Tech School
22/12/2020
ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের মোটামুটি সবারই বলতে গেলে লোগো, ব্যানার বা পার্সোনাল বিজনেস কার্ড এর প্রয়োজন পড়ে। আমরা সবাই জানি এগুলো তৈরি করার জন্য ফটোশপ নামে এক কঠিন বস্তু রয়েছে ।ফটোশপ নাম শুনেই কেমন যেন লাগে খুবই কঠিন একটি বিষয় । যারা ফটোশপের নাম শুনলেই ভয় পান এবং ইনস্ট্যান্ট যেকোনো কিছু ডিজাইনের প্রয়োজন পড়ে তাদের জন্য চমৎকার একটি সাইট হচ্ছে (CANVA)
ক্যানভাতে অসংখ্য টেমপ্লেট রয়েছে শুধু লেখা বা ডিজাইন চেঞ্জ করে নিলেই হয়। ক্যানভাতে এডিটের কাজ ফটোশপের মত অত জটিল নয় এবং আউটপুট ভালো।
ছবি তৈরি করার পাশাপাশি আইডিয়া জেনারেট করার জন্যও ক্যানভা বেশ কার্যকরী। ক্যানভার অসংখ্য টেমপ্লেট দেখে আইডিয়া নিয়ে নিজের মত করে ফটোশপে ছবি বানানো যায়।
06/12/2020
Page views কিঃ Page views দ্বারা বুঝানো হয়ে থাকে আপনার কাঙ্খিত ব্লগের পেজ এর মাধ্যমে ভিজিটর কতটি বিজ্ঞাপন দেখতে পেয়েছে। ধরুন আপনার ব্লগের একটি পেজে মোট ৩ টি বিজ্ঞাপন রয়েছে, কিন্তু ভিজিটর ঐ পেজের সবগুলি বিজ্ঞাপন দেখেনি অর্থাৎ একটি বিজ্ঞাপন নিচের দিকে থাকার কারনে সেটি ব্রাউজারের উপরে উঠেনি। সে ক্ষেত্রে এখানে আপনারPage views হিসেবে ২ গণনা করা হবে।
02/12/2020
আইটি সেক্টরে যারা কাজ শিখতে আগ্রহি বা ইচ্ছুক তাদের মনে সর্বদা একটি প্রশ্ন ঘুরপাক খায়, তা হচ্ছে কাজ শিখে ইনকাম করতে পারবো তো?
তাদের কে বলবো আপনি আপনার স্কিল ডেভেলপ করুন। আপনার স্কিল থাকলে তা দিয়ে আউটসোর্সিং ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জব করতে পারবেন।
বর্তমানে প্রায় সব প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি বা আইটি সংক্রান্ত কাজ রয়েছে। বহু প্রতিষ্ঠানে আলাদা বিভাগও রাখা হয় এসব কাজের জন্য। আইটি সংক্রান্ত যেকোন প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় একজন আইটি ম্যানেজার নিযুক্ত থাকেন। বিশেষ করে ব্যাংকিং, আমদানি-রপ্তানি, আউটসোর্সিং ফার্ম আর প্রযুক্তি কোম্পানিগুলোতে এ পেশার চাহিদা লক্ষণীয়। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা তো বর্তমান সময়ে বলার অপেক্ষা রাখেনা। এসকল প্রতিষ্ঠান অনেক উচ্চ বেতনে কর্মি নিয়োগ করে থাকে।
আর এ জন্য দরকার আপনার ভালো দক্ষতা।💊
14/11/2020
আমেরিকান সার্ভে কি?
আমেরিকান কাজ মানেই সব আধুনিক প্রযুক্তির ব্যবহার। তারা অনলাইনে জড়িপ কাজ করে থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান তাদের তথ্য সংগ্রহ করার জন্য অনলাইনে জড়িপ কাজ পরিচালনা করে। আমেরিকায় প্রতিদিন লক্ষ লক্ষ জড়িপ কাজ হয়। মানুষের ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দ, গাড়ি, বাড়ি, পেশা, পরিবার, দৈনন্দিন আয়-ব্যয়, খাবার, পোশাক, সকল ইলেক্ট্রনিক্স পণ্য, ভ্রমণ, ভবিষ্যত পরিকল্পনা, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, বিনোদন, সেবা, আইটিসহ সকল বিষয়ের উপর জড়িপ কাজ সম্পন্ন হয়। তাই ঐ সব প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো তাদের তথ্য সংগ্রহের জন্য বা মার্কেটে তাদের পণ্যর মান যাচাই বাছাই করার জন্য বিভিন্ন সার্ভে প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। আর সেই সার্ভে প্রতিষ্ঠানগুলো কোম্পানির হয়ে অনলাইনে অর্থের বিনিময়ে জড়িপ কাজ পরিচালনা করে। এসব জড়িপ কাজে আমেরিকানরা অংশগ্রহণ করে কোম্পানির পণ্য সম্পর্কে তাদের ধারণা বা মতামত দিয়ে থাকে যার বিনিময়ে অংশগ্রহণকারীরা সামান্য পরিমাণ অর্থ পায়। এভাবে মার্কিন কোম্পানিগুলো মার্কেট জড়িপ করে থাকে।
10/11/2020
Keyword Research for YouTube
ইউটিউবে ভিডিও র্যাংক করাতে কিওয়ার্ড অনেক ভূমিকা পালন। আপনি আপনার ভিডিও জন্য যদি সঠিক কিওয়ার্ড বাছাই করতে না পারেন তাহলে সার্চ রেজাল্টে আপনার ভিডিও দেখাবে না, আর সার্চ রেজাল্টে না দেখালে ভিউ বা সাবস্কারাইবার ও হবে না ।
আপনারা কিওয়ার্ড রিসার্চ অনেকগুলো টুলসের মাধ্যমে করতে পারেন
Ubbersugggest:
Keyword.io:
Keyword planner :
VidIQ:
এগুলোর মাধ্যমে আপনি কাংখিত কিওয়ার্ড খুজে পেতে পারেন। কিন্তু ইউটিউবে র্যাংকিং এর জন্য এই কিওয়ার্ড টুলসগুলো আপনাদের খুব বেশি কাজে আসবেনা।
আমরা সবাই যে ভুল করি কিওয়ার্ড টুলস থেকে কপি করে ভিডিও ট্যাগ হিসেবে সিলেক্ট করি৷ কিন্তু আসলে আমরা রিসার্চ করে দেখিনা যে এই কিওয়ার্ড ইউটিউব সার্চ হচ্ছে কিনা বা এই কিওয়ার্ড টি র্যাংক হয়েছে কিনা।এর জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে অর্গানিক মাধ্যমে আপনার ভিডিও এর জন্য কিওয়ার্ড খুজে বের করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Website
Address
Gazipur, Dhaka Division
Gazipur
1702