Auto Cure

Auto Cure

Share

Photos from Auto Cure's post 21/12/2020

# কেন অটো কিউরে আপনার গাড়ির ডেন্ট রিপেয়ার এবং পেইন্টের কাজ করাবেন

আমাদের অটো কিউরে আছে একদল অত্যন্ত সুদক্ষ ডেন্টিং রিপেয়ার এবং পেইন্টিং প্রফেশনাল, যারা অত্যন্ত দ্রুত সময়ে অত্যাধুনিক টুলস, খাঁটি রঙ এবং পলিশিং ম্যাটেরিয়াল ব্যবহার করে আপনাকে উপহার দেবে একদম ঝকঝকে নিখুঁত রঙের গাড়ি, যা ফুটিয়ে তুলবে আপনার ব্যক্তিত্ব, আভিজাত্য এবং সুরুচির পরিচয়, অনেকের মাঝে অন্যতম হিসেবে।

আমাদের ঠিকানাঃ

#অটো কিউর
৪৩, শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী, তেজগাঁও, ঢাকা
(নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরী’র ঠিক উল্টোপাশের গেইট)

যোগাযোগঃ
আলমগীরঃ ০১৯৭০৮০১৪১৩,

18/07/2020

আপনার গাড়িটা খুব শখের? অনেকদিন ধরে টাকা জমিয়ে বা ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনলেন। এরপর গাড়িকে নিয়মিত ধোয়ামোছা করানো, গ্যাস নেওয়া, সবকিছুই ঠিকমতো করার পরেও দেখা যায় ঘন ঘন গাড়ি বিগড়ে যাচ্ছে! কিন্তু কেন? জেনে নিন, আপনার গাড়ির আয়ু বাড়াতে যে কাজগুলো করবেন না।

১) ভাঙ্গা রাস্তা ব্যবহার

ঢাকার রাস্তায় সবসময়ই কোন না কোন কাজ চলে। খঅনাখন্দের পাশাপাশি রাস্তায় থাকে নির্মান সামগ্রীর ইট পাধর রড। এসব ভাঙ্গা রাস্তা পুরোপুরি এড়িয়ে চলা যায় না বটে। কিন্তু খানাখন্দের ওপর দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাওয়াটা ভালো নয় গাড়ির জন্য। এসব ক্ষেত্রে গাড়ি ধীরে চালালে আয়ু বাড়বে।

২) ভুল জ্বালানীর ব্যবহার

খরচ বাঁচাতে কম দামি বা ভুল জ্বালানির ব্যবহার গাড়ির ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি করতে পারে। ভুলেও খোলা তেল ব্যবহার করা উচিৎ নয়। চেষ্টা করুন বিশ্বস্ত পাম্প থেকে নিয়মিত তেল বা গ্যাস সংগ্রহ করার।

৩) গাড়ি ফেলে রাখা

গাড়ি ব্যবহার না করে বেশিদিন ফেলে রাখলে তার ব্যাটারি নষ্ট হয়ে যায়, টায়ার লিক হয়ে যায় আর গ্যাসের ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি লম্বা সময়ের জন্য নিস্ক্রিয় রাখার চিন্তা থাকলে তা অবশ্যই গ্যারেজে ঢেকে রাখুন, টায়ারে ভালো করে বাতাস দিন, গাড়ি ভালোভাবে ধুয়ে রাখুন আর ব্যাটারির প্লাগ খুলে রাখুন।

৪) গাড়ি নিয়মিত না ধোয়া

প্রতিদিনই গাড়িতে ধুলো পড়ে। তাহলে ধুয়ে কী হবে? এরকম অনেকেই ভেবে থাকেন। এটা ঠিক নয়। গাড়ি নিয়মিত ধুয়ে রাখলে এর রঙ ভালো থাকে আর মরিচার ঝুঁকি কমে। তাই গাড়ি ধোয়ার অভ্যাস করুন।

৫) ইঞ্জিন পরিষ্কার না করা

অনেকে নিয়মিত বাইরেটা ধুয়ে রাখলেও ইঞ্জিনের ভেতরটায় মনোযোগ দেন না। ইঞ্জিনটা পরিষ্কার রাখুন নিয়মিত। এতে ইঞ্জিনের আয়ু বাড়বে।

ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য

31/12/2019

Dear Friends,

We, the Team Auto Cure, would like to express our heartfelt and warm greetings of the new year to you. May the new days bring you great health and prosperity.

Warm regards & Happy New Year 2020 !!!

Want your business to be the top-listed Autos & Automotive Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00