SK Raju 01

SK Raju 01

Share

18/10/2024

এই হৃদয় ঘরে বসতবাড়ি গড়লে
স্বপ্ন আঁকলে চোখ জুড়ে,
প্রণয়ের করতলে বিশ্বাস জাগালে
কেন দাবদাহে যাচ্ছে পুড়ে?

মধ্যরাতে জাগিয়ে কত গল্প বুনতে
খুনসুটিতেই কাটতো প্রহর,
নিষ্পাপ চোখের চাহনিতে থাকতো
যেনো কথার আরসি নগর।

নিমিষেই ধুলোয় লুটিয়ে পালালে
আমার পরিশুদ্ধ আবেগটুকু,
ভাবিনি কভু বেখেয়ালি ভাবনায়
তুমিও যে হতে পারো দুমুখো।

মানুষের রুপে এসে নীলাক্ত করে
মৃত্যুর চেয়েও যন্ত্রণা দিলে,
একটাই প্রশ্ন করি অন্ধকারে বসে
মন ভেঙে কি আনন্দ পেলে?

যেখানেই থাকো সুখ যেন না কমে
বলে যায় রোজকার প্রার্থনায়,
আমার সমস্তটা জুড়ে রাখি তোমায়
হোকনা অভিমান বা যাতনায়।

10/09/2024

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

Want your business to be the top-listed Media Company in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Gazipur