Feni Print & Graphic Design

Feni Print & Graphic Design

Share

Color Hex Color Codes 04/10/2017

কিভাবে নিজের প্রতিষ্ঠানকে ব্র্যান্ড করতে চিন্তা করবেন গ্রাফিক ডিজাইন দিয়ে?

শর্ত-১ঃ কালার। একটি প্রফেশনাল কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার জন্য দুইটা প্রফেশনাল সাইট থেকে জেনারেট করে নিতে পারেন
www.color-hex.com
color.adobe.com
এডোবিতে ১৬ মিলিয়ন কালার কোড স্টোর রয়েছে। ১৬ মিলিয়ন থেকে অন্তত একটি কালার আপনার কপালে ঝুটবে।
মনে রাখবেন বর্তমান আধুনিক ব্র্যান্ড সেন্স এ এক কালারের বেশি নয়।

শর্ত-২ঃ লোগো। একটি প্রফেশনাল লোগো তৈরি করতে হবে যা নিজের সিলেক্টেড কালারটি দিয়েই তৈরি করতে হবে। কার্যকারণ বশত দুটি কালার ব্যবহার করা যাবে। তবে ২য় কালারটি হবে আপনার সহযোগী হিসেবে। অধিক কালারের একটি লোগো কোন প্রফেশনাল অর্থ বহন করেনা। অবশ্যই লোগোটি হতে হবে ইউনিক যার মালিক হবেন শুধুই আপনি। লোগো অনেক প্রকারের রয়েছে যেমন - মিনিমালিস্ট, ক্লাসিক, টাইফোগ্রাফি, রেট্রো, 3D ও মাস্কট। তবে বর্তমান আধুনিক বিশ্বে ব্র্যান্ড সেন্স এ মিনিমালিস্ট লোগোই বেশি চলে।

শর্ত-৩ঃ ইলাস্ট্রেশন থিম আর্ট। ইলাস্ট্রেশন থিম আর্ট মানুষের ব্রেইনকে খুব সহজে বুঝাতে বাধ্য করে যে বিজ্ঞাপনের প্রোডাক্টটি একটি ব্র্যান্ড এবং কোয়ালিটি প্রোডাক্ট।

শর্ত-৪ঃ প্রিন্ট এন্ড ওয়েব বিজ্ঞাপনের ডিজাইনের ধরন। আপনি পোস্টার, প্লেয়ার, ব্যানার, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, চ্যানেল আর্ট, বুকলেট, ব্রসিউর, ওয়েব ডিজাইন, ওয়ালপেপার, ব্র্যাকগ্রাউন ইমেজ, প্রেজেন্টেশন ও ভিড়িও এসব লেআউটে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো পাবলিসিটির জন্য যে ডিজাইন করবেন তবে ডিজাইনটি যেন আপনার ব্র্যান্ড কালারটি + আপনার লোগোটি + আপনার ইলাস্ট্রেশনটি + আপনার টেক্সটগুলো সুশ্রীভাবে গ্রহনযোগ্য, পঠনযোগ্য ও নজরে আসার মত সিমপ্লি ইজ দ্য বেস্ট হয়।
সাবধানতা: অতি রঞ্জিত অতিরিক্ত কালারের সংমিশ্রণ, অতি রঞ্জিত ও আনপ্রফেশানল এবাসট্রাক্ট এর ব্যবহার, আন প্রফেশনাল ফন্ট, অপ্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত টেক্সট ব্যবহার, ফন্টের রেশিও খারাপ, গুগল থেকে কপি পেস্ট ইমেজ কন্টেন্ট আপনার ব্র্যান্ড প্রোমোশনকে ডিমোশন করবে।

শর্ত-৫ঃ ডোমেইন + হোস্টিং + পেজ।
অবশ্যই একটি কমার্সিয়াল ট্যাগের ডোমেইন নিবেন আপনার ব্র্যান্ডের সাথে ম্যাচ করে। ডোমেইনটি অবশ্যই এ্যড ফ্রি সি-প্যানেল হোস্টিং নেম সার্ভারের সাথে এ্যডজাস্ট করবেন। ওয়েব পেজটি যেন আপনার ব্র্যান্ড কালার + আপনার লোগো + আপনার ইলাসট্রেশনটি দিয়ে সুন্দর কভার হেডার গ্রাফিক ডিজাইন এন্ড থিম দিয়ে হয়।

শর্ত-৬ঃ ভিড়িও। ব্র্যান্ড কিন্তু প্রোমোশনাল ভিড়িও ছাড়া কিভাবে? প্রোমোশনাল ভিড়িওগুলো এক্সপ্লেইনারী হোয়াইটবোর্ড ভিড়িও এবং মিউজিক মোশন ভিড়িও হতে পারে। ৩০ সেকেন্ড - ১ মিনিট এর প্রোমোশনাল ভিড়িওটি বিজ্ঞাপনীতে ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে ভালো গ্রহনযোগ্যতা পায়। ভিড়িওটি অবশ্যই প্রফেশনাল করবেন।

অবশেষে বলতে হয় যে মনে রাখবেন, প্রফেশনাল লোক দিয়ে কাজ করাবেন যেন সে আপনার ব্র্যান্ডটির মর্মার্থ বুঝে ও ব্র্যান্ড সম্পর্কে বাস্তব জ্ঞান রেখে ব্র্যান্ড এর চেহারা দেয়ার সক্ষমতা রাখে।
মনে রাখবেন কেউ গ্রাফিক ডিজাইন প্রফেশনে ৫০ বছর সার্ভিস দিয়ে আসলেও সে যে ব্র্যান্ড বুঝবে তার কোন যোক্তিকতা নাই। যে গ্রাফিক ডিজাইন ১ বছর সার্ভিস দিয়ে ব্র্যান্ড সম্পর্কে নলেজ রাখে সেই প্রফেশনাল প্রকৃত গ্রাফিক ডিজাইনার। যে ৫০ বছর ধরে গ্রাফিক ডিজাইস সার্ভিস দিয়ে একটা ব্র্যান্ড খাড়া করানোর যোগ্যতা রাখেনা সে কখনো গ্রাফিক ডিজাইনার হতে পারে না

শেষ কথা - অপরের কন্টেন্ট চুরি করে কখনো ব্র্যান্ড হওয়া যায় না।
অল কন্টেন্ট রাইট রিজার্ভ কথা মেনে ছলুন।

প্লিজ শেয়ার

Color Hex Color Codes Color hex is a easy to use tool to get the color codes information including color models (RGB,HSL,HSV and CMYK), css and html color codes.

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Feni?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Feni Boro Masjid Road
Feni
3900