Fine Agro
14/04/2026
ফেলেই দিচ্ছেন? এগুলোই গাছের জন্য সোনা!
আপনার রান্নাঘরের ফেলে দেওয়া জিনিসই হতে পারে গাছের জন্য প্রাকৃতিক সার 💚
কেমিক্যাল নয়, ঘরোয়া উপায়ে গাছকে দিন শক্তি আর পুষ্টি!
🥚 ডিমের খোসা → ক্যালসিয়াম বুস্ট
🍵 ব্যবহৃত চা পাতা → পুষ্টিতে ভরপুর
🥕 সবজির খোসা → কম্পোস্ট পাওয়ার
👉 ব্যবহার করার নিয়ম:
✔️ মাটির সাথে মিশিয়ে দিন
✔️ শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করুন
✔️ অতিরিক্ত কাঁচা অবস্থায় ব্যবহার করবেন না
🌱 উপকারিতা:
✅ দ্রুত বৃদ্ধি
✅ সবুজ ও সতেজ পাতা
✅ শক্ত ও সুস্থ গাছ
♻️ আপনার কিচেন ওয়েস্টকে কাজে লাগান, গাছকে দিন প্রাকৃতিক ভালোবাসা!
🌾 Fine Agro এর সাথে থাকুন — স্মার্ট চাষ, স্বাস্থ্যকর ফলন
🌿
06/04/2026
🌱 ঝিঙা চাষ পদ্ধতি (Jhigga Cultivation Method)
✔ ১. বীজ নির্বাচন
রোগমুক্ত ও উন্নত জাতের বীজ নিন।
বীজ রোদে ২–৩ ঘণ্টা শুকিয়ে নিন।
ভালো অঙ্কুরোদ্গমের জন্য ৮–১০ ঘণ্টা গরম পানিতে ভিজিয়ে রাখা ভালো।
✔ ২. মাটি প্রস্তুতি
ঝিঙা দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়।
মাটির মিশ্রণ (ছাদের জন্য):
বাগানের মাটি ৫০%
পচা গোবর বা কম্পোস্ট ৩০%
বালু ১০%
নারিকেলের ছোবড়া/ভার্মিকম্পোস্ট ১০%
সামান্য কাঠের ছাই + ট্রাইকোডার্মা (ঐচ্ছিক)
pH 6–7 হলে সবচেয়ে ভালো।
✔ ৩. রোপণ পদ্ধতি
টব/ড্রাম: ১৫–২০ ইঞ্চি গভীর
বীজ ১–২টি করে ১ ইঞ্চি গভীরে দিন
৫–৭ দিনের মধ্যে চারা গজাবে
✔ ৪. সেচ (পানি দেওয়া)
২ দিনে একবার পানি দিন
গরমে প্রতিদিন হালকা পানি
টবে পানি জমে থাকা যাবে না
✔ ৫. সার প্রয়োগ
গোবর/কম্পোস্ট প্রতি ১৫ দিনে এক মগ
জৈব তরল সার প্রতি ৭–১০ দিনে
ফুলের সময় হাড়ের গুঁড়া/ডিএপি অল্প দিতে পারেন
✔ ৬. মাচা তৈরি
ঝিঙা লতানো গাছ, তাই মাচা জরুরি।
ছাদের জন্য আদর্শ মাচা:
৬–৭ ফুট উঁচু
বাঁশ/লোহার পাইপ দিয়ে
উপরে জাল বা সুতা দিয়ে নেট তৈরি
✔ ৭. রোগ-বালাই প্রতিকার
সাধারণ সমস্যা:
পাউডারি মিলডিউ (সাদা দাগ)
ফল পচা
লতাকীট
সমাধান:
নিমতেল + সাবান পানি (১০ দিনে একবার)
অতিরিক্ত পানি না দেওয়া
আক্রান্ত পাতা কেটে ফেলা
জীবাণুনাশক ট্রাইকোডার্মা ব্যবহার
✔ ৮. ফল সংগ্রহ
রোপণের ৪৫–৫০ দিনের মধ্যে ফল ধরা শুরু
১০–১২ ইঞ্চি হলে তুলতে হবে
বেশি বড় হলে শক্ত হয়ে যায়
✔ ছাদে ঝিঙা চাষের বিশেষ টিপস
⭐ টব যত বড় হবে, ফলন তত বেশি
⭐ ছাদে সবসময় সকাল–বিকাল রোদ থাকা দরকার
⭐ মাচা শক্ত করে বাঁধতে হবে
⭐ প্রতি সপ্তাহে গাছের গোড়ায় মাটি আলগা করুন
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Feni City
Dhaka
3900