Raj Pharma
06/08/2025
13/09/2018
ডায়াবেটিস রোগীদের জন্য হুমকি যে ১৩টি খাবার
১. সাদা চাল : যত সাদা চালের ভাত খাবেন, টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ঝুঁকি তত বাড়তে থাকবে।
২. ব্লেন্ডেড কফি : সিরাপ, সুগার এবং ক্রিম সমৃদ্ধ ব্লেন্ডেড কফি ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বিবেচিত হতে পারে।
৩. কলা এবং তরমুজ : সব তরতাজা ফলেই ভিটামিন ও ফাইবার রয়েছে। কিন্তু ফলে সুগার থাকে। তাই কলা, তরমুজের পুষ্টিগুণ ভালো থাকলেও এতে গ্লুকোজের পরিমাণ প্রচুর।
৪. চাইনিজ খাবার : মুখরোচক হলেও এই খাবার ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর।
৫. পেস্ট্রি : ডোনাট, টোস্ট বা পেস্ট্রির মতো মজার খাবার ডায়াবেটিস রোগীদের জন্য ভয়ংকর হতে পারে।
৬. ফ্রুট স্মুথি : এর নাম শুনলে মনে হয় খুবই স্বাস্থ্যকর। কিন্তু এটি চিনিতে পরিপূর্ণ।
৭. ট্রেইল মিক্স : সংরক্ষণ করা হয় এমন ট্রেইল মিক্সে বাদাম, শুকনো ফল এবং মিল্ক চকোলেট রয়েছে।
৮. রিফাইন্ড সিরিয়াল : উপাদেয় সিরিয়াল রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেবে।
৯. ফলের রস : সকালের নাস্তায় ফলের রস খুব স্বাস্থ্যকর হলেও তা ডায়াবেটিস রোগীর জন্য হুমকি।
১০. এনার্জি বার : এনার্জি বারে আসলে থাকে চকোলেট, কার্ব এবং চিনি।
১১. পাস্তা আলফ্রেডো : আলফ্রেডো সস ক্রিম, পারমেসান চিজ এবং বাটার থেকে তৈরি হয়।
১২. ফ্রেঞ্চ ফ্রাই :
১৩. চর্বিসমৃদ্ধ মাংস :
সূত্র : ফক্স নিউজ
ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রয়োজন:
১• আপনার প্রয়োজন অনুযায়ী পরিমিত সুষম খাবার গ্রহণ করুন।
২• অতিরিক্ত লবণ ও চর্বিজাতীয় খাবার যথাসম্ভব পরিহার করুন। প্রতিদিন কিছু পরিমাণ শাক-সবজি ও ফলমূল খান।
৩• ফাস্ট-ফুড এবং কোল্ড-ড্রিংক্স পরিহার করুন।
৪• বিভিন্ন আচার-অনুষ্ঠানে পরিবেশিত রিচ ফুড যথাসম্ভব পরিহার করুন।
৫• ওজন নিয়ন্ত্রণের চমৎকার একটি উপায় হচ্ছে হাঁটা।
৬• লিফ্ট-এর বদলে সিঁড়ি ব্যবহার করুন।
৭• একটানা অধিক সময় বসে কাজ করবেন না। কাজের ফাঁকে উঠে দাঁড়ান। একটু পাঁয়চারি করুন।
৮• অলসতা দূর করতে সংসারের টুকিটাকি কাজ নিজেই করুন। সুযোগ থাকলে বাগান করুন, খেলাধুলা করুন। সাঁতার কাটুন।
৯• সপ্তাহে তিন/চার দিন কিছু সময় ফ্রি-হ্যান্ড (যন্ত্র ছাড়া) ব্যায়াম করুন।
১০• কোমড়ে চওড়া বেল্ট ব্যবহার করতে পারেন। এতে মেদ দ্রুত বাড়তে পারবে না।
১১• প্রচলিত বিজ্ঞাপনের চমকে আকৃষ্ট হয়ে দ্রুত চিকন হওয়ার ওষুধ বা যন্ত্র ব্যবহার করতে যাবেন না।
১২• প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শমত আপনার মুটিয়ে যাওয়ার মাত্রা নির্ণয় করে বয়সানুসারে সুষম খাদ্যের তালিকা তৈরী করুন।
১৩• ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শমত চিকিৎসা গ্রহণ করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Raj Pharma (Dr. Chamber) Main Road, Old Munshirhat, Fulgazi
Feni
3900