Easy Life Solutions
26/02/2023
বৈধভাবে যেকোনো ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক। সাধারণত সিটি করপোরেশন ও মেট্রো পলিটন এলাকার বাইরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা জেলা পরিষদ এই লাইসেন্স প্রদান করে থাকে।সিটি কর্পোরেশন কর বিধান– ১৯৮৩(City Corporation Taxation Rules- 1983) এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সুচনা ঘটে। ব্যবসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটি ব্যবহারযোগ্য নয়। ট্রেড লাইসেন্স করার নিয়মাবলী না জানার কারণে প্রায়শঃ সকলকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তাই আজকের এই লেখাতে দেখাবো ট্রেড লাইসেন্স কি এবং কিভাবে এটি করতে হয়?
**প্রয়োজনীয় কাগজপত্র** "𝐓𝐡𝐞 𝐫𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐝𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬"
ট্রেড লাইসেন্স করতে কী কী কাগজপত্র জমা দিতে হয় তার একটি তালিকা নিম্নে তুলে ধরা হলো-
ক) সাধারণ ব্যবসার ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে
(𝐈𝐧 𝐜𝐚𝐬𝐞 𝐨𝐟 𝐠𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐛𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐭𝐫𝐚𝐝𝐞 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞)
১. নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করতে হবে।
২. ব্যবসা প্রতিষ্ঠান এর স্থান ব্যক্তিগত হলে সিটি কর্পোরেশনের হালনাগাদ হোল্ডিং ট্যাক্সের রশিদ, নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাড়ায় হলে ৩০০ টাকার স্ট্যাম্পে ভাড়ার চুক্তিপত্রে সত্যায়িত ফটোকপি।
৩. আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে পার্টনার শিপের অঙ্গীকারনামা/শর্তাবলী জমা দিতে হবে।
খ) ফ্যাক্টরির ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে
(𝐈𝐧 𝐜𝐚𝐬𝐞 𝐨𝐟 𝐅𝐚𝐜𝐭𝐨𝐫𝐲 𝐓𝐫𝐚𝐝𝐞 𝐋𝐢𝐜𝐞𝐧𝐬𝐞)
১) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কপি।
২) প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পার্শ্ববর্তী অবস্থান/স্থাপনার বিবরণসহ নকশা/লোকেশন ম্যাপ।
৩) প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পাশ্ববর্তী অবস্থান/স্থাপনার মালিকের অনাপত্তিনামা।
৪) ফায়ার সার্ভিস এর ছাড়পত্র।
গ) সিএনজি ষ্টেশন/দাহ্য পদার্থ ব্যবসার ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর/ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র/অনুমতিপত্র
ঘ) ক্লিনিক/প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে ডিরেক্টর জেনারেল– স্বাস্থ্য, কর্তৃক অনুমতিপত্র
ঙ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টিকেল অথবা সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
চ) প্রিন্টিং প্রেস এবং আবাসিক হোটেল এর ক্ষেত্রে ডেপুটি কমিশনার, কর্তৃক অনুমতিপত্র
ছ) রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে মানব সম্পদ রপ্তানী ব্যুরো কর্তৃক প্রদত্ত লাইসেন্স
জ) অস্ত্র ও গোলা-বারুদ এর ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স
ঝ) ঔষধ ও মাদকদ্রব্যের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স এর কপি
ট) ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি।
**ঢাকায় কিভাবে আবেদন করবেন**
ঢাকা সিটি কর্পোরেশন দুটি ভাগে বিভক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। প্রতিটি সিটি কর্পোরেশন আবার ৫টি করে আঞ্চলিক অফিসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যে অঞ্চলে পড়েছে, আপনাকে ওই অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিস থেকে ট্রেড-লাইসেন্সটি (Trade License) সংগ্রহ করতে হবে।
আরো বিস্তারিত জানতে Legal problem solutions সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ: 01747-482517 (WhatsApp, viber)
#ট্রেড_লাইসেন্স
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Dhaka
1209