Apogee Computer Academy

Apogee Computer Academy

Share

17/10/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

17/10/2025
12/04/2024

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে মুভিটা আপনাকে বলবে, তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে।
"জীবনের কাছে হেরে গেলাম" লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনও বলেনি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।
শিব খেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা, বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।
কিন্তু কেউ কখনও বলে না, তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে। একটু বসো। সবসময়ই উঠে দাঁড়ানোর দরকার নাই। সবসময়ই দৌড়ানোর দরকার নাই।একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও।কেউ বলে না।
বলে না বলেই, সোহাগের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য, কেউ রেজাল্ট বা সিজির জন্য, কেউ বা একটুখানি ভালোবাসার জন্য।
হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখেছিলেন,
কেউ বলেনি,
ক্লান্ত পথিক,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও...
ওদিকে হুমায়ূন আজাদ লিখেছিলেন আরো ভয়ঙ্কর কথা।
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।
মা বাবা, শিক্ষক, গার্জিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ,জিতে যাওয়ার মোটিভেশন দেন, সমস্যা নাই।কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে আসছে।
এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি সিমপ্যাথি ডিজার্ভ করে, এক ফোঁটা রোদ্র ডিজার্ভ করে, ছোট্ট একটা ঘাসফুল ডিজার্ভ করে।
এই পৃথিবীর আলো বাতাস, জল বা জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দোয়েলের শিষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও তেমন এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে।
জয়ের মালা বিজয়ীরই থাকুক, ওটার ভাগ কেউ চায় নাই। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নাই।
কারো না।

25/07/2023

এ্যাপোজি কম্পিউটার একাডেমির (জুলাই-ডিসেম্বর, ২০২২) ব্যাচ-৪ এর সকল শিক্ষার্থীদেরকে তাদের সনদপত্র নিজ দায়িত্বে এ্যাপোজি কম্পিউটার একাডেমি অফিস থেকে সংগ্রহ করবেন ।

এ্যাপোজি কম্পিউটার একাডেমি
রাণীগঞ্জ বাজার, সদর, দিনাজপুর ।

19/03/2023

এ্যাপোজি কম্পিউটার একাডেমি, রাণীগঞ্জ বাজার, সদর, দিনাজপুর।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
বেসিক ট্রেড 360 ঘন্টা (ছয় (6) মাস মেয়াদি কম্পিউটার কোর্স)
জুলাই-ডিসেম্বর 2022 সেশনের পরিক্ষার ফলাফল
মোট রেজিষ্ট্রেশনকৃত ছাত্র/ছাত্রী= ৮ জন
পরীক্ষায় উপস্থিত= ৮ জন ছাত্র/ছাত্রী
A+ পেয়ে কৃতকার্য হয়েছে= ৮ জন ছাত্র/ছাত্রী
এ্যাপোজি কম্পিউটার একাডেমি এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Raniganj Bazar, Sadar
Dinajpur
5200

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00