NH Boost.com

NH Boost.com

Share

09/11/2021

প্রিয় গ্রাহক
আপনি কি বুস্ট প্রমোশন এর বিষয়ে চিন্তিত?
এজেন্সি গুলোর পরামর্শ অনুযায়ী ৫/৭ দিন বুস্ট করেও সেল হচ্ছে না? যোগাযোগ করুন : +8801754967677
নতুন উদ্যোক্তাদের কথা চিন্তা করে আমরা দিচ্ছি আপনার পন্যর সংগ্রহ অনুযায়ী বুস্ট এতে করে আপনার সংগ্রহিত পন্যটি সেল হবে অল্প সময়ে এবং স্বল্পতেই হবে আপনার ব্যবসার প্রসার।
অতএব স্বার্থবাজ এজেন্সিদের দিয়ে বুস্ট না করিয়ে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
আমরাই থাকবো সেবার চুড়ায়
স্বার্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য।
একমাত্র আমরাই দিচ্ছি অ্যাডভান্স লেভেল পেজ প্রোমোশন/পোস্ট বুস্ট সার্ভিস।
আমাদের আছে অভিজ্ঞ ফেইসবুক মার্কেটিং টিম। ফেসবুকের নিয়ম মেনে আমরা সকল প্রকার বিজ্ঞাপন দিয়ে থাকি।

08/11/2021

🎯 ফেসবুক পেজ লাইক এবং পোস্ট বুস্ট 🎯
আপনার পেজের লাইক বাড়ানোর জন্য প্রমোট এবং আপনার পণ্য বা প্রোডাক্ট সবার সামনে তুলে ধরতে পোষ্ট বুস্ট এর বিকল্প নেই, সেই কথা মাথায় রেখে আমরা দিচ্ছি কম খরচে পেজ প্রমোট ও পোষ্ট বুস্ট এর সুবিধা।
যোগাযোগ করুন : +8801754967677
ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিসঃ
👉 ব্যবসায় সাফল্য পেতে টার্গেট কাস্টমারকে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেখান, ডিজিটাল মার্কেটিং এর সুযোগ নিয়ে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্ট এর পরিচিত বাড়ান!
◉ বুস্ট এর সুবিধাঃ
● টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
● বয়স,লিঙ্গ,ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পোঁছানো।
● কারা আপনার বিজ্ঞাপন দেখলো, কতজন আপনার বিজ্ঞাপন দেখলো তা সরাসরি দেখার সুবিধা।
● বিজ্ঞাপন ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনের রিপোর্ট দেখার সুবিধা।
আমাদের আছে অভিজ্ঞ ফেইসবুক মার্কেটিং টিম। ফেসবুকের নিয়ম মেনে আমরা সকল প্রকার বিজ্ঞাপন দিয়ে থাকি।

11/09/2021

কিছু উপায়ে ইমোশনাল মার্কেটিং করুন, সেল বাড়ান।
এখন প্রতিযোগতা অনেক বেশি, তাই মার্কেটে টিকে থাকতে হলে ক্রেতার সাইকোলজি বুঝাটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা সিদ্ধান্ত যা আপনার কাস্টোমার নিয়ে থাকে তার সব কিছুর পিছনেই রয়েছে সচেতন এবং অবচেতন ইমোশনের ফল।
নিউরোলোজিন্সত এন্টোনিয় ডামাসিও তার বিখ্যাত বই “Descartes Error” এ লিখেছেন “Emotion is a necessary ingredient to almost all decisions” অর্থাথ প্রতিটা সিদ্ধান্তের জন্য ইমোশনের প্রয়োজন হয়।
এখানে কিছু কমন ইমোশন নিয়ে আলোচনা করা হবে যা কিনা আপনার সেলস বাড়াতে সহায়তা করবে
১. গল্প বলেন
মানুষ গল্প শুনতে পছন্দ করে, একটু চিন্তা করুন ছোট বেলে থেকেই আমরা গল্প পছন্দ করি আসছি, গল্পের আসর, আড্ডা ইত্যাদি, তাই বলাই যায় সচেতন অথবা অবচেতন ভাবে আপনার মাইন্ড "গল্প" এর ব্যাপারটা আপনার মনে আগ্রহের জায়গায় রেখে দিয়েছে, তাই যখন ই আমরা গল্পের মত কিছু দেখে অথবা শুনি আমরা আকৃষ্ট হই।
এখন কিভাবে আপনি এই গল্প ই কমার্সে আপ্লাই করবেন
প্রথমে আপনাকে আপনার ব্র্যান্ড ঠিক করতে হবে
আপনি কি অফার দিচ্ছেন
কি ধরনের মার্কেটের প্রতি আপনি মনযোগ দিবেন
কিভাবে আপনার ব্র্যান্ড অন্যদের থেকে আলাদা হবে
কাদের জন্য আপনার ব্র্যান্ড
এরপর আসবে স্টোরি টেলিং এর ব্যাপার
"প্রোডাক্ট ডেসক্রিপশন" না লিখে "প্রোডাক্ট স্টোরিজ" লিখতে পারেন এখানে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে ইন্টারেস্টিং গল্প থাকতে পারে।
"About us" এর জায়গায় "our story" লিখতে পারেন
আপনার ব্র্যান্ড সম্পর্কে বলুন, কিভাবে শুরু করার প্ল্যান করলেন, কি কি ব্যাপার আপনাকে অনুপ্রাণিত করেছে, কি কি বাধার মধ্যে পরেছিলেন, সেখান থেকে কিভাবে উঠে আসলেন, আপনার টিম সম্পর্কে বলুন, এখন আপনার ব্র্যান্ডের কি অবস্থা এবং একটি নির্দিষ্ট সময় পর আপনি আপনার ব্র্যান্ডকে কোথায় দেখতে চান এই ব্যাপারগুলো তুলে ধরতে পারেন।
২. ভয়কে অনুপ্রাণিত করুন
?? প্রশ্ন ঘুরছে? ভয়কে অনুপ্রানিত?? ফেসবুকে মাঝে মাঝেই বাটা জুতার একটা অনেক পুরানো বিজ্ঞাপন চোখে পরে, সেখানে কিন্তু ভয়কে অনুপ্রেরনা হিসেবে ব্যবহার করা হয়েছে, সেখানে বলা হয়েছে খালি পায়ে হাঁটলে পা কেটে গিয়ে ধনুষ্টঙ্কার হতে পারে তাই বাটার রাবারের জুতা পড়তে বলা হয়েছে তাহলে ধনুষ্টঙ্কার এর ভত নেই।
এইতো গেলো পুরানো দিনের কথা, এখনকার দিনেও ভয়ের কথা বলে প্রোডাক্ট সেল করা হয়, করোনার কথা বলে মাস্ক, সেনিটাইজার ইত্যাদি, ডেঙ্গুর কথা বলে কয়েল, মশা মারার স্প্রে। হেলমেট বিক্রি করতে চান এখানেও ভয়কে অনুপ্রেরনা দেয়ার জায়গা আছে তাই নয় কি?এরকম উদাহারন আপনি অনেক পাবেন। এবং ভয়কে অনুপ্রেরনা হিসেবে ব্যবহার করার টেকনিকটা আসলেই অনেক কার্যকর।
আর আপনার প্রডাক্ট অথবা সার্ভিসে এই ভাবে "ভয়কে" অনুপ্রেরনা করার কোন জায়গা যদি না থাকে আপনি বিভিন্ন অফারের মাধ্যমে এবং সেই অফার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরকম্ভাবেও আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ক্যাম্পেইন চালাতে পারেন।
৩. লোভকে ব্যবহার করুন
সবগুলা পয়েন্ট ই আপনাদের কাছে আজব লাগতে পারে, অস্বাভাবিক লাগতে পারে তবে এগুলো সবই মানুষের ইমোশন, তাই ইমোশনাল মার্কেটিং নিয়ে লিখতে গেলে এগুলা চলে আসবেই।
লোভ? হ্যা লোভ। লোভ ঠিক আছে, লোভ কাজ করে, লোভ ভালো, জীবনের জন্য লোভ, টাকার জণ্য লোভ, ভালোবাসার জন্য লোভ।
এখনো যদি পরিষ্কার না হয়ে থাকেন আরেকটু ক্লিয়ার করি আমরা যখন কোন যায়গায় "ফ্রি" শব্দটা দেখি আমরা অন্য সব অফারের থেকে এই "ফ্রি" অফারে বেশি আগ্রহী হই না? আমার কিন্তু মনে হয় হই।
আর এই যে "ফ্রি" দেখার পর যে আমাদের আগ্রহ এটা কিন্তু "লোভের" ইমোশন এর মধ্যেই পরে। তাই সব জায়গায় লোভ করা যে খারাপ সেটা হয়তো বলা যাচ্ছে না।
কিভাবে কাজে লাগাবেন
লোভ+ফ্রি
আপনি কাস্টোমারের ভিতর থেকে এরকম ইমোশন বের করে আনতে পারেন যে
"আমি যদি এখন কোন সিদ্ধান্ত নেই আমি হয়তো কিছু পুরুষকার পাবো"
এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন
"পুরুষকার" "ফ্রি" ভ্যালুয়েবল" "এক্সক্লুসিভ" "সব আপনার", "পাওয়া"
৪. পরোপকারের ব্যাপার তুলে ধরুন
আপনার অনলাইন বিজনেসের অন্যতম সেরা একটা স্ট্রেটেজি হলো "পরোপকারের" মাদ্ধমে কাস্টোমারের বিশ্বাস যোগ্যতা অথবা মন জয় করে নেয়া।
খেয়াল করে থাকবেন অনেক জায়াগ্য, দেশে বিদেশে, এরকম অফার দেয়া হয়ে থাকে, আপনি যদি মিনিমাম এতো টাকার কো প্রোডাক্ট কিনেন তাহলে লাভের একটা অংশ বঞ্চিত মানুষের মাঝে দান করা হবে।
রবি কোম্পানিতে এরকম একটা অফার দিয়েছিলো, সর্বনিম্ন এতো টাকা রিচার্জ করলে আপনার টাকার একটা অংশ পথশিশুর ঈদের জামা কাপড় দানে ব্যায় করা হবে।
এখানে আপনি আপনার বিজনেস অনুযায়ী, প্রোডাক্ট, ব্র্যান্ড ইত্যাদি অনুযায়ী বিভিন্ন অফার সেট করে আপ্লাই করে দেখতে পারেন।
উপসংহার
উপরের পয়েন্টগুলো যদি পড়ে থাকেন তাহলে সহজেই বুঝতে পারছেন এগুলো মার্কেটিং এর জগতে খুব কমন কিছু ব্যাপার, অনেক অনেক কোম্পানি এর মধ্যে অনেক স্ট্রাটেজি নিয়ে থাকে, এর থেকেই বুঝা যায় ইমোশনাল মার্কেটিং সব জায়গাতেই আছে, কেউ হয়তো বুঝে করছে, কেউ না বুঝে, তবে বুঝে শুনে করলে ফলাফল আরো ভালো পাওয়া যাবে বলে আমার ধারনা।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Tongi College Gate, Tongi
Gazipur
1751