Study Club

Study Club

Share

14/06/2026

মরুভূমির বিস্তার থামাতে মানুষ ইট-পাথরের দেয়াল তোলে, কিন্তু কখনো কি শুনেছেন মরুভূমিকে রুখে দিতে গাছ দিয়ে ৮,০০০ কিলোমিটার লম্বা এক বিশাল জীবন্ত দেয়াল তৈরি করা হচ্ছে? আফ্রিকার সাহারা মরুভূমির আগ্রাসন থেকে জমি রক্ষা করতে আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বে ১১টি দেশ মিলে গড়ে তুলছে এক অবিশ্বাস্য সবুজ প্রাচীর, যার নাম "দ্য গ্রেট গ্রীন ওয়াল" (The Great Green Wall)

২০০৭ সালে শুরু হওয়া এই ঐতিহাসিক সত্য প্রজেক্টের লক্ষ্য হলো পুরো আফ্রিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় ৫,০০০ মাইল দীর্ঘ এবং ৯ মাইল চওড়া একটি কৃত্রিম জঙ্গল তৈরি করা। এই বিশাল সবুজ দেয়ালটি শুধু মরুভূমির বালিকেই আটকে দিচ্ছে না, বরং লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনছে। মানুষের তৈরি ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জীবন্ত বিস্ময়টি সম্পর্কে আরও জানতে গুগলে 'Great Green Wall Africa' লিখে সার্চ করলেই বিস্তারিত দেখতে পাবেন।

11/06/2026

এই হৃদয় বিদারক ঘটনাটি দেবিদ্দার উপজেলা সরকারি কলেজের উত্তর গেটের সামনের।😰
​হাটি হাটি পা পা করে একদিন যে বাবার হাত ধরে পথ চলতে শিখেছিল ছোট্ট 'টুকটুকি' নামের মেয়েটি। সেই বাবাই আজ বড় অসহায়। পায়ের রক্ত মাথায় তুলে, মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না-খেয়ে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন এই বাবা। মেয়ে আজ সমাজের চোখে একজন সম্মানিত স্কুলের শিক্ষিকা।

​কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! বাবা আজ স্ট্রোক করে শারীরিকভাবে ভারসাম্যহীন, নিজের দেখভাল করার ক্ষমতাটুকুও হারিয়েছেন। আর এই অপরাধে (!) আজ সেই শিক্ষিকা মেয়ে আর ৫০ বছর ধরে একসাথে সংসার করা স্ত্রী মিলে বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল!

​বিদায় নেওয়ার সময় বাবা কত অনুনয়-বিনয় করলেন— "আমি কোথায় যাব রে মা? আমি অসুস্থ, এই বৃদ্ধ বয়সে আমাকে বাড়ি থেকে বাহির করে দিও না..."

​কারো মন গলল না। শেষ পর্যন্ত চোখের পানিতে গায়ের পাঞ্জাবি ভিজিয়ে, চোখ মুছতে মুছতে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন এক অসহায় পিতা। চলে গেলেন এক অজানার উদ্দেশ্যে...

​মেয়ের কাছে বাবার এত বছরের ত্যাগের কোনো মূল্য নেই, স্ত্রীর কাছে ৫০ বছরের সংসারের কোনো মায়া নেই। দুনিয়ার স্নেহ-মায়া-মমতা আজ যেন কিছু মানুষের কাছে শুধুই মিছা!
​এই রোদ, বৃষ্টি, ঝড়ে কোথায় হবে এই অসহায় বাবার ঠিকানা? গাছতলায় নাকি রাস্তার মোড়ে?
​ধিক্কার জানাই এমন কুলাঙ্গার সন্তান আর নিষ্ঠুর স্ত্রীকে! এই পোস্টটি অন্তত দেবিদ্বারের স্থানীয় প্রশাসন এবং বিবেকবান মানুষদের কাছে পৌঁছানো দরকার।

- kobiraz Kamrul

Want your school to be the top-listed School/college in Fatulla?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Fatulla