Labbaeek
14/11/2023
বেসরকারী ব্যবস্থাপনায় হজের খরচ ৫ লাখ ৯০ হাজার
আগামী হজে বেসরকারী এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের হজের তুলনায় এবার খরচ কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা।
একই সঙ্গে বেসরকারি ব্যবস্থাপনায় আগামী হজে বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। উভয় হজ প্যাকেজই কোরবানির টাকা ব্যতীত।
মঙ্গলবার (১৪ নভেম্বর-২০২৩) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন। চলতি বছর বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরী সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
গত ২ নভেম্বর সরকারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। আবাসন হবে বায়তুল্লাহ শরীফের সীমানা থেকে ২ হাজার মিটার অথবা আজিজিয়া। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
ঘোষিত সাধারণ প্যাকেজ অনুযায়ী, আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর গত বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম খরচ হবে। সরকারি দুটি প্যাকেজের সঙ্গে সমন্বয় রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ ঘোষণা করলো।
আগামী বছর হজে যেতে নিবন্ধন শুরু হবে ১৫ নভেম্বর ২০২৩ইং বুধবার থেকে। নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর। ২ লাখ ৫ হাজার টাকা হজ এজেন্সীর ব্যাংক একাউন্টে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।
কোরবানি খরচ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে জানিয়ে হাব সভাপতি বলেন, ‘হজযাত্রীকে কোরবানি বাবদ আনুমানিক ৮০০ সউদী রিয়াল নিতে হবে এবং কোরবানি নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে।
সউদী আরবে ৩০ থেকে ৪৮ দিন অবস্থান করতে পারবেন। মদিনায় অবস্থান করতে পারবেন পাঁচ থেকে আটদিন।
হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। এবছর ৬৫ বা এর বেশি বয়সীরা হজে যেতে পারবেন বলেও জানান তিনি। এজেন্সিগুলো বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বিভিন্ন মানের ও নিজ নিজ প্যাকেজ ঘোষণা করতে পারবে।
প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে।’
একটি স্বতন্ত্র কারিগরি কমিটির মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া পুনর্র্নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে গত ৫ নভেম্বর আবেদন দেওয়া হয়েছে জানিয়ে তসলিম বলেন, ‘আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। বিমান ভাড়া কমানো হলে হজ প্যাকেজের মূল্যও কমানো হবে।’
হাব সভাপতি আরও বলেন, ‘হজযাত্রীদের সউদী আরবের ইমিগ্রেশন ঢাকায় নিশ্চিত করার জন্য সব হজ ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। কোনোভাবেই কোনো সিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা যাবে না।
এদিকে, কোনো হজযাত্রী নিজস্ব প্রয়োজনে হজের শেষে এক সপ্তাহ বা দশ দিন আগে দেশে চলে আসলে হজ প্যাকেজের খাবারের টাকা ফেরত চাইতে পারবে না।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
90, Hazi Abdullah Sarkar Lane, Bangshal
Fulbaria