Vedic Mission

Vedic Mission

Share

23/05/2026

কাল সামনে একটা ভিডিও আসে, যেখানে এক হাইস্কুলের হিন্দু কম্পিউটার অপারেটরকে মারধর ও চাকরিচ্যুত করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ সে বলেছিল, “বইয়ের কোথা থেকে প্রশ্ন আসবে সেটা উপরওয়ালা সৃষ্টিকর্তাও জানেন না আমি জানব কিভাবে?” এই কথাতে নাকি সে ‘সৃষ্টিকর্তা’ না বলে বলেছে আল্লা তাই মুসলিমদের রিলিজিয়ন অবমাননা হয়ে গেছে। তাই তার এ দশা করা হয়েছে।

কিন্তু ফুয়াদের মতো জ*ঙ্গিরা যে প্রতিদিন হিন্দুদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে যায় তাতে কি হিন্দুদের ধর্ম অবমাননা হয় না? এই জ’ঙ্গিকে হিন্দুদের নিয়ে যা খুশি তা মন্তব্য করার অধিকার কে দিয়েছে। জ’ঙ্গি ফুয়াদ! তুই ইসলাম রিলিজিয়ন নিয়ে এমন মন্তব্য কর তো। দেখি তোর কত দম। হিন্দুরা দুর্বল তাই বলে এখানে যা খুশি বলে পার পেয়ে যাস তাই না, বরা’হনন্দন!

21/05/2026

তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ ॥ ৩৪
[গীতা ৪/৩৪]
অনুবাদ: প্রণামদ্বারা, প্রশ্নদ্বারা, সেবাদ্বারা সেই জ্ঞান জানো, তত্ত্বদর্শী জ্ঞানিগণ তোমাকে সেই তত্ত্বজ্ঞানের উপদেশ দিবেন।

ব্রহ্ম কী, ব্রহ্মের স্বরূপ কী, আত্মা কী, প্রকৃতি কী ইত্যাদি বিষয়ে গুরুর নিকট শ্রবণ করেই পরোক্ষ জ্ঞানলাভ হয়। কিন্তু এই পরোক্ষ জ্ঞান লাভ করতে হলে শিষ্যের কিছু গুণ থাকা আবশ্যক। প্রথমত আচার্যকে প্রণাম করতে হবে। গুরুর প্রতি যেন তার প্রগাঢ় শ্রদ্ধা এবং ভক্তি থাকে। তিনি সর্বদা বিনীত হয়ে শ্রদ্ধা-সহকারে আচার্যকে প্রণাম করবেন। তারপর জ্ঞানার্থীর হৃদয়ে জ্ঞানলাভের একটি প্রবল আকাঙ্ক্ষা থাকা চাই। তিনি সর্বদা তত্ত্বের অনুসন্ধানী হয়ে আচার্যকে নিজের জ্ঞাতব্য বিষয়ে বিবিধ প্রশ্ন করবেন। তারপর চাই আচার্যের সেবা। এই সেবা দ্বারাই আচার্যকে প্রসন্ন করতে হয় এবং প্রসন্ন হলেই আচার্য সেবাপরায়ণ শিষ্যকে তত্ত্বজ্ঞান শিক্ষা দিয়ে থাকেন। বৈদিক শাস্ত্রদিতে আচার্যদের এই রকম উপদেশ দিতে দেখা যায়। প্রশ্ন উপনিষদে (১/২) ঋষি পিপ্পলা শিষ্যদের উদ্দেশ্যে বলছেন-"তোমরা পুনরায় তপস্যা, ব্রহ্মচর্য ও শ্রদ্ধার সাথে একবছর গুরুগৃহে বাস করো; তারপর ইচ্ছা অনুসারে প্রশ্ন করিও, যদি আমার জানা থাকে তবে সবকিছুই তোমাদের বলব।" মুণ্ডক উপনিষদেও (১/২/১৩) এরূপ আদেশ পাওয়া যায়-"ব্রহ্মজ্ঞ গুরু যথাবিধি সমীপাগত, প্রশান্তচিত্ত, সংযতেন্দ্রিয় শিষ্যকে যা দ্বারা অক্ষর পুরুষকে জানা যায় সেই ব্রহ্মবিদ্যা বিষয়ে যথাযথরূপে জ্ঞান দান করবেন।"

Want your place of worship to be the top-listed Place Of Worship in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Address


Gazipur