Creative Team
18/06/2021
ফ্রিলান্সিং কি? কিভাবে শুরু করবেন?
বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্সিং। গতানুগতিক চাকুরীর বাইরে নিজের ইচ্ছামত কাজ করার স্বাধীনতা হচ্ছে ফ্রিল্যান্সিং। যদিও আমাদের দেশে এখনও এ বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ প্রফেশনাল ক্যারিয়ার। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার। ইন্টারনেটের কল্যানে এখন আপনি খুব সহজেই একজন ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
ফ্রিলান্সিং সেক্টরে একদিকে যেরকম রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা, তেমনি রয়েছে বিভিন্নধরনের কাজ বাছাই করার স্বাধীনতা। আয়ের দিক থেকেও অনলাইন ফ্রিল্যান্সিং এ রয়েছে অভাবনীয় সম্ভাবনা। এখানে প্রতি মূহুর্তে নতুন নতুন কাজ আসছে। প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট, গেম, 3D এনিমেশন, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, সফ্টওয়্যার বাগ টেস্টিং, ডাটা এন্ট্রি – এর যেকোন এক বা একাধিক ক্ষেত্রে আপনি সফলভাবে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করে নিতে পারেন। একজন প্রফেশনাল ফ্রিলান্সার হতে গেলে আপনাকে ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী হতে হবে। তাই এই দুটো বিষয়ে আপনাকে ছাড় দিয়ে সামনে আগাতে হবে।
মনে রাখবেন, ফ্রিল্যান্সিং নিদির্ষ্ট কোন কোর্স নয়। আপনি যে কোন একটি বিষয়ের উপরে সঠিক শিক্ষা (ট্রেনিং) নিয়ে ফ্রিলান্সিং করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ভাল লাগার বিষয়টি পছন্দ করতে হবে। কারন, যে বিষয়ে আপনার আগ্রহ নেই সে বিষয়ে আপনি কখনই সফল হতে পারবেন না।
অনলাইনে অনেকগুলো জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দেয় যাদেরকে বলা হয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এসব ওয়েবসাইটে যারা কাজ জমা দেয় তাদেরকে বলা হয় Buyer বা Client এবং যারা এই কাজগুলো সম্পন্ন করে তাদেরকে বলা হয় freelancer বা Service Provider. একটি কাজের জন্য অসংখ্য ফ্রিল্যান্সরা Bid বা আবেদন করে এবং ওই কাজটি কত টাকায় সম্পন্ন করতে পারবে তা উল্লেখ করে। এদের মধ্য থেকে ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে নির্বাচন করতে পারে। সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ এবং বিড করার সময় ফ্রিল্যান্সরের মন্তব্য ফ্রিল্যান্সার নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফ্রিল্যান্সার নির্বাচন করার পর ক্লায়েন্ট কাজের সম্পূর্ণ টাকা ওই সাইটগুলোতে জমা করে দেয়। এর মাধ্যমে কাজ শেষ হবার পর সাথে সাথে টাকা পাবার নিশ্চয়তা থাকে।
দক্ষ ফ্রিলান্সার তৈরীতে তথা বেকারত্বে দূরীকরনে Digital Scholar প্রতিনিয়ন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বেশকিছু সফল ফ্রিলান্সার তৈরী করতে সক্ষম হয়েছি। আমাদের দক্ষ মেন্টর টিম এবং স্বপ্নবাজ শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে চলছে অবিরাম গতিতে।
ফ্রিলান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং পেতে আমাদের পেজে একটিভ থাকুন। কমেন্ট বক্সে প্রস্ন করুন। ইনবক্সে কোন রিপ্লে দেয়া হবেনা।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1229