crispy bits by Shamima
30/06/2026
আসসালামু আলাইকুম। শুভ সকাল। ☀️
আল্লাহ তাআলা আজকের দিনটিকে আমাদের জন্য রহমত, বরকত ও হিদায়াতের দিন হিসেবে কবুল করুন। প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের সহজতা দান করুন, হালাল রিজিক বৃদ্ধি করুন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন।
゚
29/06/2026
🌙 শুভ রাত্রি 🌙
চাঁদের আলো নীরব রাতে,
শান্তি নামুক সবার প্রাতে।
দুঃখ যত দূরে যাক,
স্বপ্নগুলো সত্যি হোক।
আল্লাহর রহমতে কাটুক রাত,
ভরে উঠুক হৃদয় বরকাত।
শুভ রাত্রি। আল্লাহ হাফেজ। 🤍🌙
゚
এমন মনে হয় কার কার
😏🤔🤔🤨🤨🧐🧐
゚
29/06/2026
শুভ সকাল।
"যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট।" 🌿
☀️ দোয়া করি, আপনার আজকের দিনটি শান্তি, সুখ ও সফলতায় ভরে উঠুক। আমীন। 🌼🌸🌺🌷
゚
28/06/2026
বাইরে থেকে দেখা গল্প আর ভেতরের বাস্তবতা—দুটো সবসময় এক হয় না। 💔
২০০৪ সালে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম পরিচয়। একজন তখন ঢাকা মেডিকেল কলেজে, অন্যজন চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা—তারপর দীর্ঘ পথচলা।
শোনা যায়, সম্পর্কের এক পর্যায়ে জানা গিয়েছিল যে শারীরিক জটিলতার কারণে ডা. সুষমা রেজার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও ডা. কুশল ভালোবাসার মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। পরে সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে তাঁদের সংসার ভরে ওঠে তিন সন্তানের হাসিতে।
ডা. সায়েদুল আশরাফ কুশল ও ডা. সুষমা রেজা—বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে এবং দাম্পত্য, সন্তান লালন-পালন ও পারিবারিক বন্ধন নিয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে তাঁরা ছিলেন অসংখ্য মানুষের অনুপ্রেরণা। তাঁদের প্রতিষ্ঠিত 'লাইফস্প্রিং'-এর মাধ্যমে হাজারো মানুষ সম্পর্ক, মানসিক স্বাস্থ্য ও জীবনের নানা সংকট মোকাবিলার সাহস পেয়েছেন।
তবুও আজ তাঁদের বিচ্ছেদের খবর অনেককেই অবাক করেছে। কিন্তু হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা—যারা সম্পর্ক নিয়ে কথা বলেন, তারাও মানুষ; তাঁদের জীবনেও অদেখা সংগ্রাম, কষ্ট আর অসমাপ্ত গল্প থাকে।
কোনো সম্পর্ক ভেঙে গেলে সেটি সবসময় ব্যর্থতার গল্প নয়। অনেক সময় সম্মান, শান্তি আর পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে আলাদা হয়ে যাওয়াও একটি পরিণত সিদ্ধান্ত হতে পারে।
তাই কারও জীবনকে বাইরে থেকে দেখে বিচার না করাই ভালো। কারণ প্রতিটি হাসিমুখের আড়ালেই এমন কিছু গল্প থাকে, যা পৃথিবীর কেউ জানে না।
"প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়..." 🖤
゚
27/06/2026
আলভিয়া মেয়েটা দেখতে পরীর মতো। তবে জীবনটা তার রূপকথার মতো হয়নি।💔
আলভিয়ার স্বামী মা*রা গেছেন দুটি ফুলের মতো কন্যাশিশু রেখে। স্বামী মারা যাওয়ার একবছরের ভেতর তিনি স্বামীর বড় ভাইকে বিয়ে করেছেন। মানুষ সমালোচনা করতে পারবে, নিরাপত্তা দিতে পারবে না। আলভিয়া বলেছিল, সন্তানের নিরাপত্তা এবং একই পরিবারে থাকার সুযোগ -- এসব বিবেচনা করে সে বিয়েতে রাজী হয়। ♥️
ছ ' মাস না যেতেই এই বিয়েতে তার সমস্যা শুরু হয়েছে। সে বলছে, মার্কেটের ঋণ শোধ করার জন্য বিয়ে করেছে। এবং তার বর্তমান স্বামী তা দিতে চাচ্ছে না। উপরন্তু বাচ্চাদের সাথেও দুর্ব্যবহার করছে। এমনকি স্বামীকে ভিডিওতে দেখাচ্ছে সে। নির্লিপ্ত ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে। যেন কিছুই যায় আসে না তার।
এই মেয়েটা যে কারনেই বিয়ে করুক না কেনো, বিয়েটা হয়েছে কম্প্রোমাইজে। এটুকুতো সত্য। আর এটুকু সত্যের ওপর ভর করে বোঝা যায়, কেনো বিয়েটা টিকছে না। কেনো এতো সমস্যা।
সমঝোতার বিয়ে মানে জীবনের সবচেয়ে বড় ভুল। কোনোভাবেই সমঝোতায় বিয়ে করা উচিত না। সেটি যে ধরনের সমঝোতা হোক না কেনো! মেয়েটিকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। কারন একই পরিস্থিতিতে না পড়লে সমালোচনা করাটা ভীষণ অনুচিত।
শুধু আশা করবো, এই সমস্যা থেকে সে দ্রুত বের হয়ে আসে। এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাচ্চাদের ছবি শেয়ার না করে। এখানে এতো এতো বিশেষজ্ঞ ঘোরাঘুরি করে যে, তারা কারো প্রাইভেসি মেইনটেইন করার প্রয়োজনবোধ করে না। ততক্ষণ সমালোচনা করে যতোক্ষণ একই ঘটনা তাদের জীবনে না ঘটে।
জীবন এতো অনিশ্চিত যে, আপনি জানেন না! কাল কি অপেক্ষা করছে আপনার জন্য। 🙂
27/06/2026
আল্লাহ আপনার জীবনে শান্তি, সুস্বাস্থ্য, হালাল রিজিক ও অফুরন্ত বরকত দান করুন।
প্রতিটি পদক্ষেপে তিনি আপনাকে সহজতা ও সফলতা দান করুন। আমীন। 🤲🌿
আপনার ও আপনার পরিবারের জন্য রইল আন্তরিক শুভ সকালের শুভেচ্ছা। ☀️💚।
26/06/2026
মনে রাখবেন, আল্লাহ কখনো তাঁর বান্দার কষ্টকে বৃথা যেতে দেন না।
আজকের ধৈর্যই হতে পারে আগামী দিনের সবচেয়ে বড় নিয়ামতের কারণ।
সবার সকাল সুন্দর হোক।
25/06/2026
এই রাত তোমার আমার 🎶🎼🎵
এই চাঁদ 🌙 তোমার আমার 🎵🎼🎶
সবাইকে সুন্দর রাত ও চাঁদনী রাতের শুভেচ্ছা।
জামাইয়ের সেলারি আসার আগ পর্যন্ত জামাইয়ের সাথে কয়েকদিনের জন্য ঝগড়া বন্ধ করে দিতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka