SAY Together

SAY Together

Share

20/03/2026

ঈদ হোক আনন্দ, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও মানবতার উৎসব। সবার জন্য রইল শুভকামনা।
ঈদ মোবারক।

20/02/2026

সে টুগেদার-এর পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সকলের প্রতি গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে শুভেচ্ছা রইল। 🌹📚
আজকের দিন আমাদের মুক্তি সংগ্রাম ও ভাষার প্রতি অমলিন ভালোবাসা মনে করিয়ে দেয়।

15/02/2026

সে টুগেদার সর্বদা মাদকের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে—ইনশাআল্লাহ।

বর্তমান সমাজে মা*দক এমন ভয়াবহ রূপ ধারণ করছে যে, এখনই যদি লাগাম টানা না যায়, তাহলে ভবিষ্যতে আমাদের দেশ এক ভ*য়ংকর মাতাল সমাজে পরিণত হবে। আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে আজই সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।

💚 তাই আপনার এলাকায় মাদক সেবী ও মাদককারবারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সে টুগেদার ডাক দিয়েছে।

📢 আগামীকাল বিকাল ৪টায়
📍 মৈনট ঘাট খিচুড়ি ঘরে
সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ রইলো।

আসুন, আমরা একসাথে বলি—
মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি।

আপনার উপস্থিতিই হতে পারে পরিবর্তনের শুরু।

22/08/2025

#রেমিট্যান্স যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী আব্দুল আজিজ মোল্লার জন্য মানবিক সাহায্যের আবেদন। টাকার অভাবে দেশেও আসতে পারতেছে না।

প্রবাসী ভাই আব্দুল আজিজ মোল্লার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার শিলাকোঠা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দেশকে বৈদেশিক মুদ্রায় সমৃদ্ধ করতে তিনি কঠোর পরিশ্রম করছিলেন।
কিন্তু হঠাৎ ভাগ্যের নির্মম পরিহাসে গত মাসে তিনি ব্রেন স্ট্রোক করেন এবং মালয়েশিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি আছেন। তিনি আমাদের এলাকার গর্ব ও একজন প্রকৃত রেমিট্যান্স যোদ্ধা। অথচ আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
আজিজ মোল্লার মা-বাবা কেউই আর এই পৃথিবীতে নেই। তাই অসুস্থ অবস্থায় তার দেখাশোনার জন্য একমাত্র ভরসা হয়ে আছে পরিবারের স্বজনেরা। কিন্তু চিকিৎসার খরচ এতটাই ব্যয়বহুল যে তা বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। বর্তমানে হাসপাতালের বিল দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। এই বকেয়া পরিশোধ না করায় তাকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। আবার দেশে ফিরিয়ে আনার পরও উন্নত চিকিৎসার জন্য আরও অনেক টাকার প্রয়োজন হবে।
ভাই আজিজ মোল্লার পরিবার আজ নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের পক্ষে এই বিশাল ব্যয়ভার বহন করা একেবারেই অসম্ভব। এখন আমাদেরই দায়িত্ব- একজন রেমিট্যান্স যোদ্ধার প্রতি কৃতজ্ঞতা দেখানো। মানবিকতার খাতিরে তার জীবন বাঁচাতে পাশে দাঁড়ানো।
আপনার আমার অল্প সামর্থ্য দিয়েই গড়ে উঠতে পারে আজিজ মোল্লার বাঁচার নতুন আশার আলো। আল্লাহ তায়ালা চাইলে আমাদের এই সামান্য সহযোগিতায় একটি জীবন বেঁচে যেতে পারে, একটি পরিবার অন্ধকার থেকে আলো খুঁজে পেতে পারে।

আসুন, সবাই মিলে এই মানবিক কাজে অংশগ্রহণ করি।আপনার সহযোগিতা হোক আজিজ মোল্লার জীবনের জন্য দোয়ার হাতিয়ার।

#বিকাশ/নগদ- 01932802441
সেলিম মোল্লা, আজিজ মোল্লার ভাই।

#ব্যাংক
Islami Bank Bangladesh PLC.
MOHAMMED SALIM MOLLAH
20502890201992716
Joypara Branch, Dohar, Dhaka.

30/05/2025

আগামীকাল সে টুগেদার এর সকল ভলেন্টিয়াররা ( সাতার প্রতিযোগিতার ) সে টুগেদার এর গঞ্জি পরিধান করার অনুরোধ রইলো।

Want your organization to be the top-listed Non Profit Organization in Dohar?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dohar