Shafia Asraf Foundation
17/05/2025
২য় পর্বঃ
প্রধান শিক্ষক হিসেবে জীবনের প্রথম কর্মজীবন শুরু করেন গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
গঙ্গাপ্রসাদ ছিলো ভারত সীমান্তবর্তী এলাকা। আত্রাই নদীন কূল ঘেষে গড়ে উঠে বিদ্যালয়টি।
মাষ্টার আশরাফ আলী পড়ালেখায় ১৯৫৯/৬০ ইংরেজীতে সোনাগাজী ফাযেল সিনিয়র মাদরাসা থেকে ফাযিল শেষ করেন। ১৯৬০/৬২ ইংরেজীতে ফেনী আলীয়া মাদরাসায় কামেল পড়াকালীন সময়ে সোবহান মৌলবীর সাথে বেড়াতে যান দিনাজপুরের মহোনপুর ইপিআর ক্যাম্পে। সেখানে বড় ভাই মো. ছাদেক ভূঞার কাছে বেড়িতে যান। ছাদেক ভুঞা তখন চাকুরী করতেন ইপিআরে। শহর ঘুরতে বের হন। বাসে উঠার পর এক ভদ্র লোকের সাথে দেখা হয়। তিনি ছিলেন সেখানকার পাঁছকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক। নাম তার খাতির পন্ডিত।
খিতির পন্ডিত ও মাষ্টার আশরাফ আলীর কথোপকথন:
প্রশ্ন : হুজুর আপনার বাড়ি কোথায়?
উত্তর: বাড়ী ফেনী।
প্রশ্ন: কি করেন?
উত্তর: আমি কামেলে পড়ি, (সাথে সনদ দেখাই।)
প্রশ্ন : আপনি কি চাকুরী করবেন? আমার একজন ধর্মীয় শিক্ষক প্রয়োজন। আমি শিক্ষা অফিসারের বাসায় যাচ্ছি তিনি অসুস্থ তাকে দেখতে যাচ্ছি। সাথে করে নিয়ে যান। শিক্ষা অফিস পন্ডিত সাহেবকে পরামর্শ দেন গৃহশিক্ষক হিসেবে কারো বাড়ীতে রেখে দেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি দিনাজপুর শহরের ব্যবসায়ী আশরাফের বাড়ীতে ২/৪দিন অবস্থান নেন। শিক্ষ অফিসার তাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগদেন অন্য আরেকটি স্কুল গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রেওয়াজমতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির বাড়ীতে জায়গির দিতে হবে। সে সুবাধে বিদ্যালয়ের সভাপতি হোসেন সাহা'র বাড়ীতে গৃহ শিক্ষক হিসেবে থাকতেন। পড়াতেন আবদুল ওহাব নামে এক ছাত্রকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Feni