Continto
01/07/2026
একজন প্রকৃত Entrepreneur এর কেন নতুন বিষয় সম্পর্কে জানা উচিত:
১. নিজেকে কখনো গণ্ডির মধ্যে আটকানো যাবে না। সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব না, তবে বিভিন্ন বিষয়ে ওয়ার্কিং নলেজ থাকা প্রয়োজন। আপনার থিঙ্কিং, আপনার চিন্তা শক্তি, সমস্যা সমাধানের এপ্রোচ পরিবর্তন হবে। তাই যা জানেন, এর থেকেও বেশি জানার চেষ্টা করুন
২. আপনি কীভাবে শিখতে পছন্দ করেন, সেটা ফলো করুন। বই পড়া সবার জন্য না, কেই ভিডিও দেখে শিখে, কেউ ১০ জনের সাথে কথা বলে শিখে, কেউ দেখে শিখে। যেভাবেই হোক না কেন, নতুন কিছু অবশ্যই আপনাকে নিয়মিত জানতে হবে।
৩. ক্রস প্ল্যাটফর্ম কানেকশন। এর অর্থ হচ্ছে কখন কোথায় শেখা বিষয়, কোথায় কাজে লেগে যায় আপনি বুঝতেই পারবেন না। দেখা যাবে সাইকোলজি নিয়ে পড়তে গিয়ে আপনি একটি নতুন প্রোডাক্ট এর আইডিয়া পেয়ে গেলেন। Ai নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আপনার ২-৩ ঘণ্টা সময় বাঁচানোর উপায় খুঁজে পেলেন। নতুনের প্রতি আগ্রহ না থাকলে নতুনদের ও আপনার প্রতি আগ্রহ থাকবে না।
৪. লাইফ সাইকেল ক্রাইসিস। আপনি যে পেশায় থাকেন না কেন, আপনার একটা এক্সপায়ারি ডেট আছে। এরপর আপনার প্রয়োজন হবে না, আপনাকে আর দরকার হবে না। আপনি আপনার মেয়াদ বাড়াতে পারবেন নতুন কিছু শেখা, জানা এবং প্রয়োগ করার মাধ্যমে।
শিখুন, জানুন, বাঁচুন।
24/06/2026
আজকে একজন আপুর সাথে পরিচয়ে আমি অবাক! কিছু কিছু মানুষ ন্যাচারাল ভাবেই গিফটেড। এই আপুটাও সেরকম। নিজের পেইজের পোস্ট, ফটোগ্রাফি, প্রেজেন্টার সে নিজেই এবং মার্কেটিং, কাস্টমার ম্যানেজমেন্ট এ সে অত্যন্ত পারদর্শী। ওয়ান টু ওয়ান সেশনে কনটেন্ট, অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে সাজেশন দিলাম, কাস্টমার ম্যানেজমেন্ট এ উনাকে বললাম পেইজের উত্তর আপনি দিয়েন না, আপু আমার সাথে দ্বিমত। “আমার যে ক্ষুধা, এটা মডারেটর এর থাকবে না। আর আমি এটা এনজয় করি, আমি এটা করতে চাই” এই একটা লাইনের মাঝে অনলাইন বিজনেস এর হাজারো হাজারো মানুষের স্বপ্নের বাস্তবতা - ক্ষুধা এবং ভাল লাগা। কাজের প্রতি ক্ষুধা থাকলে এবং ভাল লাগা থাকলে ফলাফল আসবে ইন শা আল্লাহ।
ক্লোদিং এর পেইজ। মান্থলি অ্যাড বাজেট ৬০০-৭০০ ডলার। আশা করি আমাদের সেশন থেকে আপু উপকৃত হয়ে ভাল ফলাফল পাবে ইন শা আল্লাহ।
ওয়ান-টু-ওয়ান সেশন নিয়ে নিজের এড নিজে রান করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
House: 3 Road: 4, Block: F, Banani
Dhaka
1213
Opening Hours
| Monday | 09:00 - 20:00 |
| Tuesday | 09:00 - 20:00 |
| Wednesday | 09:00 - 20:00 |
| Thursday | 09:00 - 20:00 |
| Saturday | 09:00 - 20:00 |
| Sunday | 09:00 - 20:00 |