Rafsan Rohan
ফোন নম্বরে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করলেই কি ভালোবাসা ব্লক করা যায়। ভালোবাসা কি থামিয়ে রাখা যায়?
- যায় নাতো!
- তাই না?
আজ থেকে দু যুগেরও বেশি সময় পর যখন তার চামড়ায় ভাঁজ পড়বে। হাসির মাঝে ক্লান্তি আসবে। মনে হবে তার চেয়ে সুন্দর হাসি পৃথিবীতে অন্য কারো মুখে দেখি নি। তার চেয়ে বেশি ভালোবাসা কাউকে দিতে পারি নি। তার ক্লান্তিকর চোখ দুটো সেদিনও সতেজ লাগবে আমার কাছে।
মানুষটাকে অগোচরে লুকিয়ে দেখবার অভ্যেসটা থেকেই যাবে। তাকে পাওয়া না পাওয়ার আক্ষেপের আড়ালে। কিন্তু কখনো আর আফসোস হবে না। কারণ তাকে না পাওয়ার গল্পটা হওয়ারই ছিলো। তবে ভালোবাসায় বারণ ছিলো না। সেটা শেষ নিঃশ্বাস অব্দি বেসেই যাবো অনিবার। ভালোবাসা বারংবার অপূর্ণতার গল্প শোনায়।
❝ মধুমাসে সব মুকুল ফলে পরিণত হয় না, কতিপয় ঝরে যায়। সব ভালোবাসাও পরিপক্ক হয়না। ❞
রাফসান রোহান — সৃজনশীলতার গল্পকার
Rafsan Rohan A creative storyteller who loves to tell stories throughout his work | Founder of Creatiancy
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Website
Address
Fulbaria