো, গোসল দেয়া, উপসর্গ অনুযায়ী ঔষধ দেয়াই এর চিকিৎসা। বলা হয়, বার বার হাত ধোঁয়া ও #জীবাণুনাশক ব্যবহার করলে এই রোগের প্রকোপ থেকে বাঁচা যায়।
© ডাঃ লুনা পারভীন
শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ
ঢাকা শিশু হাসপাতাল, শ্যামলি।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Gazipur City Corporation
Gazipur
1700
Opening Hours
| Monday | 10:00 - 18:00 |
| Tuesday | 10:00 - 18:00 |
| Wednesday | 10:00 - 18:00 |
| Thursday | 10:00 - 18:00 |
| Sunday | 10:00 - 18:00 |