Swid Laboratory Model Intellectually disabled and Autistic School

Swid Laboratory Model Intellectually disabled and Autistic School

Share

28/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ,
প্রতিটি পরিবার! 🌙
সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!

​"সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনায়—"

— সুইড ল্যাবরেটরী মডেল স্কুল পরিবার। ❤️

25/05/2026

"গাহি সাম্যের গান—
যেখানে আসিয়া এক হয়ে গেছে
সব বাধা-ব্যবধান।"

​আজ ২৫ মে, বাংলা সাহিত্যের আকাশে ধ্রুবতারার মতো দীপ্ত, আমাদের চেতনার বাতিঘর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী।

​নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, নজরুল মানেই তারুণ্যের অনাবিল উচ্ছ্বাস, আবার নজরুল মানেই "বাগিচার বুলবুলি"র সেই সুরম্য, উদাস করা সুর। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, আবার একই সাথে শিখিয়েছেন ভালোবাসার কোমলতায় মনকে ভরিয়ে তুলতে।

​নজরুল জয়ন্তীর এই পুণ্যলগ্নে সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর পক্ষ থেকে সাম্য, দ্রোহ ও প্রেমের এই মহান রূপকারকে জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। কবির সৃষ্টি আর আদর্শ আমাদের শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল দেশপ্রেম ও মানবিকতার আলো জ্বেলে যাক—এই আমাদের প্রার্থনা।

​সবাইকে নজরুল জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা!

Photos from Swid Laboratory Model Intellectually disabled and Autistic School's post 14/05/2026

অভিনন্দন ইলতুতমিশ আবদুল্লাহ!

​সুইড ল্যাবরেটরী মডেল স্কুল-এর বৃত্তিমূলক প্রশিক্ষণ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী, ইলতুতমিশ আবদুল্লাহ, ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষ্যে Rtv ও ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত বিশেষ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে!

​এই অসাধারণ সাফল্যের জন্য সুইড ল্যাবরেটরী মডেল স্কুল পরিবার অত্যন্ত গর্বিত এবং আনন্দিত! তোমার শিল্পকর্ম সকলের মন জয় করেছে এবং তুমি আমাদের সবার জন্য অনুপ্রেরণা।

​​আমরা ইলতুতমিশ আব্দুল্লাহ'র উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তার প্রতিভা এভাবেই বিকশিত হোক, এই প্রত্যাশা করি।

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল

Photos from Swid Laboratory Model Intellectually disabled and Autistic School's post 12/05/2026

বিনোদন আর অংশগ্রহণের মেলবন্ধনে বিকশিত হচ্ছে আমাদের শিশুরা!

​সুইড ল্যাবরেটরী মডেল স্কুল-এর শিশু শ্রেণীর শিক্ষার্থীরা আজ তাদের সাপ্তাহিক রুটিন অনুযায়ী দারুণ কিছু সময় পার করলো এক আনন্দঘন আসরে।। শিশুতোষ মুভি, কার্টুন আর ছড়াগানের পাশাপাশি শিক্ষার্থীরা যখন বড় পর্দায় নিজেদের অংশগ্রহণের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও দেখে, তখন তাদের উৎসাহ ও আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়।

​যেসকল কারনে এই আয়োজন বিশেষ শিশুদের জন্য গুরুত্বপূর্ণ......

​দৃশ্যমান উৎসাহ: পর্দায় নিজেকে বা বন্ধুদের দেখা শিশুদের মাঝে ইতিবাচক আত্মমর্যাদা তৈরি করে।

সামাজিক আচরণ ও ​যোগাযোগের বিকাশ: দল বেঁধে বন্ধুদের নিয়ে আনন্দদায়ক পরিবেশে তারা সামাজিক আচরণ এবং ভিডিওচিত্রের মাধ্যমে তারা শব্দ ও অঙ্গভঙ্গি দ্রুত আয়ত্ত করে যোগাযোগের কৌশল শিখতে পারে।

​মনোযোগ বৃদ্ধি: মাল্টিমিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের স্থায়িত্ব (Attention Span) বাড়াতে সাহায্য করে।

​আবেগীয় বিকাশ: আনন্দদায়ক পরিবেশ শিশুদের মানসিক চাপ কমিয়ে সামাজিক হতে উদ্বুদ্ধ করে।

​সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের লক্ষ্য প্রতিটি শিশুর বিশেষ মেধাকে সঠিক উদ্দীপনার মাধ্যমে ফুটিয়ে তোলা। শিশুদের এই হাসিমাখা মুখগুলোই আমাদের সার্থকতা। ❤️

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


4/A, Eskaton Garden
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00