Save CHT
07/07/2026
টানা বর্ষণে বিপর্যস্ত পার্বত্য জনপদ: এখন সবচেয়ে প্রয়োজন সতর্কতা, মানবিকতা ও কার্যকর প্রস্তুতি।
টানা কয়েকদিনের ভারী বর্ষণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রাঙামাটি, বান্দরবানসহ বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে, পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
রাঙামাটির অনেক পাহাড়ি এলাকায় হাজার হাজার মানুষ এখনও পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাস করছেন। অতীতের ভয়াবহ পাহাড়ধসের অভিজ্ঞতা মনে রেখে সবাইকে এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রশাসন ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করছে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তারা দয়া করে পরিস্থিতিকে হালকাভাবে নেবেন না। প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। একটি জীবনও অমূল্য।
অন্যদিকে বান্দরবানে টানা বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি হেলে পড়ায় কয়েকটি উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি জরুরি যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সবাইকে প্রয়োজনীয় চার্জ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ আগে থেকেই প্রস্তুত রাখার চেষ্টা করা উচিত।
এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে অনেক পর্যটকও আটকা পড়েছেন বা যাতায়াতে সমস্যার মুখোমুখি হয়েছেন। এটি কোনো ভ্রমণের সময় নয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নিজের কিংবা উদ্ধারকর্মীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা কখনোই উচিত নয়। প্রশাসনের নির্দেশনা মেনে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহাড় ভ্রমণ থেকে বিরত থাকুন।
পাহাড়ের মানুষের জন্য বর্ষাকাল শুধু সৌন্দর্যের নয়, এটি টিকে থাকারও একটি কঠিন সময়। পাহাড়ধস, আকস্মিক ঢল, সড়ক বিচ্ছিন্নতা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া—সব মিলিয়ে প্রতিটি বর্ষাই তাদের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। অনেক পরিবার ঘরবাড়ি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে, অনেক কৃষকের ফসল ক্ষতির মুখে পড়ছে এবং দুর্গম এলাকার মানুষ প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছে।
এই পরিস্থিতিতে সরকার, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত ও মানবিক উদ্যোগ অত্যন্ত জরুরি। ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, জরুরি খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা, উদ্ধার সরঞ্জাম এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দুর্গম এলাকাগুলোর প্রতি বিশেষ নজর দিয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি রাখতে হবে, যাতে কোনো মানুষ দুর্যোগের সময় অবহেলিত না থাকে।
দুর্যোগের এই সময়ে আমাদের সবার দায়িত্ব গুজব না ছড়িয়ে সঠিক তথ্য অনুসরণ করা, প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং একে অপরের পাশে দাঁড়ানো। মানবিক সহমর্মিতা ও সম্মিলিত সচেতনতাই পারে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে।
03/07/2026
পাহাড়ে কেএনএফের অপতৎপরতা রুখে দিন!
সাম্প্রতিক সময়ে পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ (KNF) আবারও সীমিত আকারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দুর্গম এলাকায় বিচ্ছিন্ন চলাচল, স্থানীয়ভাবে যোগাযোগ পুনর্গঠন এবং ছোট পরিসরে নাশকতার ছক আঁকছে তারা। বিভিন্ন সংবাদ মাদ্ধম অনুযায়ী বিশেষ অভিযান চলমান রয়েছে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর।
সতর্ক থাকুন: পাহাড়ে যেকোনো সন্দেহভাজন গতিবিধি বা নাশকতা সৃষ্টির চেষ্টা দেখলেই প্রশাসনকে জানান।
সহযোগিতা বর্জন করুন: কেএনএফের মতো কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয়, প্রশ্রয় বা তথ্য দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Fulbaria