Dinajpur Math Club
22/04/2025
৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)
বাংলাদেশ গণিত দলের সদস্যদের নাম ঘোষণা
৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৬তম আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে। চলতি বছরের ১০-২০ জুলাই বসবে এই আসর।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত ৬ জন হলো ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মনামী জামান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী ও রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এম জামিউল হোসেন; চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া ও চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন খান।
এ ছাড়া এ দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ ড. মাহবুব মজুমদার, উপদলনেতা হিসেবে থাকবেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত গণিত উৎসবে সারা দেশ থেকে প্রায় ৭৫ হাজার ৫৯৬ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ১৫টি শহরে অনুষ্ঠিত হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১ হাজার ২০০ জন শিক্ষার্থী অংশ নেয় ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসবে। জাতীয় গণিত উৎসব থেকে বিজয়ী হয় ৮৫ জন। সেখান থেকে সেরা ৪০ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্স অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ৬ জন নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ ১টি সোনা, ৭টি রুপা, ৩৭টি ব্রোঞ্জ ও ৪৪টি সম্মানসূচক স্বীকৃতি লাভ করেছে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই আয়োজন করে।
18/12/2024
আঞ্চলিক গণিত উৎসবকে লক্ষ্য রেখে দিনাজপুর ম্যাথ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর ম্যাথ ক্যাম্প ২০২৪। অংশ নিতে পারবে তৃতীয় হতে দশম শ্রেণি পড়ুয়া যেকোনো শিক্ষার্থী।
স্থানঃ সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, কালিতলা, দিনাজপুর
তারিখঃ ২১/১২/২০২৪ হতে ৩০/১২/২০২৪ (বিকেল ৪ঃ৩০ হতে ৬ঃ৩০)
যোগাযোগঃ 01721786312
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Mordern More
Dinajpur
5200