Notebook
14/04/2026
শুভ নববর্ষ!
আমার গ্রাম!! ঘুঘুর ডাকে,
দ্বিপ্রহরে শান্তি আসে মনে!
-- শওকত হাসান 🪶
ফটো ক্রেডিটঃ Mohammad Farhan Latif
22/09/2025
প্রাণপ্রিয়!
আমরা কত খেলি টিলো এক্সপ্রেস,
বাবাকে দেখলেই খুশীর নাই শেষ!
আহ্লাদীটা তখন মাথা দুলিয়ে নাচে,
খিল খিল করে কত্তো কত্তো হাসে!
জাপটে ধরে বাবার গালে কপালে
এত্ত এত্ত উপ্পা, আহা কোথায় থুই?
আমার কদম চম্পা চ্যামেলী জুঁই!
তখন তার চোখে মুখে জাদুর হাসি,
কন্ঠে সুরলহরী কিন্নরী সুরের বাঁশি,
সারা ঘর জুড়ে থই থই স্বর্গের খুশী!
আমার হীরা পান্না, চাঁনকা নূর,
শান্ত স্নিগ্ধ ভোর, ফুরফুরা সুর,
কলিজা ফাটে যদি থাকে দূর!
-- শওকত হাসান 🪶
06/08/2025
কবি কেন প্রেম নিয়ে লিখোনা, কহে ববিতা,
মন এশক বুঝে, এশক খুঁজে, এশকে মজে,
সুতরাং আসেনা ফিনফিনে প্রেমের কবিতা!
-- শওকত হাসান 🪶
01/08/2025
ভাবাবেগ!
ভোগের নেশায় বাড়ে বেগ,
উপভোগে উপভোগে শূন্য আবেগ!
আবেগহীন ভোঁতা বিবেক,
শূন্য নগন্য জঘন্য মনুষ্য গতিবেগ!
-- শওকত হাসান 🪶
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Gandaria