Adwacollection.com
17/10/2021
আজকে বলব আমারএকটা রিপিট কাস্টমারের কথা।যার শাড়ি কিনতে কোনো দিবস লাগে না।যার দখলে ADWA collection এর৩টা মনিপুরী শাড়ি, ৩টা জুম শাড়ি, ১টা মনিপুরী ওড়না রয়েছে। আমার সেই কাস্টমার হচ্ছে Ayesha Binta Azad Shipa।কালকে তাঁর হাতে যাচ্ছে ADWA COLLECTION এর আরেকটা মনিপুরী শাড়ি।
অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমার জন্য। কৃতজ্ঞ রইলাম ADWA COLLECTION এর প্রতি আস্থা রাখার জন্য 💞💞💞
14/10/2021
মনিপুরী শাড়ির প্রাইসিং-
মনিপুরী শাড়ির প্রাইস নিয়ে কিছু কনফিউশান আছে আমাদের। সেইম কালারের শাড়ি হলেই ভেবে বসি দামটাও সেইম হবে। কিন্তু না...কাজ ও শাড়ি বুননের উপর নির্ভর করে প্রাইস হয়ে থাকে।
তাছাড়া মনিপুরী মোটিফের শাড়ি ও পাওয়া যায়। সেই শাড়ির সাথে এই শাড়ির প্রাইসেও অনেক পার্থক্য। কেননা মনিপুরী মোটিফের শাড়িগুলো মেশিনের তৈরি কিন্তু মনিপুরী অরিজিনাল শাড়ি তাঁতিদের হাতে বুনা। সুতা মাড় দেয়া, নাটাইয়ে প্যাচানো, তাঁতে তোলা, বুনা প্রত্যেকটি কাজ তাঁতিদের নিজ হাতে করতে হয়।
🌺 শাড়ির পাড় বিভিন্ন ধরনের টেম্পলের হয় ফলে দাম ও ভিন্ন হয়।
🌺 শাড়ির জমিনের কাজ ঘন হলে শাড়ির দামটাও বেশি হয়, কম কাজ হলে দামটাও কম হবে।
🌺শাড়ির কাজে ভিন্নতা আনতে চাইলে সেক্ষেত্রেও দাম বেশি হয়।
🌺 শাড়ির বুননের উপর ও দাম নির্ভর করে। মনিপুরী শাড়ি জাল বুননের হয়। কিন্তু সেখানে ও বুননের ভিন্নতা রয়েছে।
🌺মনিপুরী শাড়ির সুতার দামের উপর নির্ভর করে অনেকটা প্রাইসিং উঠা নামা করে। সুতার দাম বাড়লে বা কমলে সেই প্রভাব শাড়িতেও পরে।
🌺তাঁতিদের শ্রম সর্বোপরি। মেশিন মেইড কাপড় থেকে হাতে তৈরি মনিপুরী শাড়ির দাম বেশি। শাড়ির তৈরির দিন ও শ্রমের ভিত্তিতেও প্রাইসিং করা হয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Feni
3900