Humanity is life

Humanity is life

Share

Photos from Humanity is life's post 14/04/2026

হিউম্যানিটি ইজ লাইফ এবং ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর যৌথ উদ্যোগে ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইজ লাইফ এর উপদেষ্টা ও ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর সভাপতি এবং ফেনী ইউনিভার্সিটির প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আয়াতুল্লাহ, ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর মডারেটর মাধবী পাল, ফেনী ইউনিভার্সিটি ল স্টুডেন্টস ফোরামের মডারেটর সৈয়দা তানজিলা মুবাশ্বেরা, হিউম্যানিটি ইজ লাইফ এর সভাপতি নুরুল আমিন সজিব, ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর সাধারণ সম্পাদক আরফান হোসেনসহ সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছেন।

Photos from Humanity is life's post 16/03/2026

আলহামদুলিল্লাহ।
পবিত্র মাহে রমজান মাস জুড়ে হিউম্যানিটি ইজ লাইফ এর উদ্যোগে "মানবতার স্পর্শে রমজান" ইফতার বিতরণ কর্মসূচি আজ২৬ রমজান পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিদিনের এই আয়োজন ছিল শুধু ইফতার বিতরণ নয়, ছিল মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস।

আমরা বিশ্বাস করি, সামাজিক কাজ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি দায়বদ্ধতা। এই কর্মসূচিতে আমাদের স্বেচ্ছাসেবকদের আন্তরিক পরিশ্রম, দাতাদের উদার সহযোগিতা এবং শুভানুধ্যায়ীদের নীরব সমর্থন ছিল অনন্য।
প্রতিটি প্যাকেট ইফতারের সাথে ছিল আপনাদের ভালোবাসা, প্রতিটি হাসির পিছনে ছিল আপনাদের বিশ্বাস।

সংগঠনের সভাপতি, নুরুল আমিন সজিব এর পক্ষ থেকে আমাদের সম্মানিত দাতা, সহযোগী, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আল্লাহ তায়ালা আমাদের সবার দান ও শ্রম কবুল করুন এবং ভবিষ্যতেও মানবতার সেবায় একসাথে কাজ করার তৌফিক দান করুন।
মানবতার এই পথচলা থেমে থাকবে না।

ইনশাআল্লাহ, আমরা আরও বড় পরিসরে, আরও গভীর দায়বদ্ধতা নিয়ে সামনে এগিয়ে যাবো।

Photos from Humanity is life's post 15/03/2026

🌙 মানবতার স্পর্শে রমজান | ২১তম দিনের কার্যক্রম
আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের ২৪তম রোজায় Humanity Is Life এর উদ্যোগে "প্রজেক্ট ইনার জয়" এর আওতায় ইফতার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

অসহায়, শ্রমজীবী ও পথচারি মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়ে মানবতার দায়বদ্ধতা পালনের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

ইনশা আল্লাহ, এই কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলমান থাকবে।

আপনার সহযোগিতাই আমাদের শক্তি।
একটি ছোট অনুদানও হতে পারে কারো ইফতারের তৃপ্তির কারণ।
📌 ডোনেশন:
বিকাশ/নগদ: +8801857400910
ব্যাংক: 1401050088533
ডাচ্-বাংলা ব্যাংক, ফেনী

#ইফতার_বিতরণ #প্রজেক্ট_ইনার_জয়

Photos from Humanity is life's post 14/03/2026

আজ Humanity Is Life এর উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ফেনীর রন্ধন কাব্য রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও সংগঠনের সদস্যদের মাঝে ঈদ সালামি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক সৈকত হোসেন সজীব এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আমিন সজিব। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহসীন শারিয়ার আদর ও কোষাধ্যক্ষ ওবায়দুল্লাহ রীদওয়ান সহ Humanity Is Life এর অন্যান্য সদস্যবৃন্দ।

ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনে সবাইকে একত্রিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে এক উষ্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।

Want your organization to be the top-listed Non Profit Organization in Feni?
Click here to claim your Sponsored Listing.

Address


Feni
3900