Flash Online
04/08/2025
সম্মানীত গ্রাহকবৃন্দ দয়া করে মাসিক বিলের সাথে ৫% ভ্যাট যোগ করে বিল প্রদান করার জন্য অনুরোধ করছি।
তারিখ: ২৫শে জুলাই ২০২৪ খ্রিঃ
*** ইন্টারনেট সেবা সংক্রান্ত ঘোষণা: ***
সম্মানিত গ্রাহক,
৫ দিন বন্ধ থাকার পর গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সার্ভিস আংশিকভাবে সচল হয়েছে।
* আপস্ট্রিম থেকে সকল সার্ভিস এখনো আপ হয় নি, আর যেগুলো আপ হয়েছে সেগুলো এখনও স্ট্যাবল হয় নি। চালুকৃত সার্ভিসগুলো স্ট্যাবল হতে আরো ২/৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
* সীমিত আকারে সার্ভিস চালু হওয়াতে, পূর্বে অপটিমাইজডকৃত সকল রাউটিং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নতুনভাবে রাউটিং অপটিমাইজেশনের কাজ চলমান আছে। বর্তমানে গ্রাহকগণ হাই পিং, পিং লস, আনস্ট্যাবল সার্ভিস পেতে পারেন।
* অনেক গ্রাহকের আউটডোরে থাকা ইন্টারনেট ক্যাবল আগুনে পুড়ে, কাটা পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার অনেক স্থানে ক্যাবল চুরি হয়ে গিয়েছে। সার্ভিস ডাউন থাকায় অনেক গ্রাহক আমাদের জানান নাই। সার্ভিস আপ হওয়ার পরে সংযোগ না পেয়ে জানানোর কারনে সমাধান করতে সময় লাগছে।
* কারফিউ এর কারনে অফিসে উপস্থিতি কম হওয়ায় লোক সংকট তৈরি হয়েছে এবং গ্রাহক অনেক সময় কল দিয়ে তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে সমস্যাটি আর থাকবে না।
* ইন্টারনেট সেবা বন্ধ হওয়াটা একেবারেই অপ্রত্যাশিত ছিলো এবং এই বন্ধ হওয়ার পেছনে আমাদের কোন ভূমিকা ছিলো না। আমরা আমাদের আপস্ট্রিম থেকে কোনপ্রকার মূল্যছাড় /ডিসকাউন্ট বা বাড়তি সুবিধা পাই নি। আমাদের আপস্ট্রিমের বিলিং প্রিপেইড হওয়াতে মাসের শুরুতেই তাদের সমূদয় পাওনা পরিশোধ করতে হয়েছে।
* সমস্যাটি দেশব্যাপি হওয়ার কারনে, বর্তমান সময়ে সকল আইএসপিই ১০০% সার্ভিস ও সাপোর্ট দিতে পারছে না। তাই আইএসপি পরিবর্তন করলেই সমস্যা সমাধান হয়ে যাবে এমন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
* আপনি আমাদের কিংবা অন্য যে কোম্পানির গ্রাহকই হয়ে থাকেন না কেন, এখনই আইএসপি পরিবর্তন না করে কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন।
ফ্লাস অনলাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
106/2, North Jatrabari
Dhaka
1204
Opening Hours
| Monday | 09:00 - 23:00 |
| Tuesday | 09:00 - 23:00 |
| Wednesday | 09:00 - 11:00 |
| Thursday | 09:00 - 23:00 |
| Friday | 09:00 - 23:00 |
| Saturday | 09:00 - 23:00 |
| Sunday | 09:00 - 23:00 |