Sharat Ishaque
02/05/2025
বিদেশিরা যেখানে শাকিবকে স্যার-স্যার বলে সম্বোধন করেন, সেখানে আমাদের বাংলা সিনেমার সুশীলরা বলেন, "অ্যাহ! শাকিব খান কোনো নায়ক হইলো!" অথচ এরাই রেললাইনে ************..আর কইলাম না। বুঝে নিয়েন- 'টুট্টুট'
বলি কী ভাই, #বরবাদ দেখে যে এখন পোস্ট দেন, লজ্জা লাগে না!
"যে থালায় খায়, সে থালাই ফুটো করে"
19/01/2025
অন্যের চোখে স্মার্ট হবার জন্য জোর করে জোকার সাজতে যাবেন না!
আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান! গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার জন্য চাইনিজ অর্ডার করার দরকার নাই!
যদি ক্যাপিচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগাতে যাবেন না, আপনি টং দোকানের দুধ চা খান — কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দিন।
আপনার গেম অব থ্রোনস ভালো লাগে না, আপনি ডার্ক ফ্যান্টাসি বোঝেন না, আর্ট ফিল্ম দেখতে আপনার বিরক্ত লাগে; আপনি দেখবেন না।
আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন না। বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে একথা কোথায় লেখা আছে? বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোও কি কম শান্তির!
স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পড়ে কমফোর্ট ফিল না করলে পড়বেন না, ঢিলাঢালা জামা কাপড় পড়ে বের হোন। সবাই স্টাইলিশ জামা কাপড় পড়লে আপনাকেও পড়তে হবে এমন কোনো কথা নেই। যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে আপনাকে বিচার করে তাদের সাথে মেলামেশা না করাই আপনার জন্য ভালো! অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু চাপিয়ে নিবেন না।
ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না, গেম অব থ্রোনস, ডার্ক ফ্যান্টাসি, বিটিএস না দেখলে যে সার্কেলে আপনি ক্ষ্যাত বলে পরিচিত হন, ট্রেন্ডি স্টাইলে না চললে যে সার্কেলে আপনি আঁতেল উপাধি পান, ওইটা টক্সিক সার্কেল — ওখান থেকে বের হয়ে আসুন!
যারা আপনাকে আপনার মত করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো। মনে রাখবেন একশটা নাক উঁচু জাজমেন্টাল ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে দুদন্ড গল্প করা অনেক বেশি প্রশান্তির।
ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।
[সংগৃহীত]
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Tongi
Gazipur