Freedom technical training center

Freedom technical training center

Share

31/08/2021

ডিপি,আপত্তি কেস গ্রহণ ও নিষ্পত্তি
Ø আপিল ফরম ও প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৩১ বিধিমতে আপীল শুনানীর নোটিশ-এর নমুনা
Ø আপত্তির ফরম ও প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৩০ বিধিমতে আপীল শুনানীর নোটিশ-এর নমুনা

Ø তসদিক কাজ সম্পাদনের পর ৩০ দিন নকশা ও রেকর্ড দেখার সুযোগ থাকে।

Ø ডিপি চলাকালীন তসদিক কৃত পর্চা মিলিয়ে ডিপি নম্বর বসানো এবং ভুলত্রুটি সংশোধনের জন্য ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ৩০ বিধিতে আপত্তি কেস দায়ের করা যায়।

Ø ডিপি সমাপ্ত হলে মৌজা ওয়ারী আপত্তি কেস শুনানী শুরু হয়।

Ø আপত্তি কেসের নোটিশ পেলে আপত্তি অফিসারের সম্মুখে উপস্থিত হয়ে কাগজ-পত্র ও যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ থাকে।

Ø প্রতিটি আপত্তি কেসের রায়ের নকল কপি উঠানো যায়।

31/08/2021

মৌজা ম্যাপ প্রাপ্তি স্থান

Ø চূড়ান্ত প্রকাশনাকালীন সরকার নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে চূড়ান্ত উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন প্রকাশনা ক্যাম্প হতে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়;

Ø চূড়ান্ত প্রকাশনা সমাপনান্তে জেলা প্রশাসকের দপ্তরে রেকর্ড ভলিউমের সাথে মৌজা ম্যাপ হস্তান্তর করা হয়।

Ø স্টক থাকা সাপেক্ষে মৌজা ম্যাপের প্রিন্টেড কপি জেলা প্রশাসকের রেকর্ডরুম থেকে সংগ্রহ করা যায়।

Ø মৌজা ম্যাপের কাস্টডিয়ান পরিচালক(জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর,তেজগাঁও, ঢাকা-১২০৮।

Ø ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মৌজা ম্যাপের স্ক্যান কপি দেয়ার ব্যবস্থা আছে।

Ø দরখাস্তের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে মৌজা ম্যাপের স্ক্যান কপি সংগ্রহ করা যায।

Ø মৌজা ম্যাপ ছাড়া ও অন্যান্য ম্যাপ যেমন, থানা ম্যাপ, জেলা ম্যাপ ও বাংলাদেশ ম্যাপ ভুমি রেকর্ড ও জরিপ অদিদপ্তর হতে সংগ্রহের সুযোগ আছে।

অন্যান্য ম্যাপ :

Ø মৌজা ম্যাপ ছাড়াও নিম্নবর্ণিত ম্যাপসমূহ পরিচালক(জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, হতে সংগ্রহ করা যায়।

Ø থানা ম্যাপ(মুদ্রিত)।

Ø জেলা ম্যাপ (মুদিত), সাদা-কালো।

Ø জেলা ম্যাপ (মুদ্রিত), রঙিন।

Ø বাংলাদেশ ম্যাপ, (মুদ্রিত)।

প্রয়োজনীয় ফি:

Ø বিভিন্ন রকমের ম্যাপ ও খতিয়ানের বিক্রয়মূল্য নিম্নে প্রদত্ত হলো:



ভূমি মন্ত্রণালয়ের ১৯/০৮/২০১৫খ্রিঃ তারিখে, ৩১.০০.০০০০.০০৪৯.০০৭.০০৫.১৩-৩০৪ নং স্মারক-এর পরিপত্র অনুযায়ী।



ক্রমিক নং আইটেমের নাম সরকার নির্ধারিত মূল্য
০১ মৌজা ম্যাপ (মুদ্রিত) ৫০০/-
০২ থানা ম্যাপ(মুদ্রিত) ৭০০/-
০৩ জেলা ম্যাপ(মুদ্রিত), সাদা-কালো ৮০০/-
০৪ জেলা ম্যাপ(মুদ্রিত), রঙিন ১,০০০/-
০৫ বাংলাদেশ ম্যাপ (মুদ্রিত) ১,৫০০/-
০৬ খতিয়ান (মুদ্রিত) ১০০/

Want your school to be the top-listed School/college in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


C-103, Harinhati, Safipur, Kaliakoir, Gazipur
Gazipur
1751

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00