TechDeals
19/09/2016
আগামী মাসে আসছে গুগলের ফ্ল্যাগশিপ ফোন 'পিক্সেল'
#সার্চ_জায়ান্ট_গুগল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন 'পিক্সেল' উন্মুক্তের দ্বারপ্রান্তে। আগামী ৪ অক্টোবর উন্মুক্ত হবে এই স্মার্টফোন।
মূলত গুগলের স্মার্টফোন সিরিজ নেক্সাসের পরবর্তী সংস্করণ এই #পিক্সেল। গুগল এখন থেকে আর নেক্সাস নামটি ব্যবহার করবে না বলেই নতুন নামে আসছে এই ফোন। বলা হচ্ছে গুগলের এই নতুন ফোনে থাকবে পিউর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সঙ্গে এমন কিছু সফটওয়্যার এবং অ্যাপ দেওয়া হচ্ছে, যা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে এখনও পর্যন্ত আসেনি। এছাড়াও ৫ ইঞ্চি ডিসপ্লে সংস্করন 'পিক্সেল' এবং এবং ৫.৫ ইঞ্চি বড় পর্দার ফ্যাবলেট 'পিক্সেল এক্সএল' নামে আসবে বলে জানা গেছে।
জানা গেছে, পিক্সেল স্মার্টফোনের বাহিরের অংশটি হবে অ্যালুমিনিয়াম এবং গ্লাসের। আর প্রসেসর এর জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। গুগলের এই ফোন অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছে। হুয়াওয়ে এবং এইচটিসি এই ফোনের প্রস্তুতকারক। তবে কোন প্রতিষ্ঠান কোন মডেল তৈরি করে দিবে তা জানা যায়নি।
04/08/2016
নতুন রূপে উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ একটি হালনাগাদ প্রকাশ করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর নাম দেওয়া হয়েছে প্রথম বার্ষিকী হালনাগাদ। নতুন সুবিধা যোগ করার চেয়ে বিদ্যমান সুবিধার উন্নয়ন এতে প্রাধান্য পেয়েছে। প্রথম বার্ষিকী বলার কারণ, ২০১৫ সালের ২৯ জুলাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম প্রকাশ করে মাইক্রোসফট। সে সময় বলা হয়, পরবর্তী এক বছর পর্যন্ত উইন্ডোজ ৭ এবং ৮.১ ব্যবহারকারীরা বিনা মূল্যে উইন্ডোজ ১০-এ হালনাগাদ করতে পারবেন। চলতি বছরের ২৯ জুলাই সে মেয়াদ শেষ হয়। যাঁরা ইতিমধ্যে উইন্ডোজ ১০ ব্যবহার শুরু করেছেন, তাঁদের জন্য ২ আগস্ট থেকে বিনা মূল্যে নতুন এই হালনাগাদটি প্রকাশ করা হয়।
নতুন সুবিধা: স্পর্শকাতর পর্দার কম্পিউটারে লেখা কিংবা আঁকার কাজে ব্যবহারের জন্য উইন্ডোজ ইংক সফটওয়্যারটি ঢেলে সাজিয়েছে মাইক্রোসফট। স্টার্ট মেনু, নোটিফিকেশন প্যানেল, নিরাপত্তাব্যবস্থা, টাস্ক বার এবং সর্বোপরি কালচে নকশার ‘ডার্ক থিম’-এর উন্নয়ন করা হয়েছে। কম্পিউটার লক করা থাকলেও কাজ করবে ডিজিটাল সহকারী করটানা। এখন থেকে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মাইক্রোসফট এজ ব্রাউজারে লাস্টপাস, এভারনোট, অ্যাড-ব্লকের মতো এক্সটেনশন সমর্থন করবে।
হালনাগাদ করতে চাইলে: উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা সহজেই নতুন সংস্করণে হালনাগাদ করতে পারবেন। চাইলে একদম নতুন করেও ইনস্টল করার সুযোগ আছে। স্বয়ংক্রিয় হালনাগাদ সুবিধা চালু থাকলে আলাদা করে কিছু করার দরকার হবে না। তবে ব্যবহারকারীদের কাছে নতুন সংস্করণ ধাপে ধাপে পৌঁছানোর পরিকল্পনা মাইক্রোসফটের, আর তাই শুরুতেই হালনাগাদ নাও পেতে পারেন। যাদের তর সইছে না, তাদের জন্যও ব্যবস্থা রেখেছে মাইক্রোসফট। নিচের কয়েকটি ধাপ অনুসরণ করে হালনাগাদ করা যাবে।
* স্টার্ট মেনু থেকে Settings/Updates & Security/Windows Update নির্বাচন করুন
* Update & security বোতামে ক্লিক করুন
* উইন্ডোজ আপডেট ট্যাবে Check for Updates-এ ক্লিক করুন
* ‘Feature update to Windows 10, version 1607’ নামে পাওয়া যাবে নতুন হালনাগাদটি। আপডেট বোতামে ক্লিক করলে প্রথমে ডাউনলোড এবং পরে ইনস্টল শুরু হবে
* আর এত ঝামেলায় যেতে না চাইলে এই লিংকে গিয়েও হালনাগাদ করতে পারবেন: http://goo.gl/tm2Jxh। প্রথমে একটি ছোট সফটওয়্যার নামাতে হবে। সেই সফটওয়্যারের নির্দেশনা অনুসরণ করলেই হালনাগাদ হয়ে যাবে
* আর আপনার কাছে যদি প্রোডাক্ট লাইসেন্স কি থাকে তবে আইএসও ফাইল নামিয়েও পেনড্রাইভ বা ডিভিডি ডিস্কে বার্ন করে ইনস্টল করতে পারবেন। নামানোর ঠিকানা: https://goo.gl/4FbbR9।
* সূত্র: উইন্ডোজ ব্লগ, দ্য ভার্জ
27/07/2016
উন্মুক্ত হল ডুয়েল রিয়ার ক্যামেরাযুক্ত #শাওমি_রেডমি_প্রো
চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন ফোন শাওমি রেডমি প্রো উন্মুক্ত করেছে। স্মার্টফোনটি তিনটি সংস্করনে পাওয়া যাবে। হেলিও এক্স২০ (৩জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ) সংস্করণের দাম ১ হাজার ৪৯৯ চায়না ইয়েন, হেলিও এক্স২৫ (৩ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ) সংস্করণের দাম ১ হাজার ৬৯৯ ইয়েন এবং হেলিও এক্স২৫ (৪ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ) সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ ইয়েন।
শাওমি রেডমি প্রো এর বিশেষ ফিচার হল- এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সাথে ৫ মেগাপিক্সেল ফ্রন্টফেসিং ক্যামেরা। এছাড়া এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ২.৫ গিগাহার্টজ ডেকা-কোর মিডিয়াটেক হেলিও এক্স২৫ এসওসি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত এই ফোনে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো সিম এবং মাইক্রো সিম) স্লট রয়েছে। সংযোগের জন্য আছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ৪জি এলটিই সংযোগ।
১৭৪ গ্রাম ওজনের এই ফোনের ব্যাকআপের জন্য আছে ৪,০৫০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড মার্শম্যালো ভিত্তিক এই ফোন পাওয়া যাবে সিলভার এবং গোল্ড এই দুটি রঙে
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Fulbaria
Opening Hours
| Monday | 10:30 - 20:00 |
| Tuesday | 10:30 - 20:00 |
| Wednesday | 10:30 - 20:00 |
| Thursday | 10:30 - 20:00 |
| Saturday | 10:30 - 20:00 |
| Sunday | 10:30 - 20:00 |