News24.Feni

News24.Feni

Share

27/06/2023

ফেনীতে ইজারার শর্ত লঙ্গন করে সড়কে পশুর হাট!
বিশেষ প্রতিনিধি: এবারের ঈদুল আজহা উপলক্ষে ১৫ টি স্থায়ী ও ১১৩ টি অস্থায়ী মিলে ফেনীর ১২৮টি স্থানে বসেছে পশুর হাট। কিন্তু ইজারার শর্ত অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী ও ফেনী-সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনীতে সড়কের ওপর বসেছে কোরবানির পশুর হাট। এতে করে যানচলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে জনদুর্ভোগ দেখা দেয়।
জানা গেছে, ফেনী জেলার উপজেলা পর্যায়ে ১১৯ টি পশুর হাট বসানো হয়েছে। এরমধ্যে ১১ টি স্থায়ী ও ১০৮ টি অস্থায়ী রয়েছে। অস্থায়ী হাটের মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৭ টি,সোনাগাজীতে ২১,দাগনভুইয়ায় ১৯ টি, ছাগলনাইয়ায় ১৬টি ,ফুলগাজীতে ৮ টি ও পরশুরামে ৭ টি স্থানে পশুর হাট বসেছে। এদিকে ফেনীর ৫ পৌরসভায় স্থায়ীভাবে ৪ টি ও অস্থায়ীভাবে ৫ টি সহ মোট ৯ টি হাট বসানো হয়।
সংশ্লিষ্ট সুত্র জানান, পশুর হাট ইজারার শর্তাবলীতে মহাসড়কের পাশে কিংবা মহাসড়কে পশুর হাট না বসার বিষয়ে সুস্পষ্ট শর্তবলী উল্লেখ থাকলেও তা অমান্য করে বসানো হয়েছে হাট।রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় সড়কের ঢাকামুখী লেনে গরু-ছাগল বেঁধে দেদারসে বিক্রি হয়েছে। এতে করে ভোগান্তি পড়েছেন মহাসড়কের যাত্রীবাহী ও মালবাহী পরিবহন।একপর্যায়ে সড়কে তৈরি হয় তীব্র যানজট।
অন্যদিকে শনিবার ফেনী-সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী এলাকায় সড়কে পশুর হাট বসানো হয়।এতে করে ফেনী ও সোনাগাজী গামী পরিবহনে যানজট সৃষ্টি হয়। ফলে জনদুর্ভোগে পড়তে হয়।
স্থানীয়রা জানান, এভাবে অবৈধভাবে হাট বসার কারণে মহাসড়কে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা৷
কপিল উদ্দিন নামে এক ক্রেতা জানান, মহাসড়কের ওপর এভাবে হাট বসানো উচিত হয়নি, কারণ ঈদ উপলক্ষে শহর থেকে মানুষ বাড়ি ফিরছে।এমন সময়ে মহাসড়কের ওপর পশুর হাটে যানজটে মানুষের ভোগান্তি বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার শর্শদি ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ডের সদস্য আলী হোসেন দাবী করে বলেন, ভ্যাটসহ প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে হাটটি ইজারা নেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে হাট বসানো হয়েছে। এতে যানবাহন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞাঁর মোহাম্মদ আলীতে মহাসড়কে হাট বসার বিষয়টি অস্বীকার করে বলেন, মহাসড়কে নয়, মহাসড়কের পাশেও হাট বসানো হয়নি। মহাসড়ক পশুর হাটমুক্ত।
এ ব্যপারে পুলিশ সুপার জাকির হাসান বলেন, মহাসড়কে হাট বসানোর কথা শুনছি। খবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

22/05/2023

স্কুল ছাত্রী মেহেরুন নেচা মিতা ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের পশ্চিম বশিকপুর গ্রামের
আব্দুল মান্নানের মেয়ে।সে জিএমহাট রাহাতের নেচা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য পাবনার
কাজীরহাটের মাহাতাবপুর গ্রামের মফিজ মিয়ার
ছেলে প্রেমিক রনিকে আটক করেছে বলে জানা গেছে।পুলিশ গতকাল বিকেলে রনির বাড়ি থেকে স্কুল ছাত্রী মিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে

Want your business to be the top-listed Media Company in Feni?
Click here to claim your Sponsored Listing.

Address


Feni
Feni
3900