Shujit Kumar Sarkar
Gurudev is singing 🥺💗
_brahma bole catur mukha krsna krsna hare hare_
_mahadeva panca mukhe rama rama hare hare_
Ref: Vaishnav Song - Prayers By Lord Brahma, Siva and Narada
08/05/2024
তারিখ: ১০ মে ২০২৪, শুক্রবার
অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য
অক্ষয় তৃতীয়া কী?
বৈদিক শাস্ত্রে বর্ণিত মাহাত্ম্যপূর্ণ তিথিসমূহের মধ্যে অন্যতম হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা 'অক্ষয় তৃতীয়া' নামে খ্যাত। একে পরগুরাম জয়ন্তীও বলা হয়। 'অক্ষয়' শব্দের আক্ষরিক অর্থ "যার ক্ষয় বা বিকার নেই"। এই তিথিতে অনুষ্ঠিত যেকোনো শুভ কর্মের ফল অক্ষয় হয়ে থাকে। তাই ভগবানের অত্যন্ত প্রিয় এই তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া।
অক্ষয় তৃতীয়ায় সংঘটিত বিশেষ কার্যসমূহ
• সত্য ও ত্রেতা যুগের সূচনা গঙ্গাদেবীর মর্ত্যলোকে আগমন সীমাচলমে জিয়ুর নৃসিংহদেবের দর্শন দ্রৌপদীর অক্ষয় পাত্র রামচন্দ্রের রাজ্যাভিষেক কৃষ্ণ সুদামা মিলন কুবের পদ লাভ পরশুরামের আবির্ভাব মহাভারত রচনা শুরু যজ্ঞের উপাদান যবের উৎপত্তি লাভ বদরিকাশ্রমের দ্বার উন্মোচন ব্রহ্মার সৃষ্টিকার্য সূচনা চন্দন যাত্রা শুরু দ্রৌপদীর বস্ত্রহরণকালে অক্ষয় বস্তু দান মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব শংকরাচার্যের কলকাধার নামক বিখ্যাত শ্লোক রচনা দ্বাদশ গরুড়দেবের সেবা বাঁকে বিহারীর চরণ দর্শন ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম জগন্নাথদেবের রথের নির্মাণ কাজ শুরু হয় এই তিথিতে।
অক্ষয় তৃতীয়ায় দান মাহাত্ম্য
গৌর-পার্ষদপ্রবর শ্রীল সনাতন গোস্বামীকৃত বৈষ্ণবস্মৃতি-শাস্ত্র শ্রীহরিভক্তিবিলাস অনুসারে, অক্ষয় তৃতীয়ায় সম্পাদিত শুভ-কর্মসমূহের মধ্যে দান অন্যতম। "অক্ষয়া সোচ্চতে লোকে তৃতীয়া হরিবল্লভা। স্নানে দানেহর্চনে শ্রাদ্ধে জপে পূর্বজতর্পণে ।" -(শ্রীহরিভক্তিবিলাস ১৪.৪০৯)
অনুবাদ: (বৈশাখের শুক্লপক্ষের) সেই তৃতীয়া তিথি শ্রীহরিপ্রিয়া হেতু লোকে অক্ষয়া তৃতীয়া বলা হয়। এই তিথিতে স্নান, দান, অর্চন, শ্রাদ্ধ, জপ, পিতৃতর্পণের ফল অক্ষয় হয়ে থাকে।
যদি কেউ ভগবানের মন্দির নির্মাণের উদ্দেশ্যে দান করেন, তাহলে তাতে প্রত্যুপকারের আশা না থাকলেও এই প্রকার দানে ভগবান সন্তুষ্ট হয়ে দাতাকে
সর্বোত্তম ফল প্রদান করেন।
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার
(শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইসকন নারায়ণগঞ্জ)
মূল মন্দিরের
নির্মাণ কাজ শুরু হয়েছে
• ভগবানের গৃহ নির্মাণে আপনি যুক্ত হোন ও অন্যদের ভক্তদেরকে যুক্ত করুন....
#হরেকৃষ্ণ
হে গোবিন্দ জানিনা কি আছে এই মধুর নাম কীর্তন এ যখনই কৃষ্ণ নাম শুনি তখনই প্রাণ টা ভরে যায়।🙏
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Gazipur
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 10:00 - 20:00 |
| Saturday | 08:00 - 17:00 |
| Sunday | 08:00 - 17:00 |