Khulafaye Rashedin Charitable Trust-KRCT
05/03/2026
পবিত্র রামাদ্বানের প্রথম দিনেই অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্ট। পহেলা রামাদ্বান উপলক্ষে ট্রাস্টের উদ্যোগে প্রায় ৩৭৩টি অসচ্ছল পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
রামাদ্বান সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ফুড প্যাক পেয়ে অনেক পরিবারের মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি।
ট্রাস্ট সূত্রে জানা যায়, যেসব পরিবারের কাছে পূর্বেই টোকেন পৌঁছে দেওয়া হয়েছিল, তারা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে ফুড প্যাক সংগ্রহ করেছেন। পুরো কার্যক্রমটি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
ফুড প্যাক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আজহার উদ্দীন কাওছার। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের অফিসার ইনচার্জ রাসেল মিয়া, ম্যানেজিং টিমের সদস্য রুহেল আহমেদ, সাবুল মিয়া, ললাই মিয়া ও সুমন আহমদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী সুলতানপুর এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মহসিন রাজা, তানভীর আহমদ তুরন এবং আব্দুল কুদ্দুস শাহীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন আবু বকর (রাঃ) একাডেমি-এর শিক্ষক জাবের আল মাহমুদ।
ফুড প্যাক পেয়ে উপকারভোগীরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রামাদ্বানের শুরুতেই এমন সহমর্মিতার হাত তাদের জন্য বড় স্বস্তির। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে সুন্দর দৃষ্টান্ত খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্ট স্থাপন করেছে, তা নিঃসন্দেহে রামাদ্বানের মানবিক শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে।
04/03/2026
ডা. শিরিন জাহান চৌধুরী খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত হযরত আলী (রা:) মেডিক্যাল সেন্টারে ৬ই মার্চ #শুক্রবার সকাল ১১টা থেকে রোগী দেখবেন, ইনশাআল্লাহ।
সীমিত সংখ্যক রোগীর সিরিয়াল দেওয়া হবে। আগ্রহীদের পূর্বেই যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
18/02/2026
খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে
পবিত্র পহেলা রামাদ্বান উপলক্ষে ইনশাআল্লাহ আগামীকাল প্রায় ৩৫০টি পরিবারের মাঝে রামাদ্বান ফুড প্যাক বিতরণ করা হবে।
যাদের কাছে টোকেন পৌঁছেছে, তারা অনুগ্রহ করে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে উপহার গ্রহণ করবেন।
আপনাদের সহযোগিতা ও দোয়া কাম্য।
01/02/2026
ফ্রি নারী স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতা সেশন অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ।
খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় হযরত আলী (রা.) মেডিক্যাল সেন্টারে SNAD Foundation ও IBN SINA Trust-এর যৌথ উদ্যোগে একদিনব্যাপী ফ্রি নারী স্বাস্থ্য ক্যাম্প ও বিশেষ নারী সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে অভিজ্ঞ গাইনি চিকিৎসক ডা. তৌহিদা আক্তার জুহা, ডা. জাকিয়া সুলতানা আনিকা এবং ডা. শিরিন আক্তার নারীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ দেওয়া হয় এবং সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান লতিফ আহমেদ, ইবনে সিনা হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার উবায়দুল হক, ট্রাস্টের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আজহার উদ্দীন কাওছার এবং ট্রাস্টের অফিসার ইনচার্জ রাসেল মিয়া। এছাড়াও ব্যবস্থাপনা টিমের সদস্য আফসার উদ্দিন কামরান ও মোসাদ্দেক আলিম আবিদ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন আব্দুল কুদ্দুস শাহীন, মুমিনুর রহমান, রেজান আহমেদ ও আব্দুল মুমিন।
ক্যাম্পে সেবা গ্রহণকারী নারীরা আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান। সংশ্লিষ্টরা জানান, সমাজের প্রান্তিক নারীদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
30/01/2026
ফ্রি নারী স্বাস্থ্য সেবা ক্যাম্প চলছে।
28/01/2026
সম্মানিত এলাকাবাসীর সবার মনযোগ ও দৃষ্টি আকর্ষন করছি।
আগামী শুক্রবার, ৩০ জানুয়ারি,
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের ব্যাবস্থাপনায় পরিচালিত হযরত আলী (রাঃ) মেডিকেল সেন্টারে, সুলতান পুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মহিলা / নারী স্বাস্থ্য সেবা ক্যাম্প।
ঐ দিনে কী আশা করা যায়
- [ ] যে খানে থাকবে মা-বোনদের জন্য বিনা খরচে স্বাস্থ্য সেবাঃ
- [ ] ডাক্তার দেখানো,
- [ ] প্রেসক্রিপশন ও পরামর্শ
- [ ] আর তার সাথে আর থাকবে গুরুত্বপূর্ণ মহিলা বিষয়ক জীবন পরিবর্তন মুলুক তত্য যাহা আপনার জীবনের জন্য খুবই জরুরী।
বিশেষজ্ঞদের বক্তৃতা থাকবে।
বিশেষজ্ঞদের একটি প্যানেলের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করুন
উক্ত ক্যাম্প মহিলা ডাক্তারদের মাধ্যমে পরিচালিত হবে ইনশাআল্লাহ।
এই ক্যাম্পের আয়োজন করছে খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্ট, সুলতানপুর।
মা-বোনরা সময়মতো আসবেন, এই সুযোগ মিস করবেন না।
28/01/2026
সম্মানিত এলাকাবাসীর সবার মনযোগ ও দৃষ্টি আকর্ষন করছি।
আগামী শুক্রবার, ৩০ জানুয়ারি,
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের ব্যাবস্থাপনায় পরিচালিত হযরত আলী (রাঃ) মেডিকেল সেন্টারে, সুলতান পুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মহিলা / নারী স্বাস্থ্য সেবা ক্যাম্প।
ঐ দিনে কী আশা করা যায়
- [ ] যে খানে থাকবে মা-বোনদের জন্য বিনা খরচে স্বাস্থ্য সেবাঃ
- [ ] ডাক্তার দেখানো,
- [ ] প্রেসক্রিপশন ও পরামর্শ
- [ ] আর তার সাথে আর থাকবে গুরুত্বপূর্ণ মহিলা বিষয়ক জীবন পরিবর্তন মুলুক তত্য যাহা আপনার জীবনের জন্য খুবই জরুরী।
বিশেষজ্ঞদের বক্তৃতা থাকবে।
বিশেষজ্ঞদের একটি প্যানেলের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করুন
উক্ত ক্যাম্প মহিলা ডাক্তারদের মাধ্যমে পরিচালিত হবে ইনশাআল্লাহ।
এই ক্যাম্পের আয়োজন করছে খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্ট, সুলতানপুর।
মা-বোনরা সময়মতো আসবেন, এই সুযোগ মিস করবেন না।
25/01/2026
আলহামদুলিল্লাহ।
খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্ট সম্প্রতি কয়েকজন বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে পরিদর্শিত হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান জনাব লতিফ আহমেদের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সৈয়দ নুরুজ্জামান, মানিককোনা এলাকার কৃতিসন্তান ও সিলেট জেলা শিক্ষা অফিসার জনাব এ এস এম আব্দুল ওয়াদুদ এবং মানিককোনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব সেলিম উদ্দিন।
সম্মানিত অতিথিবৃন্দ ট্রাস্টের চলমান ও পরিকল্পিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং এর উদ্দেশ্য ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন। তাঁরা সন্তোষ প্রকাশ করে বলেন, সমাজকল্যাণে এ ধরনের একটি সুসংগঠিত ও বহুমুখী উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। ভবিষ্যতে ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি তাঁরা নিজেদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বর্তমানে খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে
• হযরত আবু বকর (রা.) একাডেমি ও হিফজুল কুরআন বিভাগ
• হযরত উমর (রা.) এতিমখানা
• হযরত আলী (রা.) মেডিক্যাল সেন্টার, যেখানে নিয়মিত সাপ্তাহিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে
এছাড়াও অচিরেই ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা শুনে সম্মানিত অতিথিবৃন্দ গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।
খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্ট সমাজের অসহায় মানুষ, শিক্ষার্থী ও রোগাক্রান্তদের পাশে থেকে মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে এই প্রতিষ্ঠান একটি শক্তিশালী ও কার্যকর সামাজিক সেবামূলক মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Sultanpur, Manikkuna
Fenchuganj