Saim islam

Saim islam

Share

16/04/2026

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

23/03/2024

এই অবসাদ বৃথা যাওয়ার নয়।
একদিন করিবে তাহা জীবন সুখময়
যাবে কেটে যত সব ধকল
এইতো মনে হয় জীবন সফল
পিছু টান হবে নাকো প্রয়োজন,
আর কভু হবে নাকো, প্রিয়জনের বিয়োজন
হাসি মুখে তবে সন্তান পরিবার,
তাই সদা চিন্তা, তাহাদিগ মুখে হাসি ফোটাবার
সতত অক্লান্ত পরিশ্রমে থাকি ডুবে
চিন্তায় রত, সফলতা আসবে কবে?

11/03/2024

এই বিষাদের শহরে,
কোলাহলের অসুন্দর নগরে
প্রানবন্ত নয় সজীব অনুসন্ধানী মন
প্রতিটি পলক অস্থির অনুভব
খুজে নিতে আপনজন।

08/03/2024

কবিতা, সেতো একরাশ আবেগ
এক টুকরো কল্পনার জগৎ
কবিতার সপ্নে দেখেছি আমি
বর্ষা হেমন্ত শরৎ
দেখেছি সোনালী সরিষার ক্ষেত, ফসলের ভরা মাঠ।
তপ্ত দুপুরে ক্লান্ত তরুন, পুকুরের ভরা ঘাট।
দেখেছি গ্রামীণ সবুজ মেঠোপথ, নিরবতায় যেন ঢাকা।
নীল আকাশে মেঘের সারি, মেলে ধরেছে পাখা।
দেখেছি নদীর শান্ত স্বভাব, নিঃশব্দে কথা বলা
পাহাড় বন মাঠ পেরিয়ে,প্রান্তিক ছুটে চলা
দেখেছি নগর ব্যাস্ত শহর, মানুষের ছোটাছুটি
ব্যাস্ত যে যার নিজ কাজে মন, একা পথের হাটাহাটি।

Want your business to be the top-listed Media Company in Feni?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Feni