Unique Gamer

Unique Gamer

Share

14/02/2023

কাউকে গভীর ভাবে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলাটা একটা সমস্যা! তারে ছাড়া আর কারো সাথেই কথা বলতে ভাল্লাগেনা! তারে ছাড়া ভাল্লাগেনা! তার সাথেই সারাদিন কথা বলতে ইচ্ছে করে। তার আশেপাশে কাউকে সহ্য হয়না! সে একটু দেরি করে রিপ্লাই দিলে রাগ উঠে,পাত্তা কম দিলে নিজেকে অসহায় লাগে!

আপনি কি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন? অভিনন্দন আপনি গেছেন! শান্তি আর পাবেন না :3

13/02/2023

ছোট বেলায় মা কে বলতাম: "উঁচু বিল্ডিংয়ে উঠলে কেন আকাশ ছোঁয়া যায়না?"
মা বলেছিল, "বড় হলে নাকি আকাশ ছুঁতে পারব"
সেই আকাশ ছোঁয়ার নেশায় আজ বাইশ থেকে তেইশে পা দিয়ে দিলাম।

বয়সটা যত বাড়ছে, আমার সেই ছোট্ট পরিবারটা যেখানে সবাই একই ব্র্যান্ডের সাবান শ্যাম্পু ইউজ করতাম, সেই পরিবারটাই সাবান শ্যাম্পুর আলাদা ব্র্যান্ডের র মত একেকজন আলাদা হয়ে যাচ্ছে।

স্বপ্নের টানে প্রতিনিয়ত দূরত্ব কিনছি।

10/02/2023

আমাকে ছেড়ে যাওয়া সহজ। সামান্য তিক্ততা আর কিঞ্চিত অবহেলা পেলে; আমি নৈশব্দ্যে হেঁটে চলে যাবো। তুমি পেছন থেকে ডাকলে, আমি আর ফিরেও তাকাবো না।💔🌼

Want your business to be the top-listed Media Company in Fulbaria?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Fulbaria